বড়দিকে বাঁচাতে বিরাট আত্ম ব’লিদান জগদ্ধাত্রীর! মৃ’ত্যুমুখে তার আসন্ন সন্তান!

জি বাংলার ( Zee Bangla ) জনপ্রিয় ধারাবাহিক জগদ্ধাত্রী ( jogodhatri ) তে দেখা যাচ্ছে যে মালা চ্যাটার্জী, বৈদেহী মুখার্জী ও উৎসব মিলে কিছু একটা পরিকল্পনা করেছে যে পরিকল্পনাটা বুঝতে পারছে কৌশিকী মুখার্জি ও জগদ্ধাত্রী কিন্তু তারা হাতের কাছে কোন ক্লু পাচ্ছে না বলে মালা চ্যাটার্জীকে উপযুক্ত শিক্ষা দিতে পারছে না। মালা নিজেও এই বিষয়টা বুঝতে পারছে সে কারণে সে মুখার্জী বাড়িতে এসে ইচ্ছামতো রাজ করেছে।
মালা প্রথমেই মুখার্জী বাড়িতে এসে মেহেন্দিকে তাড়িয়ে দেয় তারপর নিজের জায়গাটা পাকাপাকি করবার জন্য উৎসবের সাথে তার ফুলশয্যার আয়োজন করতে বলে বৈদেহী মুখার্জীকে। এরপর কৌশিকী মুখার্জীর অফিসে গিয়ে স্বয়ম্ভুর জায়গাটা সে নিয়ে নেয়, রাজনাথ মুখার্জী ও কৌশিকী মিলে কিছুই করতে পারে না। অন্যদিকে দেবুদা সবটা জানলেও মেয়ের ভয়ে সে কিছুই বলতে পারে না। মালা এবং উৎসবের বিয়ের তোড়জোড় শুরু হলে জগদ্ধাত্রী এবং কৌশিকী মিলে এই বিয়ে আটকানোর চেষ্টা করতে থাকে।

তারা নানা ভাবে মালাকে জব্দ করতে থাকে কখনও মালার মেহেন্দির মধ্যে বিছুটি পাতা মিশিয়ে দেয়, কখন ও আবার মালার আইবুড়ো ভাতের খাবারে মিশিয়ে দেয় জোলাপ আবার ভাঙা ছেঁড়া জিনিস নিয়ে সাজাতে বসে বিয়ের তত্ত্ব, গায়ের পারফিউমের বদলে তাতে ভরে দেয় নর্দমার নোংরা জল আর গহনাগাটি সব নকল গহনা দিয়ে সাজিয়ে দেয়। একইসাথে দামী কাপড়ের বদলে কম দামী কাপড় দিয়ে বিয়ের যাবতীয় তত্ত্ব সাজিয়ে রাখে।
জগদ্ধাত্রী বুঝতে পারে খুব বড় একটা ষড়যন্ত্র হচ্ছে কিন্তু সেই ষড়যন্ত্র কীভাবে ভেদ করবে সেটা সে বুঝতে পারে না। এই পুরো ষড়যন্ত্রটা কে করেছে সেটা জানবার জন্য তারা হাতের কাছে শুধুমাত্র একটি ধাঁধা পায়। উৎসবের বিয়ের দিন সেই ধাঁধাটা সমাধান করে জগদ্ধাত্রী কাঁকনের সহায়তায়। সেই ধাঁধাটার উত্তর ছিল কাকুলী। আসলে মালার মা হলো কাকুলী দেবী আর কাকুলী দেবী এই পুরো পরিকল্পনাটা করেছে কৌশিকী মুখার্জীকে শেষ করতে।
আরও পড়ুন: ছোট থেকেই শুরু বেঁচে থাকার সংগ্রাম! লড়াই করেও সুখী হতে পারলেন না নিঃসন্তান সন্ধ্যা রায়!
ধারাবাহিকের সাম্প্রতিক কালের প্রোমো দেখে চমকে উঠছেন দর্শক! এই প্রোমোতে দেখা যাচ্ছে যে, স্বয়ম্ভু জগদ্ধাত্রীকে বলছে সে যেহেতু গর্ভবতী সেই কারণে এই বিয়েতে যাই হয়ে যাক না কেন, সে যেন হাতে বন্দুক না তোলে! জগদ্ধাত্রী তখন বলে, ঠিক আছে একমাত্র তোমার আর দিদির কোনও ক্ষতি হলেই আমি হাতে বন্দুক নেব। এরপর দেখা যায় বিয়েতে যখন সবাই ব্যস্ত। মালার সিঁথিতে সিঁদুর দিতে যাবে উৎসব, তখনই কৌশিকীর উদ্দেশ্যে একজন বন্দুক তাক করে, জগদ্ধাত্রী তাকে গুলি করে আর সেই সময় জগদ্ধাত্রীর মাজাতে একজন মারে আর জগদ্ধাত্রী পড়ে যায়। তাহলে কী এইবার শেষ হয়ে যাবে জগদ্ধাত্রী? নাকি গর্ভাবস্থায় এই আঘাতে ক্ষতিগ্রস্ত হবে তার সন্তান?

