‘সেরা ননদের অ্যাওয়ার্ডটি কলিকে দিলে বেশি খুশি হতাম’ এবারের জি বাংলা সোনার সংসার ইভেন্টে যোগ্য মানুষ যোগ্য সম্মান পাননি এমনটাই দাবি দর্শক মহলের…

নিত্যদিন নতুন নতুন ট্রেন্ড নিয়ে হাজির হচ্ছে জগদ্ধাত্রী। গল্পটি একটি অনাথ মেয়ে জগদ্ধাত্রী এবং একটি ধনী ছেলেকে ঘিরে জড়িত যারা উভয়ই বন্ধু এবং অপরাধ কর্মকর্তা। জগদ্ধাত্রী একজন সিক্রেট ক্রাইম ব্রাঞ্চ অফিসার কিন্তু তার আসল পরিচয় কেউ জানে না। জগদ্ধাত্রী মুখার্জি (নী সান্যাল) ওরফে জস সান্যাল – একজন বিশেষ অপরাধ শাখার অফিসার হিসেবে অঙ্কিতা মল্লিক, দেব এবং শিখার মেয়ে, স্বয়ম্ভুর স্ত্রী, মেহেন্দির সৎ বোন। স্বয়ম্ভু মুখার্জির চরিত্রে সৌম্যদীপ মুখার্জি – একজন বিশেষ অপরাধ শাখার অফিসার, জগদ্ধাত্রীর স্বামী, উৎসবের সৎ ভাই।
নিজের ছেলে উৎসবকে জগদ্ধাত্রির হাত থেকে বাঁচানোর জন্যই এমন ফন্দি এটেছিলেন তিনি। ঘটনাচক্রে স্বয়ম্ভুর সৎ মা বৈদেহি দেবী জগদ্ধাত্রী কে সবার সামনে আরো ছোট করতে এবং স্বয়ম্ভুর সমস্ত আসল ডকুমেন্টস উধাও করতে জগদ্ধাত্রীদের ওপর আলমারির চাবি চুরি করার অপবাদ দেয়। আর সেই মিথ্যেরই পর্দা ফাঁস করে কৌশিকি অর্থাৎ স্বয়ম্ভুর দিদি। আর এখান থেকেই তাকে ২০ পছন্দ করতে শুরু করেন দর্শকেরা। সে সব সময় জগদ্ধাত্রীকে বন্ধুর মতো সাহায্য করে এসেছে। আর তার কাছে সাহায্য করার ক্ষমতাও ছিল।
জি বাংলার এক জনপ্রিয় ধারাবাহিক ‘খেলনা বাড়ি’। বাংলা সিরিয়াল প্রেমী দর্শকদের কাছে এখন এটি অন্যতম চর্চিত ধারাবাহিক। ধারাবাহিকে নায়িকা মিতুলের চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় টেলি অভিনেত্রী আরাত্রিকা মাইতি । তাঁর বিপরীতে নায়ক হলেন ইন্দ্র, যিনি ‘কে আপন কে পর’ খ্যাত অভিনেতা বিশ্বজিৎ ঘোষ। শুরু থেকেই মিতুলের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর স্বভাব দর্শক মুগ্ধ করেছে।

শুরু থেকেই মিতুলের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর স্বভাব দর্শক মুগ্ধ করেছে। পর্দার দাপুটে নায়িকা মিতুল মুখের ওপর সর্বদা সত্যি কথা বলতে ভালোবাসে। আর এইভাবেই অল্পদিনেই পর্দার প্রতিবাদী মিতুল দর্শকদের কাছে খুবই প্রিয় উঠেছে। বর্তমানে দর্শক চায় ধারাবাহিকের নায়িকা অত্যাচার সহ্য করে না কেঁদে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। যা এই ধারাবাহিকে হুবহু দেখানো হয়েছে। যার দরুন খুব তাড়াতড়ি দর্শক মহলে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিকটি। এখানে কলি মিতুলের ননদ হিসেবে অনেকটাই মিতুলের পাশে থাকার চেষ্টা করেছে। এখানে আলাদা করে তার কাছে কোনো ক্ষমতা ছিল না মৃত্যুকে সাহায্য করার।

এখন দর্শকদের দাবি হচ্ছে পার্শ্ব চরিত্রের সেরা সম্মান রুপ্সাকে দেওয়া হয়েছে ঠিক আছে কিন্তু সেরা ননদের সম্মানটার ক্ষেত্রে রূপসার থেকে কলি অনেক বেশি যোগ্য। এই সম্মানটা কলিকে দিলেই অনেক বেশি খুশি হতেন দর্শকমহল। এমনিতেই দর্শকদের দাবি এইবারের সোনার সংসারে অ্যাওয়ার্ড ইভেন্টে যথাযথ মানুষকে সম্মান দেওয়া হয়নি। তার ওপর এতটা ভালো অভিনয় করার পরও প্রিয় ননদের অ্যাওয়ার্ডটি কলিকে না দেওয়ায় রুষ্ট ভক্তরা।