নিজের অজান্তেই উজিকে মন দিয়ে বসলো ঋষি! এদিকে ঋষিকে বিপদে ফেলতেই ফাঁদ পাতলো দুই বোন! দুর্ধর্ষ আজকের পর্ব

দর্শকদের পছন্দের কথা মাথায় রেখেই বিভিন্ন চ্যানেল নানান স্বাদের ধারাবাহিক (Bengali Serial) নিয়ে আসছে সকলের জন্য। সেরকমই কিছুদিন আগে জি বাংলার (Zee Bangla) পর্দায় শুরু হয়েছে একটি নতুন ধারাবাহিক জোয়ার ভাঁটা (Jowar Bhanta)। মাত্র কয়েক সপ্তাহ হল ধারাবাহিকটি শুরু হয়েছে টেলিভিশনের পর্দায় (Bengali Television)। ইতিমধ্যে দর্শক ধারাবাহিকটিকে অনেক ভালোবাসা দিয়েছেন। এই ধারাবাহিকে নায়িকা চরিত্র রয়েছে সকলের প্রিয় অভিনেত্রী আরাত্রিকা মাইতি এবং অভিনেত্রী শ্রুতি দাস। তাদের বিপরীতে নায়ক চরিত্রে রয়েছে অভিনেতা অভিষেক বীর শর্মা।
ধারাবাহিকের গতকালের পর্বে দেখানো হয়েছে, অতীতের পুরনো স্মৃতি আবারও ফিরে আসছে ঋষির জীবনে। বহু বছর আগে ঋষির হাতে একজনের মৃত্যু হয়। তবে সেটা আর কেউ নয়, নিশা এবং উজির দাদা। মদ্যপ অবস্থায় ভাঙা কাঁচের বোতল ঋষির হাত থেকে ঢুকে যায় উজি এবং নিশার দাদার শরীরে, তাতেই মৃত্যু হয় তার। যদিও সেই ঘটনা ধামাচাপা পড়ে গেছিল। কিন্তু ওই ঘটনার জন্য ঋষি নিজেকে আজও ক্ষমা করতে পারেনি। তাই জন্য ওই ছেলেটির বাড়ির লোককে খুঁজতে বিজ্ঞাপন দিয়েছিল ঋষি।
ওদিকে দুই বোন কলকাতার উদ্দেশ্যে রওনা দেয়। পাড়ার লোকজন সকলকে বিদায় জানায় উজি। পরের দিন সকালে বাসে করে কলকাতায় এসে হাজির হয় দুই বোন। নতুন শহর, অচেনা মানুষ সবকিছু সাথে মানিয়ে নেওয়া আর দুজনের নতুন ভাবে পথচলা শুরু। নিশার উদ্দেশ্য একটাই ব্যানার্জিদের ওপরে বদলে নেওয়া, তাদের পথে বসানো। তবে উজি অসৎভাবে কিছু করতে চায় না। সেও ব্যানার্জিদের উপরে ক্ষিপ্ত হয়ে রয়েছে তার বাবার মৃত্যুর জন্য ঋষিকে দোষী ভাবছে। সেও বদলা নিতে চায় তবে এমন ভাবে নয়। সে কলকাতায় এসে একটা চাকরি করে সেই টাকায় ভালো উকিল দিয়ে তাদের বিরুদ্ধে লড়াই করবে সমস্ত প্রমাণ সমেত।
কিন্তু নিশা সৎ পথে থাকতে রাজি নয়। সে তার বোনকে একপ্রকার জোর করে অসৎ পথে কাজ করার জন্য জোর করে। ওদিকে ঋষির বাড়িতে তার জন্য সম্বন্ধ এসেছে। কিন্তু সে এসবের কিছুতেই মন নেই। অনেকদিন থেকেই তার মনে খটকা লেগে রয়েছে। তবে তার মা এবং বাড়ির বাকিরা জোর করে তাকে নিয়ে আসে পাত্রীপক্ষের সামনে।
আরও পড়ুনঃ এক কন্যাদায়গ্রস্থ বাবার যন্ত্রণা ফুটিয়ে তুললেন সঞ্জীব সরকার! জোয়ার ভাঁটায় অভিনেতার হৃদয় বিদারক অভিনয়ে চোখে জল দর্শকদের!
ঠিক তখনই পাত্রীপক্ষের সাথে নানান কথাবার্তার মধ্যে উঠে আসে আসানসোলের কারখানায় ঝামেলার ঘটনা। পাত্রীর বাবা জানায় আসানসোলের কারখানায় দুই বোন মিলে ঝামেলা করেছে। সেই নিয়ে হুলুস্থুল কান্ড। পুলিশ এসে সম্পূর্ণ ব্যাপারটা মিটিয়েছে। ঋষি এই ব্যাপারে কিছুই জানতো না, তাকে জানানো হয়নি। এমনকি বাড়ির আর কেউই এই ঘটনার কথা জানতো না। শুধুমাত্র ঋষির জামাইবাবু, দিদি এবং মেসোমশাই এ ঘটনার কথা জানত। ঋষি তো এই সমস্ত কথা শুনে অবাক হয়ে যায়। ওদিকে নিশা প্রস্তুতি নিতে থাকে কিভাবে ব্যানার্জিদের শেষ করা যাবে। দেখা যাক কি হয় আগামী পর্বে।

