ছবিতে নেই মুখ,পুজোয় আদৃতের কাটা হাত নিয়ে ফোটো শেয়ার করতেই ফের ট্রোলড কৌশাম্বী চক্রবর্তী!

মিঠাই’ (Mithai) শেষ হয়েছে অনেক দিন হল। প্রায় আড়াই বছর ধরে দর্শকদের মনের একেবারে কাছে ছিল মনোহরার প্রত্যেক সদস্যরা। আর সেই প্রমাণ বারবার মিলেছে টিআরপি (TRP) তালিকায়। দীর্ঘ সময় ধরে বেঙ্গল টপার হয়ে, নয়া রেকর্ড গড়েছে ‘মিঠাই’। নানা ঝড়- ঝাপটার পর ‘হ্যাপি এন্ডিং’ হয়েছে এই ধারাবাহিকের। শেষ বেলায় আবেগপ্রবণ হয়েছিলেন অভিনেতারা। ধীরে ধীরে যে যার মতো নতুন জার্নি শুরু করে দিয়েছেন। এই ধারাবাহিকের প্রতিটা চরিত্র যেন হয়ে উঠেছিল দর্শকদের একেবারে বাড়ির সদস্য।
যে কোনও সিরিয়াল মানেই, সেখানে বহু গসিপ- আলোচনার ভিড় তো হবেই। সেখান থেকে বাদ যায়নি মনোহরার সদস্যরাও। সিদ্ধার্থ ও তার দিদিয়া অর্থাৎ অভিনেতা আদৃত রায় (Adrit Roy) ও কৌশাম্বী চক্রবর্তীর (Kaushambi Chakraborty) প্রেমের গুঞ্জন তুঙ্গে এখনও। অন্যদিকে টেলিপাড়ায় কানাঘুষো শোনা যায় এই নিয়ে নাকি দূরত্ব তৈরি হয়েছিল আদৃত ও সৌমিতৃষা কুণ্ডুর (Soumitrisha Kundoo) মধ্যে।

যদিও নায়ক নায়িকা কেউই এই বিষয়ে খোলসা করেননি। এরপর নানা রকম জল্পনাও তৈরি হয়েছিল। যার মধ্যে একটি জল্পনা ছিল এই ঘটনার পর থেকে নাকি সৌমিতৃষা ও কৌশাম্বীর মধ্যেও তিক্ততা বাড়ে। যদিও এই নিয়ে সরাসরি মুখ খোলেননি কেউই। একদম শেষে প্রত্যেক অভিনেতা অভিনেত্রীকে হাসিখুশি ভাবে একসাথে ছবি ছাড়তে দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

তবে সম্প্রতি এক ছবি পোস্ট করে দর্শকদের সমালোচনার শিকার হলেন অভিনেত্রী কৌশাম্বী চক্রবর্তী। মহাঅষ্টমীতে লাল পাড় সাদা শাড়ি পড়ে বেশ কিছু সুন্দর সুন্দর ছবি সমাজ মাধ্যমের পাতায় শেয়ার করেছিলেন তিনি। তার মধ্যে একটি ছবিতে দেখা যাচ্ছিল কেউ তার হাত ধরে রয়েছে। কিন্তু সেই ব্যক্তিকে প্রকাশ্যে আনেননি অভিনেত্রী।
View this post on Instagram
হাত কাটা সেই ব্যক্তিকে সম্পূর্ণ ছবিতে কেন আনেনি অভিনেত্রী? এই নিয়েই একাধিক প্রশ্ন জেগেছে দর্শকদের মনে। কেউ মন্তব্য করেছেন, “ছবিতে কার্টেসি সৌমশ্রী, তবে হাতটা কার?” আবার কেউ লিখেছেন, “হাতটা দেখে তো চেনাই যাচ্ছে, মুখ লুকানোর দরকার কি?” আবার কোনো কোনো দর্শকের দাবি, “শুধু হাতের ছবি না দিয়ে পুরো মুখের ছবি দিয়ে ছবি উঠলে ছবিটা বেশি ও ভালো লাগতো।”

