মেঘের চোখের জল সহ্য করতে না পেরে ময়ূরীকে বিয়ে করে নিল জিষ্ণু!

বর্তমানে জি বাংলা (Zee Bangla) চ্যানেলের অন্যতম একটি চর্চিত এবং জনপ্রিয় ধারাবাহিক হচ্ছে ইচ্ছে পুতুল (Ichhe Putul)। শুরুতে বেশ ভালো রকমের সমালোচনার শিকার হয়েছিল এই ধারাবাহিক কিন্তু পরবর্তিতে এই ধারাবাহিক ধীরে ধীরে দর্শকদের কাছে নিজেকে অনন্য হিসেবে প্রমাণ করেছে। এই ধারাবাহিকের প্রধান আকর্ষণ হল নায়িকা মেঘ। তার জীবনকেই তুলে ধরা হয়েছে এই ধারাবাহিকের মাধ্যমে।
বরাবরই ভীষণ অভাগী এই মেঘ। নিজের জীবনে বাবা ছাড়া আর কখনো কারোর নিঃস্বার্থ ভালোবাসা পায়নি সে। নিজের মা সবসময় দিদি দোষ না দেখে মেঘের দোষ দেখতো আর যে মেঘকে বিয়ে করল সে এতটাই শিরদাঁড়াহীন নিম্ন মনোবৃত্তির মানুষ যে তার কাছে সুখী হওয়ার কোন উপায় ছিল না মেঘের।
সম্প্রতি ধারাবাহিকের গল্প অনুযায়ী মেঘ সব মিথ্যে ময়ূরীকে দিয়ে স্বীকার করালেও ময়ূরী আবারো সবাইকে তার কথার জালে ফাঁসিয়ে নিজেকে ঠিক প্রমাণ করে মেঘকে নিচু দেখাতে সক্ষম হয়। এইসব বোঝার পর ভীষণ রেগে যায় নীল। আর তৎক্ষণাৎ ময়ূরীকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে বসে।
নীল উচ্চ শিক্ষিত হয়েও কখনো নিজের মাথা খাটিয়ে চিন্তা ভাবনা করতে পারে না। তাকে যে যখন যেটা বোঝায় সে আকাশ পাতাল না ভেবে কিছু বাদ বিচার না করে সেটাকেই সত্যি ভেবে মেনে নেয়। আর এইবারেও ময়ূরীর বানানো কথাগুলোকে একবারের জন্য ক্রস চেক না করেই সোজা তাকে বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেললো সে।
ময়ূরীকে বিয়ে করল জিষ্ণু
বিয়ের দিন নিজে দাঁড়িয়ে থেকে নীল আর ময়ূরীর বিয়ে দিচ্ছিল মেঘ। উপস্থিত ছিল জিষ্ণু। সে মনে মনে মেঘকে ভালবাসে। মেঘের চোখের জল সে কিছুতেই সহ্য করতে পারছিল না। তাই নীলের আগেই ময়ূরীর মাথায় সিঁদুর তুলে দেয় জিষ্ণু। এমন কাণ্ড দেখে অবাক সবাই। যদি সত্যিই এমন কিছু হয় তাহলে কেমন লাগবে দর্শকদের?

