জি বাংলার দেবী দুর্গা হচ্ছে তাদেরই সুপার হিট সিরিয়ালের নায়িকা! জানুন সেই জনপ্রিয় অভিনেত্রীর নাম

জি বাংলার মহালয়ায় দুর্গা হচ্ছে তাদের চ্যানেলের সুপার হিট সিরিয়ালের নায়িকা! অভিনেত্রী নাম শুনলে আনন্দে লাফাবেন জি বাংলা ভক্তরা

প্রত্যেকটি ধারাবাহিকের (Serial) ক্ষেত্রেই বাংলা বিনোদনের প্রথম সারির চ্যানেল গুলির মধ্যে এক জোরদার অলিখিত প্রতিযোগিতা চলতেই থাকে। এবারেও লাগলো চ্যানেলে চ্যানেলে জোর টক্কর। কার মহালয়া (Mohalaya) উদযাপন বেশি আকর্ষণীয় হবে? এক অলিখিত প্রতিযোগিতায় যেন নাম লিখিয়েছে সবাই।

আকাশে বাতাসে খুশির খবর। হাতে আর মাত্র কয়েকদিন। তারপরই শুরু হচ্ছে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পুজো। আর পুজো শুরু হওয়ার আগে এবার পর্দায় ‘দুর্গা’ রূপে হাজির হচ্ছেন কে? ‘শক্তিরূপেণ’ হিসেবে এবার জি বাংলা চ্যানেলের হাজির হচ্ছেন সেই চ্যানেলেরই জনপ্রিয় নায়িকা!

ঘুমচোখে রেডিয়োর চ্যানেল ঘোরাতেই বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রর অমোঘ কণ্ঠস্বর প্রতি মহালয়ায় জানান দেয়, ‘পুজো এসে গেছে’। পরিষ্কার আকাশে পেঁজা তুলোর মত মেঘ মনে করিয়ে পুজা এসেই গেল। বিগত বেশ কয়েক বছর ধরে বিভিন্ন বেসরকারি চ্যানেলের মহালয়ার ভোরের অনুষ্ঠানের ‘দুর্গা’দের উপস্থিতিও স্মরণ করায় ‘মা আসছে’।

মাকে নিয়ে চর্চা তুঙ্গে

নেটিজেনদের মধ্যে কোন চ্যানেলের দুর্গা সবথেকে ভালো সেই নিয়ে সবসময়ই তুঙ্গে থাকে আলোচনা। কোন ‘দুর্গা’র লুক পারফেক্ট, আর কেই বা খানিক পিছিয়ে তা নিয়েও নিজেদের মধ্যে তর্ক বিতর্ক এবং সমালোচনায় মুখর হন তারা। এবারেও তার অন্যথা হচ্ছে না।

এবারের জি এর মহিষাসুরমর্দিনী

হাতে পদ্ম, লাল বেনারসী, মুখে চোখে এক অদ্ভুত প্রশান্তি, আবার ঠিক পরমুহূর্তেই ত্রিনয়ন থেকে উপচে পড়ছে ক্ষোভ, রাগ। ঠিক এভাবেই দুর্গা রূপে জি বাংলার পর্দায় আরো একবার ধরা দিতে চলেছেন রানী রাসমণি অর্থাৎ দিতিপ্রিয়া রায়। এর আগেও মহিষাসুরমর্দিনী রূপে দেখা গিয়েছে তাকে তবে এবার অপেক্ষা করছে নতুন চমক। আবারও মায়ের রূপে তাকে পেয়ে অত্যন্ত খুশি তার ভক্তরা।

Ditipriya: 'আমার কাছে পুজোর প্রেম মানে…', বিশেষ মানুষের জন্য বার্তা দিতিপ্রিয়ার - Ditipriya Roy shares her Durga Puja Plans and she also has a special message for her future partner , Bangla

Back to top button