‘বিয়ের ওপরে যদি আমার জনপ্রিয়তা টিকে থাকে তাহলে আমার আর অভিনয় করা উচিত নয়’, নিজের জীবনসঙ্গিনীর ব্যাপারে কী বললেন অভিনেতা? পর্দার ডোডো দার কথায় আবার মুগ্ধ ভক্তরা

বর্তমানে ‘মেয়েবেলা’ ধারাবাহিকে চুটিয়ে অভিনয় করছেন এই উদীয়মান তারকা। এর আগেও কাজ করেছেন ওটিটি প্ল্যাটফর্মে, কলেজ জীবন থেকে থিয়েটারও করতেন নিয়মিত। তবে কিছুদিন আগে থেকেই সোশ্যাল মিডিয়ায় এক্কেবারে ছেয়ে আছেন তিনি। অনেকেই এই ধারাবাহিকটি দেখেন শুধুমাত্র তাকে দেখার জন্য যদিও ধারাবাহিকদের সার মর্ম বা মূল কথা অত্যন্ত যুক্তিযুক্ত।
ধারাবাহিকে বিভিন্ন চরিত্রের উপর বিভিন্ন সময় মানুষের একটা সেন্সেশন তৈরি হয়। আর বঙ্গনারীরা দাদাদের ওপর ক্রাশ খেতে একটু কমই দ্বিধাবোধ করেন। তাই বাবাই’দা, সুজয়’দা পর এখন সোশ্যাল মিডিয়ার নতুন ক্রাশ হলেন ডোডো’দা ওরফে অভিনেতা অর্পণ ঘোষাল (Arpan Ghoshal)। বাংলার তরুণী থেকে যুবতী- কমবেশি সকলেই তার উপর টুপটাপ ক্রাশ খেয়ে যাচ্ছেন সকাল সন্ধ্যায়। তবে এবার তাদের মন ভাঙলেন অভিনেতা। জানিয়ে দিলেন যে তিনি শুধুমাত্র এই মহিলার উপরেই ক্রাশ খেয়েছেন জীবনভর।

কিছুদিন আগেই স্টার জলসায় শুরু হয়েছে ‘মেয়েবেলা’ ধারাবাহিকটি। এই ধারাবাহিকের মাধ্যমে অভিনয়ে কামব্যাক করেছেন অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়। এছাড়াও এই ধারাবাহিকের মুখ্য ভূমিকায় রয়েছেন স্বীকৃতি মজুমদার, অর্পণ ঘোষালরা। ধারাবাহিকে নায়কের চরিত্রে রয়েছেন ডোডো ওরফে অর্পণ ঘোষাল। আর এই অভিনেতাকে নিয়েই এখন মাতামাতি চলছে সামাজিক মাধ্যমে। তবে এবার এক সাক্ষাৎকারে অভিনেতা জানিয়ে দিলেন তার বাস্তব জীবনের প্রসঙ্গে। আর তার এই উত্তর শুনে মন ভাঙতে চলেছে হাজারো যুবতীদের।
একটি সাক্ষাৎকারে তিনি দর্শকদের জানান তিনি প্রেম টেম কিছুই করছেন না। ইতিমধ্যে বিয়ে সেরে ফেলেছেন তিনি। তিনি এও জানান যে খুব নূন্যতম ব্যাংক ব্যালেন্স নিয়েই বিয়ে করার সাহস দেখিয়েছিলেন তিনি কিন্তু তারপরেও তার প্রতিটা খারাপ সময় স্ত্রী তার পাশে থেকেছে এবং বর্তমানেও একইভাবে জুড়ে থাকে তার সঙ্গে। তবে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে স্ত্রীকে নিয়ে ছবি না দেওয়ার কারণ হিসেবে তিনি বলেন যে এতে তার স্ত্রীয়ের জীবনের উপরেও প্রভাব পড়বে, যেটা তিনি চাননা।
এছাড়াও সোশ্যাল মিডিয়ায় তৈরি হওয়া সেনসেশন প্রসঙ্গে অভিনেতা বলেন, “সোশ্যাল মিডিয়ায় এমনি এক জিনিস যেখানে মানুষের ভালো হতে পারে, আবার অনেক সময় খারাপ ও হতে পারে। এখন আমার ভালো সময় যাচ্ছে, হতেও পারে আমার নাম কিছু খারাপ বেরোলো। তবে সর্বদা এই বিষয়গুলিতে নিউট্রল থাকায় ভালো।” তার এই নিদারুণ স্বীকারোক্তিতে তার জনপ্রিয়তা আর তার প্রতি শ্রদ্ধা আরো বেড়ে গেল তার ভক্তদের মনে।

