কাঁকনের নিখোঁজ হওয়ার পিছনে রয়েছে উৎসব আর মেহেন্দি, জানতে পেরে রুদ্র রূপ ধারণ করল কৌশিকী!

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে যে সমস্ত ধারাবাহিকগুলি সম্প্রচারিত হয় তার মধ্যে অন্যতম ধারাবাহিকটি হলো জগদ্ধাত্রী (Jagaddhatri)। চলতি সপ্তাহে প্রথম স্থান থেকে তৃতীয় স্থানে নেমে এসেছে এই মেগার টিআরপি। এই ধারাবাহিকের নায়কের ভূমিকায় দেখা যাচ্ছে সৌম্যদীপ মুখার্জি, এবং নায়িকার ভূমিকার অভিনয় করছেন অঙ্কিতা মল্লিক। বর্তমানে বেশ জমে উঠেছে ধারাবাহিকের প্লট।

বর্তমানে ধারাবাহিকের গল্প অনুযায়ী উৎসব মেহেন্দি দুজনেই কৌশিকি মুখার্জি আর জগদ্ধাত্রীর চরম ক্ষতি করতে চায়। তারা খুব ভালো করেই জানে কৌশিকী মুখার্জির সমস্ত প্রাণ লুকিয়ে রয়েছে তার একমাত্র মেয়ে কাঁকনের মধ্যে আর এই মেয়েটি শুনতেও পায় না বলতেও পারে না। আরে এটারই সুযোগ নিল উৎসব।

এ দিনের পর্বে দেখা যায় কাঁকনের নিখোঁজ হয়ে যাওয়ার পিছনে কে বা কারা আছে এবং মেয়েটা কোথায় গেল সবটা জানার জন্য পুলিশ স্টেশনে আসে কৌশিকী। এখনো অব্দি কোনো খবর না পাওয়ায় বেশ রেগে যায় সে। তখন স্বয়ম্ভু তাকে জানায় কাঁকনকে কেউ তুলে নিয়ে যায়নি সে নিজেই কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে গেছে। এই শুনে অবাক হয়ে যায় কৌশিকী। তবে শেষ পর্যন্ত খবর মেলে কাঁকনকে দেখা গিয়েছে এমন একজনের ডেরায় যে বাচ্চাদের বিকলাঙ্গ করে তাদের দিয়ে ভিক্ষা করায়।

এরপর কৌশিকী বাড়ি গিয়ে উৎসব এবং মেহেন্দিকে জিজ্ঞাসা করে, তারা এমন কি বোঝালো ওই বাচ্চা মেয়েটাকে যার জন্য মেয়েটা এভাবে বাড়ি ছেড়ে বেরিয়ে গেল। সে বিয়ে করছিল শুধুমাত্র তার মেয়ের জন্য আর সেই কিনা বাড়িতে থাকলো না। বারবার জিজ্ঞেস করার পরেও উৎসব কোন উত্তর না দিলে তাকে ঠাস করে একটা চড় মারে কৌশিকী।

এরপর কৌশিকী মুখার্জী ফোন করে জগদ্ধাত্রীকে। ফোন করে সে বলে, তার মেয়ের নিখোঁজ হওয়ার পিছনে সে সন্দেহ করছে উৎসব এবং মেহেন্দিকে। এবার কথা কিভাবে বার করবে সেটা জগদ্ধাত্রী যেনো বুঝে নেয়। এই শুনে ভয় পেয়ে যায় বৈদেহি। সে উৎসবকে বলে এমনটা সে না করলেও পারতো।

Back to top button