অবশেষে মিঠাই জানলো মিঠি সিদ্ধার্থের বিয়ের কথা, চিঠি লিখে তাদের মধ্যে থেকে সরে যেতে বাড়ি ছেড়ে চলে গেল সে, তবে কি আবার দূরে চলে গেল মিঠাই তার উচ্ছে বাবুর থেকে?

বেশ কয়েক সপ্তাহ টিআরপি (TRP) তালিকায় স্থান ওঠানামা করছে ‘মিঠাই’ (Mithai) -র। তবু, দর্শক মনে নিজের জায়গা ধরে রাখতে চেষ্টা চালিয়ে যাচ্ছে টিম ‘মিঠাই’। গল্পে বারবার আসছে নতুন মোড়। ধারাবাহিকে (Bangla Serial) পরপর আগমন হয়েছে একাধিক নতুন চরিত্রের। জমে উঠছে ধারাবাহিক।
প্রসঙ্গত, ‘মিঠাই’-র বর্তমান ট্র্যাক অনুযায়ী একের পর এক বিপদের সম্মুখীন হচ্ছে মনোহরার সদস্যরা। মিঠাই ফিরে আসার পর ধীরে ধীরে স্মৃতি ফিরছে তার। এদিকে সোম- তোর্সার জীবনে আবার এসেছে সঙ্গীতা নামক ঝড়। এই বিপদ কাটাতে, প্ল্যান কষছে মিঠাইরানি সহ হল্লা পার্টি। খারাপ সময় থেকে কীভাবে মিঠাইয়ের গোপাল ‘হেলেপ’ করে সকলকে আলোর পথ দেখায়, এখন সেটাই দেখার।
কিছুদিন আগেই মিঠির সাথে সিড এর মেলামেশা কথাবার্তা নিয়ে হাজারও খারাপ লাগা, সন্দেহ দানা বেঁধেছে মিঠাইয়ের মনে। সে মনে করছিল মিঠি সিড এর মাঝে সে ঢুকে পড়েছে। সে ভেবেছিল উচ্ছে বাবু কে ডিভোর্স দিয়ে ওদের মাঝখান থেকে চলে যাবে আর তাহলেই সব ঠিক হয়ে যাবে। মিঠাইএর এমন অবস্থায় তখন কষ্ট পেয়েছিলেন ভক্তরাও। ধীরে ধীরে এই বিষয়টা মিটছিলো আর তার মাঝেই এসে হাজির হলো নতুন বিপদ।

এদিনের পর্ব দেখে ফের মাথায় হাত ভক্তদের। এইতো এত কষ্টে সব ঠিক দিকে এগোচ্ছিল হঠাৎ ঘটলো এই ঘটনা। মিঠি শ্রী এর সাথে বসে গল্প করছিল। সেখানেই কথা প্রসঙ্গে মিঠি বলে যে সে সিদ্ধার্থকে ডিভোর্স পেপার পাঠিয়েছিল কিন্তু সিড এখনও সেটা নিয়ে কিছু প্রতিক্রিয়া জানায়নি। আর সেই সময় মিঠাই খাবার নিয়ে আসে মিঠির জন্য।

দরজার বাইরে দাঁড়িয়ে সবটাই শুনে ফেলে সে। মিঠাই জানতোনা সিড মিঠির বিয়ে হয়ে গেছে। আর এদিন সবটা জেনে গেল সে। তার থেকে সব কিছু লকানো হয়েছে এতদিন। সবাই সব কিছু জেনেও কিছু জানায়নি তাকে। এরপর মিঠাই একটি চিঠি লিখে মোদক বাড়িতে বিদায় জানিয়ে চলে যাবে তার উচ্ছে বাবুকে ছেড়ে। এই চিঠিটা পাবে মিঠি। তাহলে কি এবার মিঠাই এর মনের সব সন্ধেহ তাকে চিরকালের জন্য দূরে করে দেবে তার উচ্ছে বাবুর থেকে? এখন সেটাই দেখার।


