বিরাট খবর! একমাসের মধ্যে শেষ হচ্ছে ‘যোগমায়া’ ধারাবাহিক, জানালো চ্যানেল!

জি বাংলার (Zee Bangla) জনপ্রিয় ধারাবাহিক যোগমায়া (Jogomaya)। কয়েক মাস আগে শুরু হয়েছিল এই ধারাবাহিকটি। ব্লুজ প্রোডাকশন হাউজের এই ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছিলেন অভিনেতা সৈয়দ আরফিন (Sayed Arefin) ও অভিনেত্রী নেহা আমনদীপ (Neha Amandeep)। তবে এবার ‘যোগমায়া’ সিরিয়াল নিয়ে মনখারাপ করা খবর সামনে এল। আর ঠিক এক মাসের মধ্যেই নাকি শেষ হতে চলেছে এই ধারাবাহিকটি।
প্রথম থেকেই ‘যোগমায়া’ ধারাবাহিকটি সেভাবে নজর কাড়তে পারেনি। বারবার স্লট বদল হতে থাকে এই ধারাবাহিকের। কিন্তু টিআরপি তালিকা বলছে, প্রথম থেকেই পিছিয়ে ‘যোগমায়া’। যদিও এবার কড়া সিদ্ধান্ত নিল জি বাংলা। জানা যাচ্ছে, ব্লুজ প্রোডাকশন হাউসের কাছে পাঠানো হয়েছে এক নোটিশ। আর সেই নোটিশে রয়েছে সিরিয়াল
শেষ হওয়ার শর্ত।
বর্তমানে, জি বাংলায় ব্লুজ প্রোডাকশন হাউসের বেশ কিছু ধারাবাহিক চলছে। এর মধ্যে অন্যতম জগদ্ধাত্রী। প্রথম দিকে ভালো ফল করলেও এখন এই ধারাবাহিক কিন্তু স্লট হারা। বেঙ্গল টপারের শিরোপা হারিয়ে টিআরপি তালিকায় নেমে গেছে ধারাবাহিকের স্কোর। তাই জগদ্ধাত্রী নিয়েও নতুন সিদ্ধান্ত আসতে পারে, এমনটাই জানা যাচ্ছে সূত্র
মারফত।
শেষ হতে চলেছে ‘যোগমায়া’ ধারাবাহিক
কিন্তু জগদ্ধাত্রী শেষ হবে কিনা, তা নিয়ে কোনো খবর সামনে আসেনি। বরং জানা যাচ্ছে শেষের পর্বে ‘যোগমায়া’ ধারাবাহিক। এই ধারাবাহিককে রাত সাড়ে দশটার স্লট দেওয়া হবে বলে খবর। যদি সেই স্লটেও ‘যোগমায়া’ ছাপ ফেলতে না পারে, তাহলে ধারাবাহিক বন্ধ করবে প্রোডাকশন হাউজ। সেক্ষেত্রে মাস কয়েক আগে শুরু হওয়া ধারাবাহিক আর এক মাসের মধ্যে শেষ হবে।
আরও পড়ুন: “তুই চল তোর হচ্ছে…!” ইন্টারভিউয়ের মাঝেই ঝগড়া শুরু বর্ষা-পিকলুর! খুব তাড়াতাড়ি মিল হবে, আগাম পর্ব ফাঁস করলেন ঋষভ
যদিও ধারাবাহিকটি নিজের ছন্দে এগোচ্ছে। আর কিছুদিনের মধ্যে যদি শেষ হয়, তাহলে গল্পের গতি বাড়াতে হবে। আপাতত সেই নিয়ে সিদ্ধান্ত নেয়নি চ্যানেল। রাতের স্লটে দেখা হবে মেগার রেজাল্ট। তারপর পরবর্তী সিদ্ধান্ত। যদিও নেহা কিংবা সৈয়দ ‘যোগমায়ার’ শেষ হওয়া নিয়ে কোন মন্তব্য করেননি। তাই সত্যি ধারাবাহিক শেষ হয় কিনা, সেটাই এখন দেখার।


