কৌশিকীর কাছে শপথ নিল দুর্গা! ফের জগদ্ধাত্রী সেজে শয়তানদের সর্বনাশে মত্ত দুর্গা!

বহু পুরনো ধারাবাহিক (Bengali Serial) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হল জগদ্ধাত্রী (Jagaddhatri)। জি বাংলার (Zee Bangla) এই ধারাবাহিক দীর্ঘ কয়েক বছর ধরে টেলিভিশনের পর্দায় দর্শকদের মন জয় করে আসছে। ধারাবাহিকের জুটি জগদ্ধাত্রী ও স্বয়ম্ভুকে অনেক ভালোবাসা দিয়েছেন দর্শক। তবে বর্তমানে ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা পর্ব। যার জন্য একটা এপিসোডও মিস করতে চাইছে না দর্শক।

ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে রাজনাথ উৎসবের সাথে ডিপার্টমেন্টে দেখা করতে যায়। তার কষ্ট যন্ত্রণা কান্নায় ফেটে পড়ে। তার সন্তান একজন ক্রিমিনাল এই কথাটা তিনি মানতে পারেন না। তাই বারবার উৎসবকে সারেন্ডার করতে বলে। তারপরই রাজনাথ বাবু ফোন করে দুর্গাকে। তিনি দুর্গাকে ফোন করে উৎসবকে চায়। দুর্গা বুঝতে পারে রাজনাথ গিয়েছে উৎসবের কাছে। কিন্তু দুর্গা বলে উৎসবের জগদ্ধাত্রীকে মারতে চাওয়ার আগে মনে রাখা উচিত ছিল এসব। দুর্গা উৎসবকে ছেড়ে দিতে পারে না।

Jagatdhaatri, Zee Bangla, Bengali Serial, Bengali Television, New Episode, Jagatdhaatri Todays Episode 14 June, জগদ্ধাত্রী, জি বাংলা, বাংলা সিরিয়াল, বাংলা ভাষা টেলিভিশন, নতুন এপিসোড, জগদ্ধাত্রী আজকের পর্ব ১৪ জুন

ওইদিকে আজ দুর্গা অফিসে যাবে। তার আগেই প্রীতি এসে তাকে বলে আজ জগদ্ধাত্রীর ফিজিওথেরাপি করাতে এসেছে একজন লোক। কিন্তু দুর্গা সেই কথায় বিশেষ গুরুত্ব দেয় না। নিজের মতো বেরিয়ে যায় অফিসে। অন্যদিকে ফিজিওথেরাপিস্ট সেজে দিব্যা সেন তার লোক পাঠায় জগদ্ধাত্রীর ক্ষতি করতে। তাকে প্রাণে মেরে ফেলতে। এরপর দিব্যা সেনের কথা মতন ওই লোকটি ঘরের সবাইকে বের করে দিয়ে জগদ্ধাত্রীর দিকে ছুরি নিয়ে এগিয়ে আসে। কিন্তু জগদ্ধাত্রী সঙ্গে সঙ্গে তার হাত চেপে ধরে। লোকটি প্রথমে অবাক হয়ে যায়। এটা কি করে সম্ভব।

আরও পড়ুনঃ ফেল নয়, ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছে পারুল! আর পারুলের কৃপায় প্রথম বার ফার্স্ট ক্লাস পেয়ে পাশ করলো রায়ান!

আসলে জগদ্ধাত্রী সেজে খাটে শুয়ে ছিল দুর্গা। দুর্গা ঠিকই সন্দেহ করেছিল। ফিজিওথেরাপি করতে আসার কথা ছিল সন্ধ্যেবেলা আর দিব্যা সেনের লোক আগেই চলে এসেছে তাই সন্দেহ তো হয়েছে দুর্গার। এরপর ওই লোকটিকে মেরে মেরে তার মুখ থেকে সত্যি কথা বের করতে চায়। কিন্তু লোকটি কিছুতেই মুখ খোলে না।

এরপর স্বয়ম্ভু আসে ঘরে, তাকে সবটা বলে দুর্গা। কিভাবে জগদ্ধাত্রীকে খুন করতে এসেছিল দিব্যা সেনের লোক। তারপর তো স্বয়ম্ভু ওই লোকটিকে নিয়ে পৌঁছায় দিব্যা সেনের অফিসে। লোকটিকে দেখে চিনতে অস্বীকার করেন দিব্যা। কিন্তু স্বয়ম্ভু তো সবটাই জানে। আর এদিকে দুর্গা কৌশিকীর কাছে শপথ নেয় সে তার মাকে সুস্থ করে ঠিক কোর্টে নিয়ে যাবে।

Back to top button