এবার শায়েস্তা হবে উৎসব-মেহেন্দির, কোম্পানির দুর্নীতি ঘোচাতে স্বয়ম্ভুকে মুখার্জি ইন্ডাস্ট্রি-তে আনার সিদ্ধান্ত রাজনাথ কৌশিকীর

জগদ্ধাত্রী ধারাবাহিকে হতে চলেছে এক বড়োসড়ো রদবদল। আর পুলিশের চাকরি নয় এবার মুখার্জি ইন্ডাস্ট্রিতে ঢুকতে চলেছে স্বয়ম্ভু! মুখার্জি ইন্ডাস্ট্রির একটি মিটিংয়ে সবার সামনে উৎসবকে চ’ড় মারলো রাজনাথ মুখার্জী। কিন্তু কেনো? ব্যাক টু ব্যাক ধামাকাদার খবর যা আজ জানাতে চলেছি আপনাদের। মিটিং এর বিভিন্ন কথোপকথনে উত্তেজিত হয়ে পড়ে কৌশিকী।
সে বুঝতে পারে না তার কাকুন অর্থাৎ রাজনাথ মুখার্জী কী চান? তখন কৌশিকী তাকে জিজ্ঞাসা করে নিজের রং না পাল্টিয়ে কী চাও সেটা বলো। তার উত্তরের রাজনাথ মুখার্জি যা বললেন তাতে চমকে গেল দর্শক মহল। তিনি বললেন এই কোম্পানিতে অর্থাৎ মুখার্জি ইন্ডাস্ট্রিতে তিনি দেখতে চান স্বয়ম্ভুকে। তার এই কথা শুনে অবাক হয়ে যায় প্রত্যেকে। বিশেষ করে এই বিষয়টিকে একেবারেই মেনে নিতে পারে না উৎসব। কারণ সবাইকে সরিয়ে একা রাজত্ব করতে চায় সে।
রাজনাথ মুখার্জি বললেন আমি জানতাম কৌশিকী মুখার্জির কাছে কেউ পেরে উঠবে না। কৌশিকী মুখার্জির কাছে সবাই লিলিপুট। তাই এই বোর্ড মিটিংয়ে আমি এতক্ষণ চুপ করে ছিলাম। তিনি কৌশিকী এবং বাদ বাকি বোর্ড মেম্বারদের কাছে একটি প্রস্তাব রাখেন। রাজনাথ মুখার্জি বললেন আমি কি আমার শেয়ারের একটা অংশ একজনের নামে করতে পারি? এর কি কোন ফরমালিটিজ আছে? থাকলে আমাকে জানানো হোক। আর এই কোম্পানি নিয়ে কোন মাথাব্যথা নেই আমার আমি কনসার্ন স্বয়ম্ভুকে নিয়ে। এই কথা শোনার পর রাগে ফেটে পড়ে উৎসব। আর তার অসভ্য ব্যবহারে এর জন্য তাকে ঠাটিয়ে এক চ’ড় মারে তার বাবা রাজনাথ মুখার্জি।
স্বামীকে বোর্ড মেম্বারদের সামনে চ’ড় মারায় ক্ষেপে ওঠে মেহেন্দি। রেগে গিয়ে সে বলে আমি কিন্তু ঘোমটা পড়া বউ নই আমি কিন্তু ঘুমটা খুলে… এতদুর অব্দি বলে এসে নিজের কথা আটকে নেয়। তখন কৌশিকী বলে ও বোধহয় বলতে যাচ্ছিল ঘোমটার নিচে খ্যামটা নাচ। এমন নক্কার জনক ভাষা প্রয়োগ করায় ঘৃণায় মাটিতে মিশিয়ে যায় কৌশিকী। কৌশিকী বলে এত নোংরা ভাষা এখানে কেউ কখনো প্রয়োগ করেনি। মেহেন্দিকে আনকালচার্ড বলে অপমান করে সে।
তারপর কৌশিকী মুখার্জি তার আসল চাল চালে। কৌশিকী বলে সে কোম্পানি থেকে একজনকে সেই মুহূর্তেই অপসারণ করতে চায়, প্রথমে নিজের পদ আর তারপর বোর্ড অফ ডিরেক্টর থেকে। আর সেই ব্যক্তি হলেন মিস্টার চন্দ্রনাথ মুখার্জি। আর তার জায়গায় স্বয়ম্ভু মুখার্জিকে আনার কথা বলে কৌশিকী মুখার্জি। এই কথা শুনে রাগে ক্ষোভে ফেটে পড়ে রাজনাথ মুখার্জির স্ত্রী। এর পর কী হয় সেটাই দেখার জন্য উৎসুক ভক্তরা।

