নিজের জামা দিয়ে জগদ্ধাত্রীকে নিজের কাছে আনলো কাঁকন! শেষমেষ কৌশিকী দেয়া কথা রাখতে পারবে জ্যাস!

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে যে সমস্ত ধারাবাহিকগুলি সম্প্রচারিত হয় তার মধ্যে অন্যতম ধারাবাহিকটি হলো জগদ্ধাত্রী (Jagaddhatri)। বর্তমানে বেশ জমে উঠেছে ধারাবাহিকের প্লট। চলতি সপ্তাহে প্রথম স্থান অধিকার করেছে এই মেগা। ধারাবাহিকের নায়কের ভূমিকায় দেখা যাচ্ছে সৌম্যদীপ মুখার্জি, এবং নায়িকার ভূমিকার অভিনয় করছেন অঙ্কিতা মল্লিক। বেশ বুদ্ধিমান এর মত কাজ করলো কাঁকন।

বর্তমানে ধারাবাহিকের গল্প অনুযায়ী, কৌশিকী তার একমাত্র মেয়ে কাঁকনকে হারিয়ে ফেলেছে। এর জন্য দায়ী তার ভাই উৎসব আর ভাই এর বউ মেহেন্দি। কৌশিকী জগদ্ধাত্রী দুজনেই চেষ্টা করে চলেছে বাচ্চাটাকে ফিরিয়ে আনার। ওদিকে কাঁকনও নানা রকম ভাবে চেষ্টা করছে জগদ্ধাত্রির কাছে তার খবর পাঠানোর।

ধারাবাহিক এই দিনের পর্বে দেখা যায়, মেনান নাদিরকে বলে, সে যেন ভুল করেও কাঁকনকে ভিক্ষে করতে না পাঠায়। কারণ জগদ্ধাত্রী নিজের বুদ্ধি খাটিয়ে সোশ্যাল মিডিয়ায় কাঁকনকে ভাইরাল করে দিয়েছে। ও যদি বাইরে বেরোয় তাহলেই লোকজন ওকে চিনে ফেলবে। জগদ্ধাত্রী যে কতটা বুদ্ধিমতী তা স্বীকার না করে পারে না নাদির।

এদিকে খুঁজতে খুঁজতে বাগচি পেয়ে গিয়েছে কাঁকনকে। বাগচি সেই কথা বলতেই, দেবু সেটা উৎসবকে জানায়। কিন্তু বাগচি তাদের স্পষ্ট জানায় কাঁকনকে পেতে গেলে ৫০ লক্ষ টাকা চাই। সেই টাকা দিতে রাজি হয়ে যায় তারা। অন্যদিকে জগদ্ধাত্রীর এই পদক্ষেপে প্রশংসা করতে থাকে সাধু দা আর স্বয়ম্ভু।

এরপর দেখা যায় কাঁকন দুই জন বাসন ওয়ালির সাথে কথা বলার চেষ্টা করে। সে তাদের বোঝানোর চেষ্টা করে যে তার কথা যেন জগদ্ধাত্রীকে গিয়ে জানায় তারা। কাঁকন তার দামী জামাটা সেই বাসন ওয়ালিদের দিয়ে দেয় আর তার সাথে তাদেরকে খুব ভালো করে বুঝিয়ে দেয় কোন এক পুলিশ অফিসারকে এই জামাটা গিয়ে তাদেরকে দিতে হবে। তারা কাঁকনকে সাহায্য করার জন্য কথামতো কাজ করা শুরু করে দেয়।

Back to top button