কলম থেমেছিল ঐন্দ্রিলার মৃত্যুর পর! আবার চলবে কলম, লেখা বেরোবে বই হিসাবে অথবা শোনা যাবে অডিও স্টোরি নিজেই জানালেন সব্যসাচী

শ্যুটিং শুরু হয়ে গেছে নতুন ধারাবাহিকের। প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে টেলিকাস্ট এর। ফের নতুন ভূমিকায় দর্শকদের দরবারে অভিনেতা সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury)। বামাক্ষ্যাপা এবার রামপ্রসাদের ভূমিকায় দেখা যাবে, মাধ্যম ছোটপর্দা। কিন্তু বামাক্ষ্যাপা থেকে রামপ্রসাদ হওয়ার এই সফরের মধ্যে সব্যসাচীর জীবন বদলেছে অনেকটা। প্রিয় মানুষকে হারিয়েছেন, সরে গিয়েছেন সোশ্যাল মিডিয়া থেকেও। ছেদ পড়েছে অভিনেতার বই লেখাতেও। ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন অভিনেতা। অভিনয়ের সঙ্গে সঙ্গে মাঝেমধ্যে সময় কাটিয়ে আসছেন তাঁদের ক্যাফেতেও।

‘বামাক্ষ্যাপা’ হয়ে গোটা বাংলার মন জয় করে নিয়েছেন সব্যসাচী চৌধুরী (Sabyasachi Chowdhury)। ‘মহাপীঠ তারাপীঠ’ শেষ হওয়ার পর অনেকটা সময় কেটেছে। ব্যক্তিগত জীবনের ঝড়ঝাপটা সামলে আবারও ছোটপর্দায় সব্যসাচী। দীর্ঘ তিন মাস আগে সামনে এসেছিল ‘রামপ্রসাদ’-এর প্রোমো। খুব তাড়াতাড়ি টেলিভিশনের পর্দায় স্টার জলসার পর্দায় দেখা যাবে এই মেগা সিরিয়াল।

রামপ্রসাদ সম্পর্কে অভিনেতা জানালেন, ‘আমার বই পড়তে ভালো লাগে। শিবের তাণ্ডব রূপ হল শর্ব রূপকে যিনি কন্ট্রোল করেন সেই শর্বাণী। এখানে রামপ্রসাদকে সংসারে বেঁধে রাখেন তাঁর সহধর্মিণী শর্বাণী। পরবর্তীতে তাঁদের চার সন্তান হয়, শর্বাণী নিজে রামপ্রসাদের সাধানা-র সঙ্গী হন। প্রতিভা অনেকের মধ্যেই থাকে কিন্তু লাগামছাড়া ভাবের জন্য সেই প্রতিভা নষ্ট হয়ে যায়। তাই সবার জীবনেই একজন শর্বাণী থাকা দরকার, যে তোমার প্রতিভাকে বিকশিত করবে।’

ব্যক্তিপ্রচার থেকে বরাবরই দূরে থাকেন সব্যসাচী। এক সাক্ষাৎকারে সব্যসাচী বললেন, ‘আমি বরাবর ইন্ট্রোভার্ট। সোশ্যাল মিডিয়াতে আমার কোনও পেজ কোনওদিন ছিল না। কোনও কোলাবোরেশন করিনি, কলেজ জীবনে বানানো একটা প্রোফাইল ছিল মাত্র। সেটায় লেখালিখি করতাম। সেখান থেকে টাকা উপায় করতে চাইনি। আজ অবধি ইন্ডাস্ট্রিতে যত কাজ পেয়েছি কোনওটাই প্রচার দিয়ে পাইনি। একটা কাজ করেছি সেটা দেখে লোকের ভালো লেগেছে, লোকে অন্য কাজ করতে ডেকেছে’।

actor sabyasachi chowdhury comeback after long time break - Aindrila Sharma Sabyasachi Chowdhry comeback after long time in ramprasad serial sum - Aaj Tak Bangla
অভিনয়ের পাশাপাশি লেখালেখির কাজ জারি রাখতে চান সব্যসাচী। সব্যসাচী বললেন, ‘বেশ কয়েক মাস কিছুই লিখিনি। কয়েকজন বন্ধু মিলে ঠিক করেছি আমার লেখা গুলো গল্পপাঠের মতো করে পেশ করব। পুরোনো লেখাগুলো, আর নতুন লেখাও। নতুন বইয়ের জন্য সব্য়সাচীকে প্রকাশক চাপ দিচ্ছেন। নতুন বই লিখতে চান, সব ঠিক থাকলে আগামী বইমেলায় সামনে আসবে সব্যসাচীর নতুন বই। সঙ্গে অডিও স্টোরিও থাকছে তবে সোশ্যাল মিডিয়ায় ফিরতে চান না পর্দার ‘রামপ্রসাদ’।

Back to top button