‘ক্রাশ আজ আছি, কাল থাকব না। অন্য কেউ হবে!’ বর্তমানে মেয়েদের হার্টথ্রব অর্পণ কেন বললেন এমন কথা?

বর্তমানে ‘মেয়েবেলা’ ধারাবাহিকে চুটিয়ে অভিনয় করছেন এই উদীয়মান তারকা। এর আগেও কাজ করেছেন ওটিটি প্ল্যাটফর্মে, কলেজ জীবন থেকে থিয়েটারও করতেন নিয়মিত। তবে কিছুদিন আগে থেকেই সোশ্যাল মিডিয়ায় এক্কেবারে ছেয়ে আছেন তিনি। অনেকেই এই ধারাবাহিকটি দেখেন শুধুমাত্র তাকে দেখার জন্য যদিও ধারাবাহিকদের সার মর্ম বা মূল কথা অত্যন্ত যুক্তিযুক্ত।

সম্প্রতি তার একটি সাক্ষাৎকার নেওয়া হয়। যেখানে তার বলা কিছু কথা হৃদয় ছুঁয়ে যায় দর্শকদের। তার শুরুটা হয়েছিল থিয়েটার থেকেই তাই যত বড় কিছুই তার সামনে চলে আসুক না কেন নিজের শুরুটাকে কখনোই ছোট করেননি তিনি এবং সেই থিয়েটারকে তিনি সব কাজের মধ্যেও একইভাবে সময় দিয়ে চলেছেন। কারণ তার অভিনয় জগতে যাত্রার সুযোগটাও করে দিয়েছে এই প্লাটফর্মটাই। অনেক সময় আমরা বলে থাকি সোর্স অর্থাৎ একটা খুটি থাকলেই উপরে ওঠা যায় যদি না থাকে তাহলে আর এগুলো সম্ভব হয় না। এই প্রসঙ্গে তিনি বলেন, “‘খুঁটি’ প্রথম বড় সুযোগটা পেতে সাহায্য করে। যেটা আমি ‘দ্য জাজমেন্ট ডে’-তে পেয়েছিলাম। আমায় অয়ন চক্রবর্তী দিয়েছিলেন। তবে টিকে থাকতে গেলে প্রতিভা লাগে। খুঁটির জোরে কিছু হয় না।”

arpan Ghoshal

ধারাবাহিকে কাজ করতে করতে থিয়েটারে কি সময় দিতে পারি না তিনি আর দিলেও ঠিক কতটা সময় দেন তিনি কি চান থিয়েটারের সঙ্গে বরাবর যুক্ত থাকতে এই প্রসঙ্গে তিনি জানালেন, “এই সিরিয়ালে রাজি হওয়ার মূল কারণ, ওঁরা বলেছিলেন থিয়েটার করার সময় আমায় দেওয়া হবে। আমাদের দল ‘নটধা’-তে প্রতিটা নাটকের জন্য যে সময়টা দেওয়া হয়, নতুন নাটক আমি শুরু করতে পারব না। কিন্তু পুরনো যে নাটকগুলোয় আছি, সেখানে তো রিহার্সালের সময় দিতে হবে। সেই সময় আমি পুরোটা দিতে পারছি তা বলব না। তবে আমায় অনেকটাই থিয়েটারের জন্য সময় দিচ্ছেন এঁরা। তাই জীবনে আমার এখন কোনও ছুটি নেই।”

বর্তমানে তিনি হয়ে উঠেছেন বং ক্রাশ। এই বিষয়ে অর্পণ কী ভাবছেন? তার কথায়, “এগুলো আসলে ক্ষণিকের ব্যাপার। এই আছে, এই নেই। যে কাজটার জন্য আমি দর্শকের কাছে গ্রহণযোগ্যতা পাচ্ছি, সেই কাজেই নজর দেওয়া ভাল। ক্রাশ আজ আছি, কাল থাকব না। অন্য কেউ হবে। খুব বেশি ভাবছি না।” তার জীবনে বিলাসিতা নেই বললেই চলে এই প্রসঙ্গে তিনি জানান “আমি আর পাঁচটা মানুষের মতোই বাইক চালিয়ে আসি আর আমার মনে হয় এখনকার অভিনেতা অভিনেত্রী দে নিজের লাইফ স্টাইলটা মেনটেন করা প্রয়োজন”। অভিনয়ে জগতে আসার অনুপ্রেরণাটা তিনি কোথা থেকে পেয়েছিলেন প্রশ্ন করায় তিনি বলেন “অর্ণ মুখোপাধ্যায়। তাঁর অভিনয়ই আমায় অনুপ্রেরণা জোগায়।”

এছাড়াও সোশ্যাল মিডিয়ায় তৈরি হওয়া সেনসেশন প্রসঙ্গে অভিনেতা বলেন, “সোশ্যাল মিডিয়ায় এমনি এক জিনিস যেখানে মানুষের ভালো হতে পারে, আবার অনেক সময় খারাপ ও হতে পারে। এখন আমার ভালো সময় যাচ্ছে, হতেও পারে আমার নাম কিছু খারাপ বেরোলো। তবে সর্বদা এই বিষয়গুলিতে নিউট্রল থাকায় ভালো।” তার এই নিদারুণ স্বীকারোক্তিতে তার জনপ্রিয়তা আর তার প্রতি শ্রদ্ধা আরো বেড়ে গেল তার ভক্তদের মনে।

Back to top button