আবারও এক হলো নীল আর মেঘ, লগ্ন ভ্র ষ্টা ময়ূরীকে বিয়ে করলো মেঘের বন্ধু জিষ্ণু!

এই মুহূর্তে দাঁড়িয়ে জি বাংলা (Zee Bangla) চ্যানেলের অন্যতম একটি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। নিজের সুন্দর অভিনয় এবং পরিবর্তন দিয়ে এই ধারাবাহিকের প্রধান আকর্ষণ হয়ে উঠেছে নায়িকা মেঘ। আগামী দিনে ধারাবাহিকে হতে চলেছে মহা ধামাকা।
এই ধারাবাহিকের ভক্তদের জন্য রয়েছে বড়ো চমক। আগামী দেখা যাবে, অবশেষে জিতে যায় ময়ূরীর প্ল্যান। সবাইকে হাত করে নেয় ময়ূরী। আবারো সবার কাছে খারাপ হয়ে যায় মেঘ। ময়ূরীর সাথেই বিয়ে ঠিক হয় নীলের। কিন্তু মাঝ পথে ঘুরে গেল ময়ূরীর সমস্ত চাল। আবারো ঠিক আগের বারের মতনই অবস্থা হল তার।
ঠিক আগের বারের মতন এইবারেও কনে সেজে নীলের জন্য অপেক্ষা করতে থাকে ময়ূরী। কিন্তু নীলের আর দেখা পাওয়া যায় না। ফলে লগ্ন ভ্রষ্টা হয় ময়ূরী। এইসব দেখে ভয় পেয়ে যায় ময়ূরীর মা মধুমিতা। ওই বিয়েতে আমন্ত্রিত ছিল জিষ্ণুও। মেঘের অনুরোধে লগ্ন ভ্রষ্টা ময়ূরীকে বিয়ে করে সে।
মনে নীলের প্রতি একরাশ রাগ অভিমান এবং মেঘের প্রতি ঘৃণা নিয়ে বিয়েটা করে নেয় ময়ূরী। তারপরে বিয়ের মন্ডপে এসে পৌঁছয় নীল। নীলকে দেখে ভীষণ রেগে যায় ময়ূরীর মা মধুমিতা। আবারো কেন এমন করলো সে জিজ্ঞাসা করে তাকে। তখন নীল বলে, সে যখন একবার এসেছে তখন বউ নিয়ে তারপরেই ফিরবে।
এই শুনে অবাক হয়ে যায় মধুমিতা। তখন নীলের বাড়ির লোকজন মেঘের বাবা মাকে বলে, “আপনার দুই মেয়ের বিদায়ের সময় হয়ে গিয়েছে।” ময়ূরীর বিষয়টা বোঝা গেলেও মেঘের বিষয়টা কিছুতেই বুঝতে পারে না তার মা বাবা। কারণ নীলের সাথে ফিরতে আর যে কখনোই রাজি হবে না মেঘ সেটা জানা কথা। তবে কি এবার মেঘকে বুঝিয়ে সুজিয়ে আবারো তার শ্বশুরবাড়িতে ফিরিয়ে নিয়ে যাবে
নীল? যদি সত্যি এমনটা হয় কেমন লাগবে দর্শকদের?
View this post on Instagram

