বেঁচে ফিরে এলো কিঞ্জল! অনিকেতের বউ হিসেবে শ্যামলীকে না মানতে পেরে বন্ধু থেকে শত্রুতে পরিণত হলো সে!

বর্তমানে বাংলা ধারাবাহিকের (Bengali Serial) চ্যানেলগুলিতে একের পর এক সব নতুন ধারাবাহিকের আগমন ঘটছে। কিছুদিন হল জি বাংলায় (Zee Bangla) শুরু হয়েছে কোন গোপনে মন ভেসেছে (Kon Gopone Mon Bhesechhe)। এই ধারাবাহিকে নায়িকার চরিত্রে রয়েছেন জনপ্রিয় অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য এবং নায়ক হিসেবে দেখা যাচ্ছে অভিনেতা রনজয় বিষ্নুকে। এইটাই এই জুটির প্রথম ধারাবাহিক।

শুরু হওয়ার পর থেকেই ধারাবাহিকটি মন জয় করে নিয়েছে দর্শকদের। ধারাবাহিকে নায়ক নায়িকার মধ্যে একটি অদ্ভুত বন্ডিং রয়েছে। ধারাবাহিকের গল্পও বেশ আকর্ষণীয়। সবমিলিয়ে সম্প্রচার হওয়ার পর থেকেই টিআরপি তালিকার প্রথম পাঁচে অবস্থান করছিল এই মেগা। বর্তমানে ধারাবাহিকের গল্প নিয়েছে এক অন্য মোড়। নায়ক অনিকেতকে বাধ্য হয়েই বিয়ে করতে হচ্ছে নায়িকা শ্যামলীকে। তবে এই বিয়েই নায়িকার জীবনের কাল হয়ে দাঁড়াতে চলেছে।

যারা এই গল্পটির নিয়মিত দর্শক তারা জেনে থাকবেন, ধারাবাহিকের নায়িকা শ্যামলী জোড়া বাড়িতে আসার পর থেকেই কিঞ্জল তার প্রেমে হাবুডুবু খাওয়া শুরু করে। কিন্তু শ্যামলী সেটা প্রথম থেকে বুঝতে পারেনি, আর তার তেমন কোনো উদ্দেশ্যও ছিল না। কিন্তু কিঞ্জল শুরু থেকেই শ্যামলীকে অন্য চোখে দেখতো। সে শ্যামলীকে পাহাড় নদী ঝরনায় ঘেরা একটা সুন্দর জায়গায় প্রেম নিবেদন করে। শ্যামলী সেটা প্রত্যাখ্যান করে। এরপর কিছু মানুষের চক্রান্তের ফলে সেখানেই প্রাণ হারায় কিঞ্জল।

বর্তমানে জি বাংলার নিম ফুলের মধু ধারাবাহিকের চয়ন হয়ে ফিরে এসেছে উদয় প্রতাপ সিং। কিঞ্জল চরিত্রটির জন্য বেশ কিছুদিন চয়নকে দেখা যায়নি নিম ফুলের মধু ধারাবাহিকে। এই মুহূর্তে বেশ কিছুদিন এখানেই দেখা যাবে তাকে। তবে খুব তাড়াতাড়ি আবারো নাকি কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকে কিঞ্জল হয়ে ফিরে আসবেন তিনি!

তবে এইবার গল্পে আসতে চলেছে টুইস্ট। এতদিন শ্যামলীকে ভালবাসত কিঞ্জল। কিন্তু প্রত্যাবর্তনের পর সেই অনুভূতি পাল্টে যাবে। সে হয়ে উঠবে শ্যামলীর চরম শত্রু। তাকে না বলে অনিকেতকে বিয়ে করায় আরো বেশি রেগে যাবে সে। আর তারপর শ্যামলীর ওপর প্রতিশোধ নিতে উদ্যত হবে কিঞ্জল। শ্যামলী কেন বিয়ে করেছে নাকি বিয়ে করতে বাধ্য হয়েছে এসব যাচাই না করেই তার জীবনে ঝড় হয়ে উঠবে এই চরিত্র। তবে এই মুহূর্তে তার ফেরার কোন আভাস পাওয়া যায়নি চ্যানেল কর্তৃপক্ষের তরফ থেকে।

Back to top button