মিঠাইয়ের পর এবার অসময়ে শেষ হয়ে যাচ্ছে জি বাংলার আরও একটি জনপ্রিয় ধারাবাহিক, খবর সামনে আসতেই দুঃখের সুর দর্শক মহলে

বর্তমানে প্রতিটি ধারাবাহিকটিকে রয়েছে টিআরপির উপর। যে ধারাবাহিকের টিআরপি যত বেশি, সেই ধারাবাহিকের স্থায়ীকাল তত বেশি। আর তাই এই টিআরপি বাড়ানোর চেষ্টায় বর্তমানে সমস্ত ধারাবাহিক একপ্রকার যেন যুদ্ধে নেমেছে। আর সেই যুদ্ধে জেতার জন্য একের পর এক টুইস্ট আনছে ধারাবাহিকগুলো। পাশাপাশি ধারাবাহিকেও আসছে নানান নতুন মুখ।
স্টার জলসা ও জি বাংলায় একের পর এক আসছে নতুন নতুন ধারাবাহিক। একে ওপরের কম্পিটিটর যেন তারা। জনপ্রিয় সব নায়ক-নায়িকাদের নিয়ে আসছে সেই ধারাবাহিকগুলো। কোনটা ছেড়ে কোনটা দেখবে মানুষ। স্টার যেমন এগোচ্ছে, পাল্লা দিয়ে এগোচ্ছে জি বাংলাও। একই স্লটে দুই চ্যানেলে দুই নতুন ধারাবাহিক। বোঝাই যাচ্ছে, একটার দর্শক কেড়ে নেবে আরেকটা। তবে নতুন আসা ধারাবাহিকগুলোর উপর নির্ভর করছে পুরোনো ধারাবাহিকের টিআরপিও।
১২ই জুন থেকে শুরু হয়েছে জি বাংলার ‘ফুলকি’ ধারাবাহিক। আর তার জন্য শেষ হয়ে গিয়েছে মিঠাই ধারাবাহিক। এবার জি বাংলা প্রোডাকশনের আরও একটি ধারাবাহিক আসতে চলেছে। আর তারজন্যই শেষ হয়ে যেতে চলেছে জি বাংলার জনপ্রিয় একটি ধারাবাহিক। আমরা জানি, একটি নতুন ধারাবাহিক এলে তাকে স্লট দিতে অন্য একটি ধারাবাহিককে শেষ হতে হয়।
জানা যাচ্ছে, জি বাংলায় ফুলকি’র পর আসছে আরও চারটি প্রোডাকশনের ধারাবাহিক। ১, অরগানিক স্টুডিও, ২, ক্রিস্টাল ড্রিমস ৩, টেন্ট সিনেমা ৪, জি বাংলা প্রোডাকশন। ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে কার কাছে কই মনের কথা ধারাবাহিকের প্রথম প্রোমো। তবে কোন স্লটে আসবে এই ধারাবাহিকগুলো, তা জানা যায়নি। শোনা যাচ্ছে, নতুন আসা ধারাবাহিকের জন্য টিআরপি কম যেসকল সিরিয়ালের, সেগুলি বন্ধ হয়ে যাবে। ইতির খাতায় যে সমস্ত ধারাবাহিক নাম লেখাতে চলেছে তাদের মধ্যে একটি হলো খেলনা বাড়ি।
শুরুতে টিআরপিতে বেশ ভালো জায়গা হাঁকালেও বর্তমানে লিপ নেওয়ার পর খেলনা বাড়ি ধারাবাহিকটি আর ঘুরে দাঁড়াতে পারছে না। টিআরপিতে বেশ খারাপ অবস্থায় রয়েছে এই ধারাবাহিক। তাই শোনা যাচ্ছে আগামী মাসেই নাকি শেষ সম্প্রচার হতে চলেছে এই ধারাবাহিকের। ধারাবাহিকের এক নায়িকা কে এই নিয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন তার কাছে এখনো অব্দি এমন কোন খবর আসেনি। কিন্তু এর আগে অনেকবার দেখা গিয়েছে যে সিরিয়ালের নায়ক-নায়িকার কিছু না জানিয়েই শেষ সম্প্রচারের দিন ঠিক করে ফেলেছেন ধারাবাহিক নির্মাতারা।

