অবশেষে ঠাম্মির মুখোমুখি মিঠাই! তবে কি এই মিষ্টির প্রতিযোগিতাতেই সিদ্ধার্থ এবং মিঠাই একে অপরের সামনে আসবে? জেনে নিন টিভির পর্দার আগেই গল্পের ট্র্যাক

মিঠাই ফিরে আসায় এই ধারাবাহিকের মোড় একেবারে ঘুরিয়ে দিয়েছে। যেখানে দাঁড়িয়ে গল্প কারোর মনে ধরেছিল না সেখানে আরো একবার রীতিমতো হইচই পড়ে গেছে মিঠাই নিয়ে। তবে কি আরো একবার টিআরপি তালিকায় শীর্ষস্থান দখল করতে পারবে মিঠাই ! এই নিয়ে এখন রীতিমতো কৌতূহলী মিঠাই ভক্তরা। তবে মিঠাই ফিরে আসার মধ্যে থেকেও অনেকগুলো প্রশ্ন উঠে এসেছে সেগুলোর উত্তর জানার জন্য মরিয়া দর্শক।

যারা এই ধারাবাহিকের নিয়মিত দর্শক তারা জানে যে মিঠাইয়ের কিছু মনে নেই। যারা তাকে এবং তার মেয়ে মিষ্টিকে আশ্রয় দিয়েছে তাদের কাছে সে কী করে এলো, সেই কথাও এখনো প্রকাশ্যে আসেনি। তবে তারা যে মিঠাইদের সাথে একেবারেই ভালো ব্যবহার করেনা সেটা একদিন দেখেই বোঝা গেছে। সেই সঙ্গে সে সবকিছু ভুলে গেলেও মিষ্টি বানানো ভোলেনি আর সেই মিষ্টির স্বাদের জন্যই এই পরিবার তাকে এবং তার মেয়েকে আশ্রয় দিয়েছে।

সম্প্রতি একটি পর্বে দেখা গেছে সিদ্ধেশ্বর মোদকের তরফ থেকে শহরে একটা মিষ্টির কম্পিটিশন রাখা হয়েছে। আর যেখানে মিঠাইকে যারা আশ্রয় দিয়েছে তাদের মিষ্টির দোকানের মিষ্টিও আসবে আর তার জন্যই মিঠাই সারারাত জেগে মিষ্টি তৈরি করছে। উল্টোদিকে মিঠি এবং শাক্য স্কুল থেকে বেড়াতে গেছে। আর সিদ্ধেশ্বর মোদকের এই প্রতিযোগিতায় দাদাই বিচারক হিসেবে থাকবেন এবং সেই প্রতিযোগিতার দেখাশোনার দায়িত্ব সকলে বলেছে সিদ্ধার্থকে নিতে।

আসন্ন যে পর্ব আসছে তাতে দেখা যাবে মিঠাই ঘোমটা দিয়ে সিদ্ধেশ্বর মোদকের ওই মিষ্টির প্রতিযোগিতায় এসেছে। সে মাথায় ঘোমটা দিয়ে এসেছে তার কারণ তার কর্তা বাবু বা যারা তাকে আশ্রয় দিয়েছে তারা কেউ চায় না যে মিঠাই ও মিষ্টি কেউ অন্য লোকেদের সঙ্গে কথা বলুক বা মেলামেশা করুক। এরপরই ওই প্রতিযোগিতায় গিয়ে মিঠাইয়ের সঙ্গে ঠাম্মির ধাক্কা লেগে যায়। আর তখনই কর্তা বাবুর মেয়ের ঠাম্মিকে বলে যে ভুল হয়ে গেছে।

Bengali television
তারপর ঠাম্মি বলে যে গায়ে পা লেগে গেল, এরপরই মিঠাইয়ের হাতে যে চামচটা ছিল সেটা সে ঠাম্মির হাতে দেয় আর হাতে দেওয়ার সময় ঠাম্মি অবাক ভাবে মিঠাইয়ের দিকে তাকিয়ে থাকে। কিন্তু যেহেতু তার ঘোমটা দেওয়া রয়েছে তার চেহারা দেখতে পায় না। কিন্তু এই সিদ্ধেশ্বর মোদকের প্রতিযোগিতায় কি সকলের সামনে আসবে মিঠাই!

নাকি তার সেই পুরনো মিষ্টির স্বাদ আরো একবার সকলের মনে প্রশ্ন চিহ্ন এনে দেবে! উল্টোদিকে সিদ্ধার্থও বারবার মিষ্টির কথা মনে করছে। আর মিঠাইয়ের যেহেতু কিছু মনে নেই তাই সেও গোপালের কাছে প্রার্থনা করছে যাতে যত তাড়াতাড়ি সম্ভব তার যেন সবকিছু মনে পড়ে যায়। তাই এবার শুধু দেখার কবে গোপাল আরো একবার মিঠাই এবং সিদ্ধার্থকে সামনে সামনে এনে দাঁড় করায়!

Back to top button