পুলিশ অফিসার হয়ে এবার খেলার মাঠে দশ গোল দেবে জগদ্ধাত্রী সাথে আম্পায়ার কৌশিকী! আবার টিআরপি করবে মাত?

বর্তমানে বাংলা ধারাবাহিকের থাকা আর না থাকার পিছনে টিআরপিই সব। আর এই মুহূর্তে টিআরপিতে সপ্তাহের পর সপ্তাহ টপ করছে যে ধারাবাহিক সেটি হল জগদ্ধাত্রী। এটা বাংলার আর পাঁচটা ধারাবাহিকের থেকে সম্পূর্ণ আলাদা। এই ধারাবাহিকে কোন কল্পনা বা রূপকথা দেখানো হয়নি। এই ধারাবাহিকটি পুরোটাই কঠিন বাস্তবে মোরা এক সাহসী পুলিশ অফিসার জ্যাস সান্যালের গল্প।

কখনো অন্যায়ের সাথে আপোষ করেনি জগদ্ধাত্রী। সে যত বড়ই বিত্তশালী মানুষ হোক না কেন কখনো নিজের আত্মসম্মান এবং দায়িত্বের বাইরে গিয়ে কারোর কাছে মাথা নিচু করেনি সে। আর বর্তমানে জগদ্ধাত্রী আগের থেকে অনেক বেশি পাওয়ারফুল কারণ তার পাশে রয়েছে কৌশিকী।

এই মুহূর্তে জগদ্ধাত্রী ধারাবাহি কে চলছে টানটান উত্তেজনা। একদিকে এক প্রতিভাবান নিরীহ খেলোয়াড়ের খুনের তদন্তে এক বৃত্তশালী ব্যক্তির সাথে জগদ্ধাত্রী লড়াই আর অন্যদিকে সেই বিত্তশালী ব্যক্তির পর্দা ফাঁস করার জন্য কৌশিকীর লড়াই। কোথাও গিয়ে এই পর্বে কৌশিকী আর জগদ্ধাত্রীর রাস্তা মিলে গিয়েছে। দুজনের লক্ষ্যই এখন এক। ওই নিরীহ ছেলেটির খুনের প্রতিশোধ নিয়ে খুনিদের শাস্তি দেওয়া।

এই ধারাবাহিকে অনেকটা ক্ষমতার অধিকারী কৌশিকি। প্রথম থেকেই কৌশিকীর অভিনয় মুগ্ধ করে আসছে দর্শকদের, এই পর্বেও তার অভিনয় এবং ডায়লগ মন ছুয়ে গেল তার ভক্তদের। রূপসা অর্থাৎ অভিনেত্রী কৌশিকির দেবুকে বলে সে যদি খেলতে নামে তাহলে খেলোয়াড় নয় বরং আম্পায়ার হয়ে যাবে। হাত তুলবে আর সবাইকে আউট করে দেবে।

কৌশিকীর কাছে যে পাওয়ার রয়েছে তার তুলনা কোন অস্ত্রের সাথেই করা যায় না। যেকোনো অস্ত্রই তার কাছে ফিকে। তার কলম নিমেষের মধ্যে যেমন একটা মানুষকে ক্ষমতার শীর্ষে তুলতে পারে ঠিক তেমনি উল্টো দিক থেকে তাকে মাটিতে মিশিয়েও দিতে পারে। আর পরবর্তী পর্বে তারই নিদর্শন দেখতে পাবেন দর্শকরা।

Back to top button