জগদ্ধাত্রী ছেড়ে প্রধান অভিনেত্রী চলে এলেন স্টার জলসার নতুন ধারাবাহিকে! টিআরপি কমতেই গুরুত্ব হারাচ্ছে ‘জ্যাস স্যানাল’!

পুজোর পর স্টার জলসায় (Star Jalsha) আসতে চলেছে ভালো ভালো প্রোডাকশনের হাত ধরে নতুন নতুন সিরিয়াল। স্টার জলসায় ভেঙ্কটেশ ফ্লিমস, ব্লুজ প্রোডাকশন, মিসিং স্ক্রু, টেন্ট, ম্যাজিক মুমেন্টস, সুব্রত রায়, ক্রেজি আইটেল প্রোডাকশন এবং এক্রোপলিশ প্রোডাকশনের হাত ধরে আসতে চলেছে মোট আটটি সিরিয়াল। প্রতিটি ধারাবাহিক ভিন্ন ভিন্ন স্বাদের গল্প নিয়ে আসছে।
স্টার জলসার ‘লাভ বিয়ে আজকাল’ (Love Biye Aajkal), ‘তোমাদের রানী’ (Tomader Rani) ও ‘জল থই থই ভালোবাসা’ (Jol Thoi Thoi Bhalobasa) – পর পর তিনটি ধারাবাহিকের পর আরও দুটি ধারাবাহিকের নাম সামনে এসেছে। আর এই নতুন মেগাগুলোর জন্য একের পর এক পুরোনো মেগা স্লট হারা হচ্ছে।
স্টার জলসার আসন্ন ধারাবাহিকগুলির মধ্যে দুটি মেগার নাম সামনে এসেছে ‘তুমি আসে পাশে থাকলে’ (Tumi Ashepashe Thakle) ও ‘গীতা এল এল বি’ (Geeta LL B)। জানা যাচ্ছে, ‘তুমি আসে পাশে থাকলে’ ধারাবাহিকটি ভৌতিক গল্পের উপর বেশ করে হবে ও ‘গীতা এল এল বি’ ধারাবাহিকটি উকিল এবং আদালতের গল্প নিয়ে হতে চলেছে।
‘গীতা এল এল বি’ ধারাবাহিকে প্রধান চরিত্রে থাকছেন ইন্ডাস্ট্রির দুই জনপ্রিয় অভিনেত্রী হিয়া মুখার্জি ও শিঞ্জিনি চক্রবর্তী। হিয়া মূখার্জির বিপরীতে নায়ক হিসাবে দেখা যাবে এক জনপ্রিয় মডেল কুনাল শিলকে (Kunal Shill)। ইতিমধ্যে উক্ত মেগার প্রোমো শ্যুটিংও শুরু হয়ে গিয়েছে। পাশাপাশি এও জানা গিয়েছে, ‘গীতা এল এল বি’ ধারাবাহিকে থাকছেন ‘জগদ্ধাত্রী’ সিরিয়ালের স্বয়ম্ভু ও উৎসবের বাবা রাজনাথ মুখার্জি ওরফে অভিনেতা সুপ্রিয় দত্ত।
আরও পড়ুন: অন্য নায়ক নয় অবশেষে ফিরলো সৃজন, ঈশা কৃষ্ণার চক্রান্ত ভেদ করে পর্ণার কাছেই ফিরলো সৃজন!

এবার সামনে এল ধারাবাহিকের খল নায়িকার নাম। যার নাম শুনলে ধারাবাহিক শুরুর আগেই মাথা গরম হয়ে যেতে পারে। যাঁর উপস্থিতিতে গল্পের ট্যুইস্ট অনেক বেড়ে যায়, পাশাপাশি খল নায়িকার চরিত্রের প্রতি প্রথম থেকেই ঘৃণা তৈরী হয়। কারণ তিনি তাঁর অভিনয় দক্ষতার দ্বারা খল নায়িকার চরিত্রটিকে ব্যাপকভাবে ফুটিয়ে তোলেন। তিনি হলেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কাঞ্চনা মৈত্র (Kanchana Maitra)। ‘মুকুট’এর পর এবার তিনি প্রধান খল নায়িকার চরিত্রে আসবেন ‘গীতা এল এল বি’ ধারাবাহিকে।

