শুধু অপেক্ষা অবসানের পালা, একটুর জন্য টপার হওয়া হল না ‘জগদ্ধাত্রী’র, ধীরে ফিকে হচ্ছে ‘সুদীপা” ম্যাজিক

অনুরাগের ছোঁয়া টপার হলেও ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলছে জগদ্ধাত্রী আর ফুলকি! টিআরপিতে স্থানের পরিবর্তন না হলেও পয়েন্টে রয়েছে দারুন হেরফের

বর্তমানে বাংলা বিনোদনের (Bengali Entertainment) চ্যানেল গুলিতে প্রদর্শিত বাংলা ধারাবাহিকগুলি (Bengali Serial) সম্পূর্ণ রূপে টিআরপির (TRP) ওপর নির্ভর করে। যাই হয়ে যাক না কেন, টিআরপিতে ভালো ফলাফল না করতে পারলে সেই ধারাবাহিক খুব বেশিদিন চ্যানেলে রাজ করতে পারে না। কারণ চ্যানেল তাতে সম্মতি দেয় না। তাই মাস ঘুরতে না ঘুরতেই বন্ধ করে দেওয়া হয় এই ধারাবাহিক।

প্রতি সপ্তাহের লক্ষ্মীবার আসলেই সকলের চোখ থাকে টিআরপি তালিকায়৷ বেঙ্গল টপার হওয়ার দৌঁড়ে জোর টক্কর শুরু হয়েছে জি বাংলা এবং স্টার জলসাতে। চলতি সপ্তাহেও জগদ্বাত্রীকে টপকে প্রথম স্থানে নিজের জায়গা করে নিয়েছে ধারাবাহিক অনুরাগের ছোঁয়া৷ মিঠাই-এর পর দীর্ঘদিন নিজের জায়গা ধরে রেখেছে এই ধারাবাহিক৷ ৮.৪ নম্বর পেয়ে বেঙ্গল টপার-এর খেতাব জিতে নিয়েছে সূর্য-দীপার ধারাবাহিক অনুরাগের ছোঁয়া৷

টিআরপি তালিকায় উলটপূরাণ। প্রতি মুহূর্তেই যেন বদলে যাচ্ছে টিআরপি তালিকা। চলতি সপ্তাহের টিআরপি-তে বেশ বড়সড় রদবদল হয়েছে। তবে অনুরাগের ছোঁয়াকে একচুলও জমি ছাড়তে নারাজ জগদ্ধাত্রী৷ চলতি সপ্তাহে ৮.৩ নম্বর পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ধারাবাহিক জগদ্ধাত্রী। হাড্ডাহাড্ডি লড়াইয়ে কে এগিয়ে যাবে আর কে পিছিয়ে তা জানতে সকলেই মুখিয়ে রয়েছেন। টক্করে কে সেরা দশে থাকবে আর কে হবে সেরার সেরা, তা জানার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকরা।

অন্য দিকে ৮.১ পেয়ে জগদ্ধাত্রী ধারাবাহিকের একেবারে গায়ে গায়ে ফুলকি। অর্থাৎ বিগত সপ্তাহ গুলির মতন এই সপ্তাহেও টিআরপিতে তৃতীয় স্থান দখল করেছে এই ধারাবাহিক। সম্প্রচার শুরু হওয়ার পর থেকেই এই তৃতীয় স্থানে নিজেকে পাকাপাকি ভাবে স্থাপন করেছে এই ধারাবাহিক। তবে এইবার জগদ্ধাত্রীকেও টেক্কা দিতে পারে এই ধারাবাহিক।

অন্যদিকে ৭.৭ পেয়ে চতুর্থ স্থানে রাঙা বউ এবং ৭.৩ তে পঞ্চম স্থানে নিম ফুলের মধু। টিআরপিতে এই দুই ধারাবাহিকের নাম্বারও বেশ ভালো। তবে প্রধান বিষয় হচ্ছে একেবারে গায়ে গায়ে লেগে রয়েছে অনুরাগের ছোঁয়া, জগদ্ধাত্রী এবং ফুলকি। দর্শকদের ধারণা আগামী সপ্তাহে হতে চলেছে টিআরপির রদবদল।

১ম •• অনুরাগের ছোঁয়া ৮.৪
২য় •• জগদ্ধাত্রী ৮.৩
৩য় •• ফুলকি ৮.১
৪র্থ •• রাঙা বউ ৭.৭
৫ম •• নিম ফুলের মধু ৭.৩

Back to top button