যোগমায়ার আগমনে শেষ হয়ে যাচ্ছে জি বাংলার জনপ্রিয় মেগা! দুঃখের সুর দর্শক মহলে

বাংলা বিনোদনের (Entertainment) চ্যানেল গুলোতে এখন প্রায় প্রত্যেক মাসেই এক একটি নতুন ধারাবাহিক আসতে দেখা যাচ্ছে। কারণ টিআরপি (TRP) কমে গেলেই সেই ধারাবাহিককে (Bengali Serial) আর চ্যানেলে সম্প্রচার হতে দিচ্ছে না চ্যানেল কর্তৃপক্ষ। যার ফল স্বরূপ সেই মেগার বদলে আসছে নতুন ধারাবাহিক।

বেশ কিছুদিন ধরেই জি বাংলায় একটি নতুন ধারাবাহিকের আসার খবর শোনা যাচ্ছিল। অবশেষে সেই ধারাবাহিকের প্রোমো সম্প্রচার হয়েছে জি বাংলার পর্দায় এবং ইতিমধ্যেই দর্শকরা সেটি দেখার সুযোগ পেয়েছেন। কিন্তু প্রোমো সম্প্রচারের সময় চ্যানেলের তরফ থেকে জানানো হয়নি যে কবে এবং কোন সময় আসতে চলেছে এই মেগা। এইবার সেটাই জানতে চলেছি আজকের প্রতিবেদনে।

এই আসন্ন ধারাবাহিকের নায়কের চরিত্রে দেখা যাবে অভিনেতা সৈয়দ আরেফিনকে (Syed Arefin)। যোগমায়া অর্থাৎ এই ধারাবাহিকের নায়িকার চরিত্রে দেখা যাবে নেহা আমানদীপকে (Neha Amandeep)। এই ধারাবাহিকের আরো একটি প্রধান চরিত্র অর্থাৎ ভিলেন বা নেতিবাচক চরিত্রে দেখা যাবে জনপ্রিয় অভিনেত্রী অনন্যা বিশ্বাসকে।

প্রোমো দেখেই ধারাবাহিকটি প্রতি বেশ আগ্রহী হয়ে উঠেছেন দর্শক মহল। ব্লুজ প্রোডাকশন হাউজের সম্পাদনার আসতে চলেছে এই নতুন ধারাবাহিক। এই ধারাবাহিকটিও প্রবলভাবে একটি নারী কেন্দ্রিক ধারাবাহিক। তবে এখন দর্শক মহলের একটাই প্রশ্ন, কোন ধারাবাহিকের জায়গা দখল করতে চলেছে এই মেগা? যোগমায়া আসায় কোপ পড়বে কার স্লটে?

Mili TV Serial Online - Watch Tomorrow's Episode Before TV on ZEE5

সাধারণত সেই সব ধারাবাহিককেই শেষ করা হয় যে ধারাবাহিক গুলি টিআরপি অত্যন্ত কম। আর এই মুহূর্তে জি বাংলার ইচ্ছে পুতুল, মিলি, মন দিতে চাই এমন একাধিক জনপ্রিয় ধারাবাহিকের টিআরপি কমে এসেছে। তবে যতদূর জানা যাচ্ছে এই ধারাবাহিকটির জন্য শেষ হয়ে যেতে চলেছে মিলি। তবে মিলির স্লটেই এই ধারাবাহিককে সম্প্রচার করা হবে কিনা সেই নিয়ে এখনো অবদি নিশ্চিত ভাবে কোন কিছুই জানা যায়নি চ্যানেল কর্তৃপক্ষের তরফ থেকে।

Back to top button