জগদ্ধাত্রীকে বাঁচাতে গিয়ে মৃ’ত্যু মুখে কৌশিকী! সাথে সাথে কি’ড’ন্যাপ জগদ্ধাত্রী, নতুন শত্রুকে কীভাবে চিনবে তারা?

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে যে সমস্ত ধারাবাহিকগুলি সম্প্রচারিত হয় তার মধ্যে অন্যতম ধারাবাহিকটি হলো জগদ্ধাত্রী (Jagaddhatri)। ধারাবাহিকের নায়কের ভূমিকায় দেখা যাচ্ছে সৌম্যদীপ মুখার্জি, এবং নায়িকার ভূমিকার অভিনয় করছেন অঙ্কিতা মল্লিক।

এই ধারাবাহিকটি দর্শকদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছিল ধারাবাহিকের নায়িকা জগদ্ধাতাত্রীর দমদার অ্যাকশন আর গোয়েন্দাগিরির উপর ভিত্তি করে। জগদ্ধাত্রীর একের পর এক রহস্যের সমাধান দর্শকদের আরো বেশি করে আকর্ষণ করছে। এই সপ্তাহে বেঙ্গল টপার হয়েছে এই মেগা।

সেই শুরু থেকে একজন সত পুলিশ অফিসারের ভূমিকা পালন করে চলেছে জগদ্ধাত্রী। এইবার তার ওপর নেমে এলো চরম সংকট। সম্প্রতি এই ধারাবাহিকের একটি নতুন প্রোমো ভিডিও সম্প্রচারিত হয়েছে। যা দেখে বেশ ভয় পেয়েছেন ধারাবাহিকের দর্শকরা।

এই প্রোমো ভিডিওতে দেখা যায়, জগদ্ধাত্রী ফোনে ব্যস্ত। তার এই ব্যস্ততার সুযোগ নিয়েই তার দিকে বন্দুক তাক করে এক অজ্ঞাত ব্যক্তি। কিন্তু জগদ্ধাত্রী সেটা টের পায় না। আর ঠিক তখনই সেখানে চলে আসে কৌশিকী মুখার্জি।

কৌশিকী বিপদ বুঝতে পেরে জগদ্ধাত্রীকে ঠেলে সরিয়ে দেয় যার ফলে গুলিটা লাগে কৌশিকীর গায়ে। জগদ্ধাত্রী তখন খুব ভয় পেয়ে যায় তবে তার কিছু করার আগেই জগদ্ধাত্রীের মাথায় ডান্ডার বাড়ি মেরে তাকে কিডন্যাপ করে নিয়ে যায় কিছু অজ্ঞাত লোক। শুরু হচ্ছে সাড়া জাগানো সাত দিন। জগদ্ধাত্রী কি পারবে নিজেকে এবং কৌশিকীকে এই চরম বিপদের হাত থেকে রক্ষা করতে?

Back to top button