স্বয়ম্ভুকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ল জগদ্ধাত্রী, আবার একবার জগদ্ধাত্রী স্বয়ম্ভুর অ্যাকশন নিয়ে জমজমাট পর্ব ফাঁস জগদ্ধাত্রীর

জি বাংলার (Zee Bangla) সব থেকে জনপ্রিয় ধারাবাহিক এই মুহূর্তে জগদ্ধাত্রী (Jagadhatri)। টিআরপি তালিকাতে চ্যানেল টপার হয়ে আসছে সিরিয়ালটি। সেই সঙ্গে বেশ কয়েক সপ্তাহ আগে পর্যন্ত টিআরপিতে টপার হত জগদ্ধাত্রী। অনুরাগের ছোঁয়ার কারণে জগদ্ধাত্রী পেয়েছিল দ্বিতীয় স্থানে। কিন্তু চলতি সপ্তাহে পিআরপি তালিকা অনুযায়ী ফের বেঙ্গল টপার জগদ্ধাত্রী। বাংলা সিরিয়ালের নবাগতা অঙ্কিতা মল্লিককে মুখ্য ভূমিকায় ভালভাবেই গ্রহণ করেছেন দর্শকরা।
এই সিরিয়ালে শুধু অঙ্কিতা নন, তার পাশাপাশি আরও অনেক দাপুটে অভিনেতা এবং অভিনেত্রী রয়েছেন। এই সিরিয়ালে কৌশিকী মুখার্জীর ভূমিকায় রূপসা চক্রবর্তী, মেহেন্দির চরিত্রে ঋতুরাই আচার্য, জগদ্ধাত্রী সৎ মায়ের ভূমিকায় কাঞ্চনা মৈত্রদের বেশ পছন্দ করছেন দর্শকরা। সব মিলিয়ে ধারাবাহিকটি প্রতিদিন নতুন ভাবে দর্শকদের মন জয় করছে। এই ধারাবাহিকের অ্যাকশন সিন গুলিও অসাধারণ।
জগদ্ধাত্রীর বর্তমান ট্র্যাক অনুযায়ী খুব একটা শান্তিপূর্ণভাবে না হলেও ইতিমধ্যে সম্পন্ন হয়েছে জগদ্ধাত্রী ননদ সাংভির বিয়ে। অনেক ঝড়ঝাঁপটা গিয়েছে এই বিয়েতে। বিয়ের শুরু থেকে শেষ অব্দি টার্গেট করা হয়েছে রূপসাকে। কিন্তু কারোর কোন ক্ষতি হতে দেয়নি জগদ্ধাত্রী। আর বিয়ের মাঝখানে স্বয়ম্ভু আর জগদ্ধাত্রী এর অ্যাকশন সিন গুলো মন কেড়ে নিয়েছে দর্শকদের।
বর্তমানে একজন প্রতিভাবান খেলোয়াড় কার্তিকের মৃত্যু রহস্য ফাঁস করতে ব্যস্ত জগদ্ধাত্রী। বড়লোক বাবার বিগড়ে যাওয়ার ছেলের সুযোগ করে দিতে একজন নির্দোষ খেলোয়াড়ের হত্যা করা হয় নির্মমভাবে। এখন তারই তদারকি করছে জগদ্ধাত্রী ওরফে জ্যাস সান্যাল। আর এই লড়াইয়ে আগাগোড়া তার পাশে রয়েছে রুপসা অর্থাৎ কৌশিকী। একজন সাংবাদিক হওয়ার দরুন তার ক্ষমতা অনেকটাই। আর সেই ক্ষমতার প্রয়োগ করে সত্যি তুলে ধরাটাই তার কাজ।
আসন্ন পর্বের ঝলক দেখে চিন্তায় পড়লেন জগদ্ধাত্রী ভক্তরা। সেই ঝলকে দেখা যায় জগদ্ধাত্রী রাস্তা দিয়ে আসছিল এমন সময় সে দেখতে পায় স্বয়ম্ভুকে কয়েকজন রাস্তার মাঝখানে মারধর করছে। তার একার পক্ষে সবাইকে প্রতিরোধ করা সম্ভব হচ্ছে না। তাকে এই অবস্থায় দেখে সঙ্গে সঙ্গে ছুটে যায় জগদ্ধাত্রী। স্বয়ম্ভুকে বাঁচাতে সেই লোকগুলোর সাথে মারপিট করতে শুরু করে সেও। কিন্তু হঠাৎ করে কারাই বা মারতে চাইছে স্বয়ম্ভুকে। সবটা জানতে দর্শকদের একটু ধৈর্য ধরতে হবে এবং নজর রাখতে হবে জগদ্ধাত্রী ধারাবাহীকে।

