চোখ মেললো জগদ্ধাত্রী! দিব্যা সেনের সর্বনাশ করতে এবার মায়ের সঙ্গে জোট বাঁধলো দূর্গা!

বহু পুরনো ধারাবাহিক (Bengali Serial) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হল জগদ্ধাত্রী (Jagaddhatri)। জি বাংলার (Zee Bangla) এই ধারাবাহিক দীর্ঘ কয়েক বছর ধরে টেলিভিশনের পর্দায় দর্শকদের মন জয় করে আসছে। ধারাবাহিকের জুটি জগদ্ধাত্রী ও স্বয়ম্ভুকে অনেক ভালোবাসা দিয়েছেন দর্শক। তবে বর্তমানে ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা পর্ব। যার জন্য একটা এপিসোডও মিস করতে চাইছে না দর্শক।
ধারাবাহিকের গত কয়েক দিনের পর্বে দেখানো হয়েছে দুর্গা তো মাকে নিয়ে চিন্তায় অস্থির হয়ে যায়। আট ঘণ্টার টানা অপারেশনের পর শ্রীমতি ম্যাডাম খুবই ক্লান্ত। তারপর তিনি জানান অপারেশন সফল হয়েছে। কিন্তু জগদ্ধাত্রী যে আবার উঠে দাঁড়াবে, কথা বলবে সেটা কিছুই বলা যাচ্ছে না। জগদ্ধাত্রী কবে সুস্থ হবে সেটা এখনো জানা নেই। কিন্তু সে প্রাণে বেঁচে গেছে।
তারপর এই স্বয়ম্ভুর কাছে ফোন আসে, ডিপার্টমেন্টের লোকজন উৎসবকে ট্রেস করতে পেরেছে। তাকে ধরার জন্য ছুটে যায় স্বয়ম্ভু। এরপর রাস্তার মধ্যে সকলেই উৎসবের পেছনে ছুটে চলে। সামনে থেকে এসে দুর্গা ঠিক ধরে ফেলে উৎসবকে। উৎসবকে বলে তাকে এই ছেড়ে দেবে না তার মায়ের যা অবস্থা তার জন্য তাকে মেরে দেবে। কিন্তু উৎসবকে মারতে গিয়েও থেমে যায় দুর্গা। সম্পর্কে উৎসব দুর্গার কাকা তাই জন্য উৎসবের কোন ক্ষতি করতে পারে না সে।
দুর্গা উৎসবের কাছে ছুটে যায়। ডিপার্টমেন্টের লোক উৎসবের লোকেশন ট্র্যাক করেছে। সেখানে পৌঁছে উৎসবকে একেবারে পাকড়াও করে নিয়ে আসে ডিপার্টমেন্টে। এরপর ডিপার্টমেন্টই শুরু হয় উৎসবের জামাই আদর। অন্যদিকে বৈদেহি যখন জানতে পারে উৎসব ধরা পড়েছে স্বয়ম্ভুর কাছে তাকে ডিপার্টমেন্টে নিয়ে যাওয়া হয়েছে তখন কৌশিকী কৌশিকীর মা সকলের কাছে অনুরোধ করতে থাকে যাতে তারা স্বয়ম্ভুকে বোঝায়, উৎসবকে ছেড়ে দেওয়ার জন্য। উৎসব শুধরে নেবে নিজেকে, উৎসবকে একবার সুযোগ দেওয়ার কথা বলে। কিন্তু কৌশিকী জানিয়ে দেয় বারবার অপরাধ করে উৎসব পার পেয়েছে কিন্তু দুর্গার হাত থেকে তাকে কেউ বাঁচাতে পারবে না।
আরও পড়ুনঃ পাকাপাকি রায়ানকে মুক্তি দেবে পারুল! মিথ্যে সম্পর্ক থেকে বেরোতে বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নিল সে!
অন্যদিকে ডিপার্টমেন্টে অনেকদিন পর ফিরে আসে বটব্যাল স্যার। তিনি এসে স্বয়ম্ভুকে সাবধান করে দিব্যা সেনের বিরুদ্ধে যদি কোন সঠিক প্রমাণ না দেওয়া হয় তাহলে তার চাকরি নিয়ে টানাটানি হয়ে যাবে। তাকে সাসপেন্ড পর্যন্ত করে দেওয়া হতে পারে। তার মধ্যে ডিপার্টমেন্টে ফিরে এসেছে বাগচী। তিনি ব্যাপারটা নিয়ে খুঁটিয়ে তদন্ত করছে উপর মহল পর্যন্ত তদন্ত হচ্ছে। তাই খুব সাবধানে থাকতে হবে স্বয়ম্ভুকে। সঠিক প্রমাণ দিতে হবে তাকে। তারপর দুর্গা এসে সেখানে জানায় কোন ভাবেই দিব্যা সেনকে ছাড়া যাবে না। কারণ সবাই জানে আসল অপরাধী। এরপরে হঠাৎ দিব্যা বেরিয়ে আসে বাগচী স্যারের সাথে এবং এসে দুর্গাকে শাসিয়ে যায়। তাকে কেউ আটকে রাখতে পারল না এবারে দুর্গাকে সাবধানে থাকতে বলে দিব্যা। দুর্গা নার্সিংহোমে ফিরে গিয়ে মাকে বলে তাকে উঠে দাঁড়াতে হবে, কথা বলতে হবে কোর্টে গিয়ে বলতে হবে দিব্যা সেন আসল অপরাধী।

