Koel Mallick: কয়েক বছর পর আবার পর্দায় মিতিন মাসী! মাকে পর্দায় দেখে কবিরের কেমন প্রতিক্রিয়া? খোলামেলা আড্ডায় কোয়েল

বাংলা চলচ্চিত্র জগতের একজন অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন কোয়েল মল্লিক (Koel Mallick)। বাংলা সিনেমা (Bengali Film) যখন বেশ খানিকটা পরিবর্তিত হয়ে এক নতুন ধারার সূচনা করছে ঠিক সেই সময় কোয়েল মল্লিকের দুর্দান্ত অভিনয় মন জিতে নিয়েছিল বহু ভক্তের। আজ এক ডাকে তাকে সবাই চেনে। সম্প্রতি আসতে চলেছে তার নতুন ছবি মিতিন মাসী।
এক সাক্ষাৎকারে সংবাদ মাধ্যমের কাছে কোয়েল মল্লিকের বলা কথাগুলি একেবারে মন ছুয়ে গেল দর্শকদের। ছোটবেলা থেকেই বেশ পজিটিভ চিন্তা ভাবনায় বিশ্বাসী হয়ে উঠেছিলেন রঞ্জিত কন্যা। একজন মানুষের একটি পজিটিভ কথা আরো হাজার হাজার মানুষকে বেঁচে থাকার এনার্জি দিতে পারে, এমনটাই বিশ্বাস করেন তিনি।
মিতিন মাসী নিয়ে অভিনেত্রী বলেন, “আমরা সত্যি দিন দিন বড় বেশি রুক্ষ হয়ে উঠছি। আমাদের মধ্যে সহমর্মিতা একেবারেই যেন হারিয়ে যাচ্ছে। আমরা মানুষ হয়ে একজন মানুষের প্রতি দয়া দেখাতে পারি না সেখানে পশু পাখি তো অনেক দূরের বিষয়। এই সিনেমায় সেই পশু পাখিদের কষ্ট গুলোকেই তুলে ধরা হয়েছে।”
ছেলে একটু বড় হয়ে ওঠার পর ধীরে ধীরে অভিনয় জগতে ফিরছেন কোয়েল মল্লিক। অভিনেত্রী কবিরকে নিয়ে অনেক স্বপ্ন দেখেন। তিনি বলেন, “আমি মনে করি স্কুলে অনেক ধরনের বিষয় শিখলেও জীবনের সবথেকে বড় শিক্ষাটা একজন শিশু পায় তার মা-বাবার কাছ থেকে, তাই ছোট থেকেই আমি ওকে অনেক কিছু শিখিয়েছি। বড়দের প্রণাম করা সম্মান করা থেকে শুরু করে বিভিন্ন জিনিস যেগুলো হয়তো আজকালকার বাচ্চারা ভুলেই গিয়েছে।”

অভিনেত্রী বলেন, “আমি এই ছবিটা নিয়ে খুব এক্সাইটেড কারণ, এই ছবিটা করার সময় প্রথমবার কবির আমাকে শুটিংয়ে যেতে দেখেছে এর আগে এই বিষয়গুলো সম্পর্কেও অবগত ছিল না। আর দ্বিতীয়তঃ এই ছবিটা এতটাই ভালো, কবির যখন ছবিটা দেখবে খুব খুশি হবে।”

