অবশেষে ফিরল কবির, দীপার কাছ থেকে রাখি পরবে সে! উল্টো দিকে দুষ্কৃতিদের নিশানায় সোনা রুপার স্কুল, আজকের পর্বে রয়েছে জমজমাট টুইস্ট

ভাই বোনের সম্পর্ককে ভুল বুঝে এতদিন দীপাকে কষ্ট দিয়েছে সূর্য! এবার কি তবে সূর্যর সামনেই কবিরকে রাখি পরাবে দীপা?
এই মুহূর্তে স্টার জলসার (Star jalsha) ধারাবাহিক গুলির মধ্যে সবথেকে জনপ্রিয় তথা টিআরপি (TRP) টপার ধারাবাহিকটি হলো অনুরাগের ছোঁয়া (Anurager Chowa)। যতদিন যাচ্ছে এই ধারাবাহিকের জনপ্রিয়তা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। দর্শকদের প্রিয় হয়ে উঠেছে সূর্য দীপা এবং তাদের দুই সন্তান সোনা এবং রুপা।
যদিও সূর্য এবং দীপা এই দুইজনের মধ্যে চলছে মান অভিমানের পর্ব। মান অভিমান বর্তমানে পরিণত হয়েছে ঘৃণা এবং প্রতিহিংসায়। আজ দীপা আর সূর্যের মাঝে যত বড় সমস্যা হয়েছে সব কিছুর জন্য সূর্য দায়ী করে এসেছে কবিরকে। বহুদিন পর সামনাসামনি এল কবির আর সূর্য।
অবশেষে ফিরলো কবির
শেষমেষ সূর্য আর দীপার সামনে এসে দাঁড়ালো কবির। স্কুলের তরফ থেকে তাকে আমন্ত্রণ করা হয় পতাকা উত্তোলনের জন্য। শত অনিচ্ছা থাকতেও তার সাথেই সূর্যকে উত্তোলন করতে হয় পতাকা। এক মুহূর্তের জন্যেও কবিরকে সহ্য করতে পারছিলো না সূর্য। দাঁতে দাঁত চিপে সবটা হজম করছিল সে।
স্কুলে বোম নিয়ে এলো দুষ্কৃতী
অন্যদিকে স্কুল সাজানোর দায়িত্বে থাকে দীপা। সে যখন চারিদিক গাছ দিয়ে সাজাচ্ছে তখন তার সামনে আসে দুই অচেনা ব্যক্তি এবং এসে বলে প্রিন্সিপাল ম্যাডাম দীপাকে ডাকছে। এই সুযোগে তারা একটি টবের মধ্যে বোম লুকিয়ে রাখে। দীপা গিয়ে দেখে প্রিন্সিপাল ম্যাডাম তাকে ডাকেনি তখনই তার মনে সন্দেহ জাগে।
দীপার পাশে কবিরকে দেখে জ্বলে উঠলো সূর্য
পতাকা উত্তোলনের পর সোনা রুপার সাথে গল্প করে কবির। দূর থেকে সোনা রুপা দীপা আর কবিরকে একসাথে দেখে ভাবছিল এই লোকটার জন্য তার আজকে এমন অবস্থা। কবির দীপাকে বলে এইবার কিন্তু তাকে রাখি পরাতেই হবে। দীপাও তাতে সম্মতি জানায়। ইতিমধ্যেই স্কুলে চলে আসে পুলিশ আর তারা প্রিন্সিপালকে বলে স্কুলে বোম রয়েছে। বোঝাই যাচ্ছে ধারাবাহিকের আগামী পর্ব গুলি হতে চলেছে জমজমাট। একদিকে স্কুলে বোমা বাজি অন্যদিকে সূর্য দীপার জীবনে কবিরের ফিরে আসা। এবার কি তবে সমস্ত সত্যির সম্মুখীন হবে সূর্য?

