কৃষ্ণার সামনে চলে এলো ইশার স্বরূপ, সব জানতে পেরে ইশাকে টেনে চড় মারল কৃষ্ণা!

জি বাংলার (Zee Bangla) পর্দায় যে সমস্ত ধারাবাহিক ভালোভাবে চলছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হলো নিম ফুলের মধু (Neem Phuler Modhu)। সাদা মাটা ফ্যামিলি ড্রামা নিয়েই এগিয়ে চলেছে ধারাবাহিকের গল্প। মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে এই ধারাবাহিক। এই ধারাবাহিকের নায়িকা হল জনপ্রিয় অভিনেত্রী পল্লবী শর্মা। নায়ক হিসেবে অভিনয় করছেন রুবেল দাস।
পরিবারকে কেন্দ্র করে সাদামাটা গল্প নিয়ে শুরু হয়েছিল নিম ফুলের মধু। ধারাবাহিকের প্রধান কেন্দ্র বিন্দু নায়িকা পর্ণা। বিয়ে হওয়ার পর থেকে নিজের শ্বশুর বাড়িকে সব রকম বিপদ থেকে বুক দিয়ে আগলে রেখেছে সে। বরাবর সে চেষ্টা করে গেছে যাতে স্বামী শ্বশুরবাড়ির ওপর কোনো আঁচ না আসে।
তার এই উদারতা কেউ কখনো বুঝতে চায়নি। বাড়ির অনেকেই তার বিরোধিতা করেছে এবং সেই বিরোধী পক্ষের সবচেয়ে উপরে যিনি রয়েছেন তিনি হলেন সৃজনের মা কৃষ্ণা। কখনো তিন্নির সাথে হাত মিলিয়ে পর্ণাকে নাজেহাল করেছে সে আবার কখনো ইশার সাথে প্ল্যান করে পর্ণা আর সৃজনকে আলাদা করতে উদ্যত হয়েছে কৃষ্ণা।
ইশার কথার জালে জড়িয়ে অনেক বড় ভুল করে ফেলেছে সে। ধারাবাহিকের আগামী পর্বগুলিতে দেখা যাবে, ইশা পাওনাদারের সাথে কথা বলছে লুকিয়ে লুকিয়ে। সে বলছে, “এই বাড়িতে এখনো অবধি টাকা-পয়সা নিয়ে কেউ মাথা ঘামাচ্ছে না। আমি যখনই বলবো তখনই আপনি চলে আসবেন। আর এই বাড়ির দখল নেবেন।” এইসব কথাগুলো বাইরে থেকে শুনে ফেলে কৃষ্ণা। সে বুঝতে পারে ইশা শুধুমাত্র পর্ণাকে নয় বরং গোটা পরিবারকে ঠকাচ্ছে।
এসব শোনা মাত্রই ইশাকে টেনে এক চড় মারে সে। আর বলে, “এই বাড়িতে থেকে এই বাড়ির এত বড় ক্ষতি করতে চেয়েছো তুমি? এখনই বাড়ি থেকে বেরিয়ে যাও।” সে বুঝতে পারে প্রকৃতপক্ষে যদি তাদের পরিবারের কেউ ভালো চেয়ে থাকে তাহলে সেটা শুধুমাত্র পর্ণা। যদি সত্যি এমন কিছু হয় কেমন লাগবে দর্শকদের?

