ভেজা শ’রীরে সমুদ্রপাড়ে চুটিয়ে ফুর্তি কৌশাম্বীর, ক্যামেরার পিছনে কে আদৃত নাকি? জানতে উৎসুক ভক্তরা

মিঠাই শেষ হতে না হতেই ‘ফুলকি’তে কাজ পেয়ে গেল কৌশাম্বি। দু-দিন আগেই শুরু হয়েছে ‘ফুলকি’র শ্যুটিং এর মাঝেই ছুটি কাটাতে সমুদ্র সৈকতে হাজির কৌশাম্বি। আদৃত-কৌশাম্বির প্রেম এখন টেলিপাড়ার ‘ওপেন সিক্রেট’। অনস্ক্রিন দিদিয়ার সঙ্গে উচ্ছেবাবুর অফস্ক্রিন বন্ডিং নজর এড়ায় না কারুর। পরস্পরকে চোখে হারান তাঁরা। একদিকে ‘মিঠাই’ যখন শেষের মুখে তখনই জি বাংলা প্রোডাকশনে নতুন মেগায় কাজ পেয়ে গিয়েছেন কৌশাম্বি। হ্যাঁ, ফুলকিতে দেখা মিলবে আদৃত-প্রিয়ার!
রবিবার রাতেই সামনে এসেছে ‘ফুলকি’র নতুন প্রোমো। সেখানেই নায়ক অভিষেকের বিধবা বউদির ভূমিকায় দেখা গিয়েছে কৌশাম্বিকে। ইতিমধ্যে অনেকেই তার সাথে সোহাগ জলের বেণী বৌদির সাথে মিল বার করার চেষ্টাও করে নিয়েছেন। ‘ফুলকি’তে কৌশাম্বিকে দেখে মিঠাই ভক্তদের একাংশ রীতিমতো ক্ষুব্ধ। তবে নিন্দকদের বুড়ো আঙুল দেখিয়ে ছুটির মুডে কৌশাম্বি। খুব মজা করছেন তিনি।
মঙ্গলবার সাগর পাড় থেকে ছবি পোস্ট করলেন কৌশাম্বি। পরনে কারো লং স্কার্ট আর কালো ক্রপ টপ, চোখে রোদ চশমা আর ক্যাজুয়াল লুকে ধরা দিলেন কৌশাম্বি। এইভাবেই জলের মাঝে একটা মিষ্টি হাসি নিয়ে হেঁটে চলেছেন তিনি আর তার ভিডিও করছেন কোন এক ব্যক্তি। কে এই মানুষটি? আদৃত? মন্তব্য বাক্সে কেউ লিখলেন, ‘দিদি, ভিডিওটা আদৃতদা তুলে দিয়েছে?’ আবার কেউ প্রশ্ন করল আদৃত কই?

এই তো মে মাসের শুরুতেই শহরের এক রেস্তোরাঁয় ডেটে গিয়েছিলেন আদৃত-কৌশাম্বি। একসঙ্গে ছবি পোস্ট না করলেও একই ব্যাকগ্রাউন্ডে দুজনের ছবি দেখে সবটা পরিষ্কার হয়েছিল অনুরাগীদের কাছে। কিন্তু এবার অবশ্য কৌশাম্বির সঙ্গে নেই আদৃত! কৌশাম্বি স্পষ্ট জানিয়েছেন, ‘গার্লস ট্রিপ’-এ গিয়েছেন তিনি। মেয়ে বন্ধুদের নিয়েই আপতত হুল্লোড়ে মেতে পর্দার সিদ্ধার্থ মোদকের ‘দিদিয়া’।
শ্যুটিং থেকে ব্রেক যে দারুণ এনজয় করছেন কৌশাম্বি তা স্পষ্ট। ছবির বিবরণীতে অভিনেত্রী লেখেন, ‘সূর্য, সাগর, সমুদ্র সৈকত, হাসি আর আমি…’। সোমবারই ‘ফুলকি’র প্রোমো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন আদৃত। শুভেচ্ছা জানান গোটা টিমকে। এর জেরে ট্রোলিং-এর শিকার উচ্ছেবাবু। গার্লফ্রেন্ড থাকার জেরেই ফুলকির প্রতি ভালোবাসা উথলে উঠছে, ধেয়ে এল এমন কটাক্ষ! গোটা বিষয় নিয়েই মুখে কুলুপ আদৃত-কৌশাম্বির। শোনা যাচ্ছে জুন মাসের মাঝামাঝি শুরু হবে ‘ফুলকি’র সফর।
View this post on Instagram

