দুর্গার বুদ্ধির কাছে চুনোপুঁটি দিব্যা! বিপদ বুঝে মায়ের সামনে ঢাল হয়ে দাঁড়ালো সে!

বহু পুরনো ধারাবাহিক (Bengali Serial) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হল জগদ্ধাত্রী (Jagaddhatri)জি বাংলার (Zee Bangla) এই ধারাবাহিক দীর্ঘ কয়েক বছর ধরে টেলিভিশনের পর্দায় দর্শকদের মন জয় করে আসছে। ধারাবাহিকের জুটি জগদ্ধাত্রী ও স্বয়ম্ভুকে অনেক ভালোবাসা দিয়েছেন দর্শক। তবে বর্তমানে ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনাময় পর্ব। যার জন্য একটা এপিসোডও মিস করতে চাইছে না দর্শক।

ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে নার্সিংহোমে জগদ্ধাত্রী সেজে দুর্গা যায় প্রমাণ খুঁজতে। সেখানে তার দেখায় দিব্যা সেনের সাথে। কিন্তু দিব্যা কিছুতেই বিশ্বাস করতে চায় না জগদ্ধাত্রী সুস্থ হয়ে উঠেছে। আসলে দুর্গা জগদ্ধাত্রী সেজে সমস্ত প্রমাণ জোগাড় করার কাজে নেমেছে। কিন্তু সেটা তো বাইরের লোক কেউ জানে না। দিব্যা সেনকে ধরতেই এই সমস্ত ফাঁদ পেতেছে দুর্গা। এরপর দুর্গা দিব্যা সেনকে বোকা বানানোর জন্য একের পর এক প্রমাণ দিতে থাকে যে সেই জগদ্ধাত্রী।

আসলেই জগদ্ধাত্রী দিব্যার সামনে দাঁড়িয়ে আছে কিনা সেটা পরীক্ষা করার জন্য দিব্যা জগদ্ধাত্রীর উপর আক্রমণ করে। কিন্তু দুর্গা তো কোনোভাবেই দিব্যাকে আসল সত্যিটা জানতে দেবে না। তাই জন্য ঠিক সময়ে নিজেকে রক্ষা করে। এরপরে দিব্যাকে ফোন করে বৈদেহি। বৈদেহি জগদ্ধাত্রী সম্পর্কে জানতে চায়। দিব্যা জানায় জগদ্ধাত্রী ফিরে এসেছে, সব জানে সে। আবারো নতুন করে জগদ্ধাত্রী জন্য ফাঁদ পাততে হবে তাকে।

এদিকে দুর্গা বাড়িতে এসে জগদ্ধাত্রীর মুখ থেকে সমস্ত সত্যি জানতে চায়। জগদ্ধাত্রী চেষ্টা করে কথা বলার। একটু একটু করে সুস্থ হয়ে ওঠে জগদ্ধাত্রী। এখনও জগদ্ধাত্রীর অনেক চিকিৎসা বাকি। যতদিন না জগদ্ধাত্রী কথা বলতে পারছে যতদিন না পুরোপুরি উঠে দাঁড়াচ্ছে নিজের মুখে ভালোভাবে খুনিদের নাম বলতে পারছে ততদিন পর্যন্ত কোন কিছুই সম্ভব নয়।

এদিকে বৈদেহি জগদ্ধাত্রী আসলে ডিপার্টমেন্টে গেছে কিনা সেইসব পরীক্ষা করার জন্য জগদ্ধাত্রীকে ফোন করে। দুর্গা জগদ্ধাত্রীর হয়ে ফোন ধরে, আর জানায় সে ডিপার্টমেন্টেই রয়েছে ব্যস্ত রয়েছে। কিন্তু বৈদেহি এবং প্রীতির মধ্যে কোনভাবে সন্দেহ যায় না। তাই বৈদেহি আবার দুর্গাকে ফোন করে। দুর্গা ঠিকই বুঝতে পারছিল এদের মাথায় কি শয়তানি বুদ্ধি চলছে। তাই দুর্গাও খুব সুন্দর ভাবে পুরো ব্যাপারটাকে ম্যানেজ করে। এরপরে বৈদেহি জানায় সে দুর্গার সাথে জগদ্ধাত্রীর জন্য খাবার নিয়ে যাবে ডিপার্টমেন্টে। দুর্গা বৈদেহির প্ল্যান বুঝতে পেরে রাজি হয়ে যায়।

আরও পড়ুনঃ ডিএনএ টেস্টে কারসাজি! চুপিসারে আদিত্যর সঙ্গে ছোট রাজার র’ক্ত মেলানোর প্ল্যান করলো ফুলকি!

পরের দিন দুর্গার সাথে সাথে বৈদেহি জগদ্ধাত্রী জন্য খাবারদাবার রান্না করে ডিপার্টমেন্টে যায়। এদিকে দুর্গা তো আগে থেকে সেখানে সমস্ত ব্যবস্থা করে রেখেছে। যাতে বৈদেহি কোনভাবে সন্দেহ করতে না পারে। ডিপার্টমেন্টের বাইরে পাহারায় ছিল দুজন লোক। তারা একসাথে দুজনকে ভেতরে ঢুকতে দেয় না। আসলে এই সবটাই দুর্গার প্ল্যান। তারপর দুর্গা এমনভাবে একজন ভদ্রমহিলাকে ডিপার্টমেন্টের বসিয়ে রেখেছিল যাতে বাইরে থেকে দেখে মনে হয় সেই জগদ্ধাত্রী। বৈদেহি সেটা দেখে বিশ্বাস করে, কিন্তু দুর্গা ভালো মতো জানে এবার দিব্যা আরো সতর্ক হবে। জগদ্ধাত্রীদের উপর আবার হামলা করবে, তাকে মারার চেষ্টা করবে। তাই খুব সাবধানে এগোতে হবে তাদের।

Back to top button