প্রথমবার বড় পর্দায় জিতের সাথে কাজ ছোটপর্দার কমলার! কিন্তু জিতের অফিসের তার প্রথম অডিশন হয়েছিল ব্যর্থ!

বর্তমানে বাংলা টেলিভিশনের একজন অত্যন্ত জনপ্রিয় অভিনেত্রী অয়ন্যা চট্টোপাধ্যায় (Ayannya Chatterjee)। শিশু শিল্পী হিসেবে এক ডাকে সবার কাছে পরিচিত এই খুদে অভিনেত্রী। বর্তমানে কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ ধারাবাহিকের নায়িকা কমলা হিসেবেই তাকে চেনেন বাংলার দর্শক। ‘বোধিসত্ত্বর বোধবুদ্ধি’ ধারাবাহিকে সৃজিতার চরিত্রে, ‘করুণাময়ী রানী রাসমণি’ ধারাবাহিকে ছোট্ট সারদামণির চরিত্রেও মন জয় করেছিলেন তিনি।
সম্প্রতি মুক্তি পেয়েছে জিৎ (Jeet) প্রযোজিত ও অভিনীত ফিল্ম ‘মানুষ’। ২৪ শে নভেম্বর প্রেক্ষাগৃহে বাংলা ও হিন্দি ভাষায় মুক্তি পেয়েছে এই ফিল্ম। ‘মানুষ’-এর মূল আকর্ষণ জিতু কমল (Jeetu Kamal)। মান্নানের চরিত্রে অভিনয় করছেন তিনি। এই ছবিতে অভিনেতা জিৎ-এর বিপরীতে অভিনয় করছেন সুস্মিতা চট্টোপাধ্যায়। কিন্তু ‘মানুষ’-এ অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্রে প্রথম দিনেই দর্শকদের নজর কেড়েছেন অয়ন্যা চট্টোপাধ্যায়।
কিছু দিন হল শেষ হয়েছে স্টার জলসার জনপ্রিয় মেগা ‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’-এর শুটিং। এই ধারাবাহিকে কমলার চরিত্রে অভিনয় করছিলেন অয়ন্যা। দর্শকদের একাংশ আবারও বড় পর্দায় তাঁদের পছন্দের শিশুশিল্পীকে দেখে উচ্ছ্বসিত। তবে শুরুতেই তার জীবনে ধরা দেয়নি সাফল্য, প্রথমে তার কপালে জুটেছিল প্রত্যাখ্যান।
‘মানুষ’-এ জিৎ-এর মেয়ের চরিত্রে অভিনয় করছেন অয়ন্যা। জিৎ অভিনীত চরিত্রের বিভিন্ন স্তর কাহিনীতে ফুটিয়ে তোলার জন্য বাবা ও মেয়ের সম্পর্কের রসায়ন যথেষ্ট গুরুত্বপূর্ণ স্থান গ্রহণ করেছে। অয়ন্যার মতে, বাবা-মেয়ের সম্পর্ক যথেষ্ট স্পেশ্যাল। তবে ‘মানুষ’-এর প্রিমিয়ারে অয়ন্যা যথেষ্ট নার্ভাস ছিলেন।
অয়ন্যার জীবনের প্রথম অডিশন জিৎ-এর অফিসেই ঘটেছিল। ‘সুইজারল্যান্ড’-এর জন্য অডিশন দিলেও সেই সময় সিলেক্ট হননি অয়ন্যা। কিন্তু ‘মানুষ’ সেই ঘাটতি পূরণ করেছে। ফলে অয়ন্যা যথেষ্ট উচ্ছ্বসিত। পুরো টিমকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। দর্শকরাও ‘মানুষ’ দেখতে পছন্দ করবেন বলে আশাবাদী অয়ন্যা।
View this post on Instagram

