বিয়ের প্রস্তাব নিয়ে ঝিনুকের বাড়িতে হাজির সম্রাট! তবে কি অসমাপ্ত থেকে যাবে রণজয়ের ভালোবাসা? সম্রাটের সঙ্গেই কি জুড়ে যাবে ঝিনুকের ভাগ্য? প্রকাশ্যে দুর্ধর্ষ প্রোমো!

জি বাংলার (Zee Bangla) নতুন ধারাবাহিক ‘কমলা নিবাস’ (Komola Nibas) ইতিমধ্যেই দর্শকদের মনের মণিকোঠায় জায়গা করে নিয়েছে। বর্ষীয়ান অভিনেতা দেবশঙ্কর হালদার এবং সোহিনী সেনগুপ্তের অনবদ্য অভিনয় এই ধারাবাহিকের মূল আকর্ষণ। গল্পের কেন্দ্রে রয়েছে শ্রীনিবাস গুহ এবং তার স্ত্রী কমলা। এক সাধারণ মধ্যবিত্ত পরিবারের প্রধান শ্রীনিবাসের সারাজীবনের স্বপ্ন হলো তার স্ত্রীর জন্য একটি সুন্দর বাড়ি তৈরি করা এবং তার তিন মেয়েকে যোগ্য পাত্রের হাতে তুলে দেওয়া। জীবনের পড়ন্ত বেলায় দাঁড়িয়েও আদর্শ ও সততাকে বিসর্জন না দিয়ে কীভাবে এক মধ্যবিত্ত মানুষ লড়াই চালিয়ে যায়, সেই আবেগময় কাহিনিই ফুটে উঠেছে কমলা নিবাস।

ধারাবাহিকের সাম্প্রতিক পর্বগুলোতে দেখা যাচ্ছে, বড় মেয়ে পল্লবীর বিয়ে ভেঙে যাওয়ার পর ছোট মেয়ে ঝিনুকের জীবন এক নতুন মোড় নিতে চলেছে। ঝিনুক একজন প্রাণোচ্ছল কলেজ পড়ুয়া। গল্পের নতুন নায়ক সম্রাট যে একজন প্রভাবশালী এবং বিত্তশালী ব্যবসায়ী। ঝিনুকের কলেজের একটি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হয় সম্রাট। প্রথম দেখাতেই ঝিনুকের ব্যক্তিত্ব সম্রাটকে মুগ্ধ করে। সাধারণ মধ্যবিত্ত পরিবারের মেয়ে ঝিনুকের সঙ্গে বড় কোম্পানির মালিক সম্রাটের এই বৈপরীত্যই গল্পের পরবর্তী নাটকীয়তার ভিত তৈরি করে দিয়েছে।

সম্প্রতি মুক্তি পাওয়া প্রোমো ভিডিওতে এক অভাবনীয় দৃশ্য দেখা গেছে। বড় কোম্পানির মালিক সম্রাট সরাসরি ঝিনুকদের বাড়িতে হাজির হয়। সেখানে ঝিনুকের বাবা-মায়ের সামনে সে অত্যন্ত সোজাসাপ্টা ভাষায় নিজের বক্তব্য পেশ করে। সম্রাট জানায়, তার অঢেল সম্পদ, প্রতিপত্তি এবং বড় ব্যবসা থাকলেও জীবনে একটি সুখী পরিবারের অভাব রয়েছে। সে সরাসরি ঝিনুককে বিয়ের প্রস্তাব দেয় এবং জানায় যে সব ঠিক থাকলে সে ঝিনুককেই তার জীবনসঙ্গিনী করতে চায়। সম্রাটের এই আকস্মিক ও সাহসী প্রস্তাবে স্বাভাবিকভাবেই স্তম্ভিত হয়ে যায় ঝিনুকের পরিবার।

সম্রাটের এই প্রস্তাবে বাড়ির বাকিরা যখন বিস্ময়ে বিমূঢ়, তখন প্রতিবাদী হয়ে ওঠেন ঝিনুকের বাবা শ্রীনিবাস। তিনি সম্রাটের চোখের দিকে তাকিয়ে স্পষ্ট জানিয়ে দেন, “মানুষকে জানা এবং চেনার মধ্যে অনেক পার্থক্য আছে।” শ্রীনিবাসের এই সংলাপটি বুঝিয়ে দেয় যে, তিনি শুধুমাত্র প্রতিপত্তি বা অর্থের মোহে নিজের মেয়ের ভবিষ্যৎ কোনো অপরিচিত মানুষের হাতে সঁপে দিতে রাজি নন। তার কাছে মানুষের মূল্য এবং বংশমর্যাদা অনেক বেশি গুরুত্বপূর্ণ। মধ্যবিত্তের আত্মসম্মান যে বিত্তের কাছে মাথা নত করবে না, শ্রীনিবাসের ব্যক্তিত্বে সেটিই ফুটে উঠেছে।

আরও পড়ুনঃ ছদ্মবেশে গোস্বামী বাড়ির অন্দরমহলে রক্তিম! নিশানায় এবার ইন্দু! মেয়েকে বাঁচাতে কি করবে গোস্বামী পরিবার? দুর্ধর্ষ আজকের পর্ব

এখন বড় প্রশ্ন হলো, সম্রাট কি পারবে শ্রীনিবাসের মন জয় করতে? নাকি ঝিনুকের জীবনে অন্য কোনো নতুন সংকট দানা বাঁধবে? একদিকে সম্রাটের অর্থ ও প্রতিপত্তি, অন্যদিকে শ্রীনিবাসের আদর্শ এই দুইয়ের মাঝে দাঁড়িয়ে ঝিনুকের সিদ্ধান্ত কী হবে, তা জানতে মুখিয়ে আছেন দর্শকরা। সম্রাট কি সত্যিই ঝিনুককে ভালোবাসে নাকি এর পেছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে? উত্তর মিলবে ‘কমলা নিবাস’-এর আগামী পর্বগুলোতে।

Back to top button