খুব তাড়াতাড়ি বিয়ের পিঁড়িতে কৌশাম্বী! অভিনেত্রী নিজের মুখেই ভক্তদের জানলেন সেই বিশেষ খবর!

এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) পর্দায় সম্প্রচারিত সব থেকে জনপ্রিয় ধারাবাহিক গুলির মধ্যে অন্যতম হলো ‘ফুলকি’ (Phulki)। এই ধারাবাহিকের নবাগত নায়িকার অভিনয়ে রীতিমতো মুগ্ধ দর্শক মহল। নায়ক নায়িকার জুটি দর্শকদের এতটাই পছন্দ হয়েছে যে একদিনও ধারাবাহিকটিকে না দেখে থাকতে পারেনা ভক্তরা। যার প্রভাব ভীষণভাবে পরিলক্ষিত হচ্ছে টিআরপি তালিকায়। বর্তমানে টিআরপিতে তৃতীয় স্থানে রয়েছে এই ধারাবাহিক।
বর্তমানে এই ধারাবাহিকের গল্প অনুযায়ী, ডিভোর্স হওয়ার কথা চলছে ধারাবাহিকের নায়ক নায়িকার মধ্যে। ধারাবাহিকের নায়ক রোহিত দোটানার মধ্যে থাকায় তাকে সেই অবস্থা থেকে মুক্তি দিতে এবং শান্তি দিতে ফুলকি এই সিদ্ধান্ত নেয় কিন্তু তাতে সমর্থন জানায় না রহিত। এবার আদৌ কি তাদের মধ্যে বিচ্ছেদ ঘটবে নাকি আরো বেশি করে তারা কাছাকাছি আসবে সেটাই ধারাবাহিকের মূল বিষয় হয়ে উঠেছে।
সামনে অনুষ্ঠিত হতে চলেছে জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড অনুষ্ঠান। সেই নিয়ে মেতে রয়েছেন ফুলকি ধারাবাহিকের প্রতিটি সদস্য। সবার মধ্যেই কাজ করছে চাপা উত্তেজনা। চলছে নাচের অনুশীলন। সব মিলিয়ে মেতে রয়েছেন তারা। প্রধান অভিনেত্রী ফুলকি এবং পারমিতার একটা ছোট্ট সাক্ষাৎকার নেয় এক সংবাদ মাধ্যম। এই সাক্ষাৎকারে বেরিয়ে আসে অনেক গোপন তথ্য।
ধারাবাহিকটি শুরু হওয়ার পর থেকেই ফুলকি এবং পারমিতা অর্থাৎ কৌশাম্বী এবং দিব্যানীর মধ্যে তৈরি হয়েছে এক সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। আর সেটা তারা নিজেরাই দর্শকদের জানান। সরস্বতী পুজোর দিন কি করলেন অভিনেত্রী? এই প্রসঙ্গে কৌশাম্বী বলেন শুটিং থাকায় সরস্বতী ঠাকুর কিনতে যাওয়াটা দরকার নেই তবে গোটা দিনটা খুব মজা করে কাটিয়েছেন তিনি।
আরো পড়ুন: সাত পাকে বাঁধা পড়লেন রামপ্রসাদ ধারাবাহিকের প্রধান অভিনেত্রী! বিয়েতে উপস্থিত ধারাবাহিকের গোটা টিম
কবে বিয়ের পিঁড়িতে বসছেন অভিনেত্রী কৌশাম্বী? বিয়ের প্রসঙ্গে ফুলকি ধারাবাহিকের পারমিতা অর্থাৎ কৌশাম্বী চক্রবর্তী দর্শকদের উদ্দেশ্যে জানান, “যেটা যখন হবে সেটা তখন দেখাই যাবে। লুকোনোর তো কিছু নেই। তখন হবে তখন সবাই জানতে পারবেন।” তিনি তার কথায় কোন রকম অসম্মতি জানার নেই উল্টে তৈরি করেছেন এক রহস্য। যা তার বিয়ের গুঞ্জনকে দর্শকদের কাছে সত্যিতে পরিণত করেছে।

