কৌশিকীকে আটকাতে টার্গেট কাঁকন! গান পয়েন্টে রেখে প্রাণে মারার হুমকি দিব্যা সেনের! রুদ্র মূর্তি ধারণ করলো দুর্গা!

বহু পুরনো ধারাবাহিক (Bengali Serial) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হল জগদ্ধাত্রী (Jagaddhatri)। জি বাংলার (Zee Bangla) এই ধারাবাহিক দীর্ঘ কয়েক বছর ধরে টেলিভিশনের পর্দায় দর্শকদের মন জয় করে আসছে। ধারাবাহিকের জুটি জগদ্ধাত্রী ও স্বয়ম্ভুকে অনেক ভালোবাসা দিয়েছেন দর্শক। তবে বর্তমানে ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা পর্ব। যার জন্য একটা এপিসোডও মিস করতে চাইছে না দর্শক।

ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে পরের দিন কোর্টের যাওয়ার জন্য সকলেই প্রস্তুতি শুরু করে দেয়। দুর্গা মেহেন্দিকে জানিয়ে দেয় কোর্টে উৎসব এবং দিব্যা সেনের শাস্তি হবে আর জগদ্ধাত্রী সাক্ষী দেবে। কিন্তু মেহেন্দি শেষ পর্যন্ত কৌশিকী এবং দুর্গার ফাঁদে পড়েছে সেটা ধরতেই পারে না। কৌশিকী জগদ্ধাত্রীর সামনে গিয়ে তাকে বলে আজ তার অগ্নিপরীক্ষা। কোর্টে তাকে সকলের সামনে দাঁড়িয়ে নিজের খুনিদের সনাক্ত করতে হবে।

কৌশিকী প্ল্যান মতন ডিপার্টমেন্টের পুরোনো লোককে সমস্ত কিছু বুঝিয়ে দেয়। আড়াল থেকে আবারো আড়ি পেতে তাদের কথা শোনে মেহেন্দি। কিন্তু কৌশিকী যে অন্য প্ল্যান করছে সেটা কেউই ধরতে পারেনি এখনো। ওইদিকে স্বয়ম্ভু উৎসবকে বোঝাতে থাকে যাতে উৎসব কোর্টে গিয়ে সব সত্যি স্বীকার করে তাতে সকলের মঙ্গল।

কিন্তু উৎসব তো সোজা কথার মানুষ নয়। শম্ভু ভালোভাবে বোঝালে উৎসব ভালোভাবে কথা নেয় না। তাই বাধ্যই এই স্বামীকে অন্য কথা বলে মন করতে হয় ভেবেছিল ভালোভাবে বুঝিয়ে পরিবারের কথা বলে হয়তো উৎসবকে বদলানো যাবে কিন্তু উৎসব একজন অপরাধী, আর সারা জীবন তাই থাকবে।

আরও পড়ুনঃ ফের পারুলের উপর তূর্যর কু’নজর! প্রতিশোধ নিতে রায়ানের উপর হামলা! রুদ্র মূর্তি ধারণ করলো পারুল!

এদিকে দুর্গা মায়ের মতো সেজে একেবারে তৈরি কোর্টে যাবার জন্য। কৌশিকী জগদ্ধাত্রীকে নিয়ে কোর্টের উদ্দেশ্যে রওনা দেবে তখনই মেহেন্দি এবং বৈদেহি বাধা হয়ে দাঁড়ায়। আবারো একই কথা বলতে থাকেন জগদ্ধাত্রী চলতে পারে না, কথা বলতে পারেনা। তাকে কোর্টে নিয়ে গিয়ে কোন লাভ নেই। কিন্তু কৌশিকী জানিয়ে দেয় জগদ্ধাত্রী কোর্টে যাবে এবং সাক্ষী দেবে। অন্যদিকে কৌশিকীকে থামানোর জন্য তার মেয়ে কাঁকনের দিকে টার্গেট করা হয়। দিব্যা সেনের গুন্ডা কাঁকনের দিকে বন্দুক তাক করে দাঁড়ায়। এবারে দেখার অপেক্ষা কি হয় আগামী পর্বে।

Back to top button