তুষার তীর্থর পর্দা ফাঁস করে নতুন রহস্য ভেদে জগদ্ধাত্রী,আবার সংসার জীবন শুরু করতে চলেছে কৌশিকী, কিন্তু জগদ্ধাত্রী কি ফিরতে পারবে কৌশিকীর বিয়ের মন্ডপে?

বর্তমানে বাংলা বিনোদনের প্রথম সারির চ্যানেল জি বাংলার (Zee Bangla) সব চাইতে জনপ্রিয় ধারাবাহিকটি হচ্ছে জগদ্ধাত্রী (Jagaddhatri)। দর্শকদের মাঝে জায়গা করে নিতে খুব বেশি দিন সময় লাগেনি এই ধারাবাহিকের। শুরু হওয়ার পর থেকেই দর্শকদের পছন্দের তালিকায় নিজের নাম লিখিয়েছে জগদ্ধাত্রী। আর পাঁচটা ধারাবাহিকের তুলনায় অনেকখানি এগিয়ে এই সিরিয়ালের গল্প।

জগদ্ধাত্রী স্বয়ম্ভুকে বাঁচিয়ে আবার ঘরে ফিরিয়েছে

কিছুদিন আগেই সমস্ত বিপদ থেকে মুক্ত হয়ে বাড়ি ফিরেছে স্বয়ম্ভু। বর্তমানে জগদ্ধাত্রী ব্যস্ত কিছু শয়তানের হাত থেকে তিন্নির কয়েকটা ফটো উদ্ধার করতে, এই ছবিগুলি জনসমাজের প্রকাশ পেলে চরম সর্বনাশ নেমে আসবে তিন্নির জীবনে। দর্শকদের বিশ্বাস জগদ্ধাত্রীর বুদ্ধিতে সমস্ত শয়তানদের মাত দিয়ে তিন্নিকে ঠিক বাঁচাবে সে।

প্রতিদিন নতুন ভাবে লড়াই করার উদ্যম নিয়ে বেরিয়ে পড়ে জগদ্ধাত্রী। প্রতিটি মানুষের এমন কাউকে প্রয়োজন হয় যার হাত মাথায় থাকলে নিজেকে অনেকটা নিরাপদ এবং নিশ্চিন্ত অনুভব করা যায়। জগদ্ধাত্রী জীবনে এমন একজন মানুষ হলেন তার ননদ কৌশিকী মুখার্জী। যদিও ননদের পরিবর্তে বন্ধু বা দিদি বললেও ভুল হবে না।

নতুন প্রোমো অনেক বেশি জমজমাট না হলেও ছিল বেশ কিছু নতুন জিনিস

এইবার সেই কৌশিকী মুখার্জী পদার্পণ করতে চলেছেন তার নতুন জীবনে। সম্প্রতি এই ধারাবাহিকের একটি প্রোমো ভিডিও সম্প্রচারিত হয়েছে। এখানে দেখা যাচ্ছে কৌশিকীকে সিঁদুর পরিয়ে দিচ্ছে তার মেয়ে। আর ঠিক সেই সময় ঘরে ঢোকে জগদ্ধাত্রী। সে কৌশিকী কে বলে, “এইতো এবার বিয়ে হয়ে গেল। একজন ব্যবসায়ী হিসেবে সফল আপনি, একজন মা হিসেবেও আপনি সফল। এবার দেখা যাক স্ত্রী হিসেবে আপনি কতটা ভালো।”

ঠিক সেই সময় জগদ্ধাত্রী ফোন বেজে ওঠে। ফোন তুলতেই চমকে যায় জগদ্ধাত্রী। সে জানতে পারে সমুদ্র সৈকতে জোড়া খুন হয়েছে। তারই তদন্ত করতে বেরোয় জগদ্ধাত্রী। তবে তার আগে সে কৌশিকী মুখার্জিকে কথা দিয়ে যায়, বিয়ের সময় জগদ্ধাত্রী ঠিক উপস্থিত হবে। কৌশিকী মুখার্জিকে প্রমিস করে সে। জগদ্ধাত্রী কি পারবে তার প্রতিজ্ঞা রাখতে? নাকি মাঝপথেই কোন শয়তানের কবলে পড়তে হবে তাকে?

Back to top button