যুদ্ধ হলো সফল! সাক্ষী দিতে হাজির জগদ্ধাত্রী! সকলের সামনে দিব্যা সেনের কুকীর্তি ফাঁস!

বহু পুরনো ধারাবাহিক (Bengali Serial) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হল জগদ্ধাত্রী (Jagaddhatri)। জি বাংলার (Zee Bangla) এই ধারাবাহিক দীর্ঘ কয়েক বছর ধরে টেলিভিশনের পর্দায় দর্শকদের মন জয় করে আসছে। ধারাবাহিকের জুটি জগদ্ধাত্রী ও স্বয়ম্ভুকে অনেক ভালোবাসা দিয়েছেন দর্শক। তবে বর্তমানে ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা পর্ব। যার জন্য একটা এপিসোডও মিস করতে চাইছে না দর্শক।
ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে শ্রীমতি ম্যাডামকে দেখে দিব্যা সেন তাকে বারবার সাবধান করে দেয়। তাকে কোর্টে মুখ না খোলার জন্য বলে দেয়। কিন্তু শ্রীমতি ম্যাডাম জানিয়ে দেয় তিনি আজ সত্যি কথা বলবে কোর্টে দাঁড়িয়ে। আর দিব্যা সেনের শাস্তি হবে। ওইদিকে শ্রীমতি ম্যাডাম যাতে মুখ না খোলেন তাই আগে থেকেই সমস্ত ব্যবস্থা করে রেখেছে দিব্যা সেন। কৌশিকীর মেয়ে কাঁকনের দিকে টার্গেট করা হয়। দিব্যা সেনের গুন্ডা কাঁকনের দিকে বন্দুক তাক করে দাঁড়ায়। কুড়ি বছর আগে যেমন ভাবে শ্রীমতি ম্যাডামের ছেলের প্রাণ নিয়ে তাকে ভয় দেখানো হয়েছিল ঠিক একই কাজ আবার করছে দিব্যা সেন।
এদিকে সঠিক সময় খবর পেয়ে সেখানে পৌঁছে যায় মেনন। মেনন থাকতে কাঁকনের আর কেউ ক্ষতি করতে পারবে না। এদিকে শ্রীমতি ম্যাডাম ভয়ে কোর্ট থেকে চলে যেতে চায়। কিন্তু স্বয়ম্ভু শ্রীমতি ম্যাডামকে বাধা দেয়। সাক্ষী না দিয়ে তাকে কোথাও যেতে দেওয়া হবে না। কিন্তু শ্রীমতি ম্যাডাম কিছুতেই সাক্ষী দিতে চায় না, তিনি অপারেশনের ছুতো দিয়ে বেরিয়ে যেতে চায়। স্বয়ম্ভু বারবার জিজ্ঞাসা করলে বাধ্য হয়ে কাঁকনের কথা স্বয়ম্ভুকে জানায় শ্রীমতি ম্যাডাম।
ওইদিকে মেনন ঠিক সময়ে পৌঁছে গিয়ে গুন্ডাদের সাথে মারপিট পরে কাঁকনকে উদ্ধার করে বিপদের হাত থেকে। তারপর কাঁকনের ফোন থেকে শ্রীমতি ম্যাডামকে ফোন করে জানিয়ে দেয় সব বিপদ কেটে গেছে কাঁকন একদম ঠিক আছে। তারপর শ্রীমতি ম্যাডাম কোর্টে আবার সাক্ষী দিতে তৈরি হয়ে যায়। দিব্যা সেন ভেবেছিল এবারেও সে নিজের চালাকির মাধ্যমে শ্রীমতি ম্যাডামকে চুপ করিয়ে রাখবে কিন্তু এবারে তার সেই প্ল্যান সফল হলো না।
আরও পড়ুনঃ বাবার অধিকার ছিনিয়ে নিতে আইনের দ্বারস্থ ফুলকি! শ্বশুর বাড়ির বিরুদ্ধে গিয়ে ফুলকির পাশে ধানু!
তারপরই কোর্টে জগদ্ধাত্রী হত্যা মামলার কেস শুরু হয়ে যায়। একেক করে সমস্ত সাক্ষী প্রমাণ তুলে ধরা হয়। দিব্যা সেন এবং তার উকিল আপ্রাণ চেষ্টা করে এই কেস ধামাচাপা দেওয়ার। কিন্তু শ্রীমতি ম্যাডাম যে সাক্ষী দিতে আসবে সেটা দিব্যা ভাবতেও পারেনি। সবার সাক্ষীর শেষে কৌশিকী জানায় জগদ্ধাত্রী সাক্ষী দেবে। তখন বিচারক জগদ্ধাত্রীর অবস্থা দেখে প্রশ্ন করে জগদ্ধাত্রী সাক্ষী দিতে পারবে কিনা। কৌশিকী জানায় জগদ্ধাত্রী নিশ্চই পারবে।

