কোর্টের মাঝেই দিব্যা সেনকে আটক! অপরাধী হিসেবে দাগিয়ে দিল স্বয়ম্ভু! কৌশিকীর প্রচেষ্টায় সাক্ষী দিতে হাজির জ্যাস!

বহু পুরনো ধারাবাহিক (Bengali Serial) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হল জগদ্ধাত্রী (Jagaddhatri)। জি বাংলার (Zee Bangla) এই ধারাবাহিক দীর্ঘ কয়েক বছর ধরে টেলিভিশনের পর্দায় দর্শকদের মন জয় করে আসছে। ধারাবাহিকের জুটি জগদ্ধাত্রী ও স্বয়ম্ভুকে অনেক ভালোবাসা দিয়েছেন দর্শক। তবে বর্তমানে ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা পর্ব। যার জন্য একটা এপিসোডও মিস করতে চাইছে না দর্শক।

ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে শ্রীমতি ম্যাডাম কিছুতেই সাক্ষী দিতে চায় না, তিনি অপারেশনের ছুতো দিয়ে বেরিয়ে যেতে চায়। স্বয়ম্ভু বারবার জিজ্ঞাসা করলে বাধ্য হয়ে কাঁকনের কথা স্বয়ম্ভুকে জানায় শ্রীমতি ম্যাডাম। ওইদিকে মেনন ঠিক সময়ে পৌঁছে গিয়ে গুন্ডাদের সাথে মারপিট পরে কাঁকনকে উদ্ধার করে বিপদের হাত থেকে। তারপর কাঁকনের ফোন থেকে শ্রীমতি ম্যাডামকে ফোন করে জানিয়ে দেয় সব বিপদ কেটে গেছে কাঁকন একদম ঠিক আছে। তারপর শ্রীমতি ম্যাডাম কোর্টে আবার সাক্ষী দিতে তৈরি হয়ে যায়।

দিব্যা সেন ভেবেছিল এবারেও সে নিজের চালাকির মাধ্যমে শ্রীমতি ম্যাডামকে চুপ করিয়ে রাখবে কিন্তু এবারে তার সেই প্ল্যান সফল হলো না।তারপরই কোর্টে জগদ্ধাত্রী হত্যা মামলার কেস শুরু হয়ে যায়। একেক করে সমস্ত সাক্ষী প্রমাণ তুলে ধরা হয়। দিব্যা সেন এবং তার উকিল আপ্রাণ চেষ্টা করে এই কেস ধামাচাপা দেওয়ার।

এরপর অপারেশন থিয়েটারে উপস্থিত ওইদিনের আরও একজন ডাক্তার এসে সাক্ষী দেয়। কিন্তু তার জগদ্ধাত্রীর হয়ে সাক্ষী দেওয়ার কথা ছিল তবে তিনি কোর্টে এসে মিথ্যে সাক্ষী দেয়। সেদিন যে জগদ্ধাত্রীকে খুন করার চেষ্টা করা হয়েছিল সে কথাটা পুরোটাই এড়িয়ে যায়, ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। এদিকে তার জগদ্ধাত্রীর হয়েই তার সাক্ষী দেওয়ার কথা ছিল।

আরও পড়ুনঃ দাদুর চোখে অযোগ্য পারুল! বসু বাড়ি থেকে পাকাপাকি বেরিয়ে গেল নায়িকা! নিজের লড়াই নিজেই লড়বে সে!

এরপর কাঠগোড়ায় নিয়ে আসা হয় কৌশিকী মুখার্জিকে। কৌশিকী এত বছর ধরে জমে থাকা সমস্ত অন্যায় তুলে ধরে বিচারকের সামনে। দিব্যা সেন ঠিক কি কি অপরাধ করেছে জগদ্ধাত্রীর সঙ্গে, তাকে খুন করার জন্য কত কিছু করেছে সব বলে। কিন্তু সেই মুহূর্তে ডক্টর শ্রীমতি সেন জগদ্ধাত্রীকে বাঁচিয়ে দেয়। আর সারা জীবনের মতো তার অবলম্বন হয় হুইলচেয়ার। তারপর কৌশিকী জানায় জগদ্ধাত্রী এসেই নিজের অপরাধীকে চিহ্নিত করবে। তখন হঠাৎ করেই কোর্টের মাঝে স্বয়ম্ভু চিৎকার করে দিব্যা সেনকে অপরাধীর তকমা দেয়। বলে ওঠে দিব্যা সেন অপরাধী, কিন্তু জগদ্ধাত্রী সবার সামনে কিভাবে সাক্ষী দেবে সেটা ভেবেই অবাক হন বিচারক। তবে কৌশিকী বারবার জগদ্ধাত্রীকে অনুরোধ করতে থাকে কথা বলার জন্য আসল অপরাধী নাম বলার জন্য। দেখা যাক আগামী পর্বে কি হবে।

Back to top button