জ্যাসের জন্য মরণ ফাঁদ তুষার তীর্থের, তবু টিটুকে শাস্তি দেবে সে! দমদার পর্ব ফাঁস

এই মুহূর্তে জি বাংলা (Zee Bangla) চ্যানেলে যে সমস্ত ধারাবাহিকগুলি সম্প্রচারিত হয় তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিকটি হলো জগদ্ধাত্রী (Jagaddhatri)। একদম শুরুর দিন থেকেই চ্যানেলের প্রত্যেকটি ধারাবাহিককে টেক্কা দিচ্ছে। এই ধারাবাহিকের নায়কের ভূমিকায় দেখা যাচ্ছে সৌম্যদীপ মুখার্জি, এবং নায়িকার ভূমিকার অভিনয় করছেন অঙ্কিতা মল্লিক।
বহুদিন ধরেই জগদ্ধাত্রী জীবনে বয়ে যাচ্ছে ঝড়। বাড়ির বাইরেও যেমন শান্তি নেই, বাড়ির ভিতরেও তেমনি কিছুতেই শান্তিতে থাকতে পারছে না সে। মেহেন্দি এবং উৎসব নোংরা খেলা খেলে বাড়ির সবার কাছে প্রতিনিয়ত ছোট প্রতিপন্ন করছে তাকে।
অন্যদিকে বহুদিন ধরেই তুষার তলা পাত্র এবং তার ছেলের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে চলেছে জগদ্ধাত্রী। তুষার তলা পাত্রের ছেলে টিটু যে সাংঘাতিক অন্যায় করেছে সেখান থেকে বাঁচার কোন সম্ভাবনা নেই তার। কেবলমাত্র প্রতিপত্তিশালী বাবার ছত্রছায়ায় বারবার আইনের ফাঁক ফোকর দিয়ে পালিয়ে যাচ্ছে সে।
জগদ্ধাত্রী যাতে কোনভাবেই টিটুকে আটকে রাখতে না পারে সেই জন্য তুষার তলা পাত্র নানা রকম ভাবে চেষ্টা করে চলেছে জগদ্ধাত্রীকে ফাঁদে ফেলার এবং তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার। কিন্তু জগদ্ধাত্রী প্রতিবার সেই ফাঁদ কেটে ঠিক পালিয়ে যাচ্ছে।
ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হবে, কৌশিকী জগদ্ধাত্রীকে বলছে যে ছেলেগুলো এইভাবে একটা মেয়ের অপহরণ করেছে তাদের টেনে হিচড়ে আদালতে পেশ করতে হবে। অন্যদিকে জগদ্ধাত্রী তুষারকে বলে, “আমি জানি আপনি আমাকে টার্গেট করেছেন আমার ওপর যখন তখন হামলা হতে পারে কিন্তু তাও আপনার ছেলেকে আমি শাস্তি দিয়েই ছাড়বো।”

