নিজের হাতে কাঁকন দিচ্ছে কৌশিকীর আইবুড়ো ভাত! আজ থেকে শুরু কৌশিকীর বিয়ে জমজমাট জগদ্ধাত্রী
কাঁকন ও তার বন্ধুরা মিলে দিল কৌশিকির আইবুড়ো ভাত! মা-বাবাকে একসাথে হতে দেখে ছোট্ট মেয়েটা খুশিতে আত্মহারা

এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) একটি অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে জগদ্ধাত্রী (Jagaddhatri)। চলতি সপ্তাহে টিআরপি (TRP) তালিকায় এই ধারাবাহিকের স্থান অনুরাগের ছোঁয়ার পরেই। পাশাপাশি চ্যানেল টপার এই ধারাবাহিক। ধারাবাহিকের প্রধান আকর্ষণ নায়িকা জগদ্ধাত্রী। প্রথম থেকেই ধারাবাহিকটি মন জয় করছে দর্শকদের।
8 থেকে 80 প্রত্যেকের পছন্দ এই ধারাবাহিকটিকে। কারণ এখানে নায়িকা আর পাঁচটা ধারাবাহিকের নায়িকার তুলনায় একটু অন্যরকম। এছাড়াও নিত্যনতুন প্লটে মন মেতে রয়েছে দর্শকদের। সম্প্রতি ধারাবাহিকের নায়িকা জগদ্ধাত্রী একটি বড় বিপদের হাত থেকে বাঁচিয়েছে স্বয়ম্ভু এবং তিন্নিকে।
কৌশিকীর বিয়েতে খুশি গোটা পরিবার
সম্প্রতি ধারাবাহিকের প্লট অনুযায়ী চলছে কৌশিকীর বিবাহ পর্ব। প্রথমে মোটেই রাজি ছিল না কৌশিকী। যে সম্পর্কে একবার ভেঙ্গে গেছে সে সম্পর্ককে আবার জোড়া লাগানোই পক্ষপাতি নয় সে। কিন্তু সে বাবা না থাকার কষ্টটা বোঝে তাই নিজের মেয়েকে সেই কষ্ট থেকে মুক্তি দিতেই আবার বিয়ে করার সিদ্ধান্ত নেয় কৌশিকী। আর এই বিয়ে নিয়ে এখন মেতে রয়েছে গোটা পরিবার। একাধিক রংবেরঙের বেনারসি অর্ডার দিচ্ছে কৌশিকীর মা। গোটা মুখার্জি বাড়িতে চলছে এক আনন্দের উৎসব।
কৌশিকীর সুখ সহ্য হচ্ছে না চন্দ্র বদনের
কৌশিকী বিয়ে করছে আর অন্যদিকে নিজের মেয়ের স্বামী জেল বন্দি। এই বিষয়টিকেই ঠিক হজম করে উঠতে পারছে না কৌশিকীর কাকা চন্দ্র বদন। তাই সে বলে যত সুখ সব পাবে কৌশিকী? আর কেউ কি এই মুখার্জি বাড়ির মেয়ে নয়? বিষয়টা খারাপ দিকে এগোচ্ছে দেখে নিজের বাবাকে চুপ করতে বলে প্রীতি।
নিজের মাকে আইবুড়ো ভাত খাওয়াবে কাঁকন
এরপর সেখানে চলে আসে কাঁকন অর্থাৎ কৌশিকী মুখার্জির মেয়ে। জগদ্ধাত্রীকে সে আলাদা করে সাইডে নিয়ে গিয়ে বলে যে সে নিজের মাকে আইবুড়ো ভাত খাওয়াবে। মেয়ে আইবুড়ো ভাত খাওয়াবে মাকে এই কান্ড দেখে হেসে ওঠে বাড়ির সকলে। এরপর কৌশিকী তার মেয়েকে বলে তাহলে রান্নাটাও তাকেই করতে হবে। সেই শুনে কাঁকন এক পায়ে রাজি। এরপর দেখা যায় ছোট্ট শাশুরি সেজেছে কাঁকন। বহুদিন পর পুরো মুখার্জি পরিবারকে হাসতে দেখছে রাজনাথ। আজ তার খুশিরও সীমা নেই

