স্বয়ম্ভুর মুখোমুখি জগদ্ধাত্রী! গন্তব্য বেনারস! গল্পে নতুন টুইস্ট, টানটান উত্তেজনাময় আজকের পর্ব

বহু পুরনো ধারাবাহিক (Tv Serial) গুলির মধ্যে অন্যতম একটি ধারাবাহিক হল জগদ্ধাত্রী (Jagaddhatri)। জি বাংলার (Zee Bangla) এই ধারাবাহিক দীর্ঘ কয়েক বছর ধরে টেলিভিশনের পর্দায় দর্শকদের মন জয় করে আসছে। ধারাবাহিকের জুটি জগদ্ধাত্রী ও স্বয়ম্ভুকে অনেক ভালোবাসা দিয়েছেন দর্শক। তবে বর্তমানে ধারাবাহিকে চলছে টানটান উত্তেজনা পর্ব। যার জন্য একটা এপিসোডও মিস করতে চাইছে না দর্শক। বাড়ির সবার কাছে জগদ্ধাত্রী এখন মৃ’ত। কিন্তু আসলে জগদ্ধাত্রী বেঁচে রয়েছে। তার মেয়েকে রক্ষা করার জন্য এখনও নিজে মৃ’ত্যুর সঙ্গে লড়াই করে চলেছে সে। যেকোনো মুহূর্তে তার মৃ’ত্যু হতে পারে, সেই নিয়ে এগোচ্ছে টানটান উত্তেজনাপূর্ণ গল্প।
ধারাবাহিকে গতকালের পর্বে দেখানো হয়েছে কাঁকন ঠিক কায়দা করে সাংবাদিকদের ক্যামেরার চিপের সঙ্গে তাদের ক্যামেরার চিপ বদল করে দেয়। এদিকে যখন দিব্যা অফিসে বসে মুখার্জি পরিবারের বদনাম করার জন্য পুরো প্ল্যানিং করছে তখন হঠাৎ এক সাংবাদিক এসে জানায় যে কোন ভিডিও রেকর্ডই হয়নি। কৌশিকী জগদ্ধাত্রীকে ফোন করে জানায় কাঁকন ক্যামেরার চিপ বদলে দিয়েছে। জগদ্ধাত্রীই মেহেন্দিকে ফোন করে বলে যে কাঁকন ওই চিপ সরিয়েছে, কিন্তু কাঁকনের গায়ে যদি একটা আঁচড় লাগে তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে মেহেন্দির। মেহেন্দি বুঝতে পারেন না তাকে ফোন করে কে হুমকি দিচ্ছে। এদিকে বাগচী খুঁজতে থাকে কে জগদ্ধাত্রীর সন্তানকে রক্ষা করে চলেছে।

জগদ্ধাত্রী আজকের পর্ব ৪ ডিসেম্বর (Jagaddhatri Today Episode 4 December)
ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে জগদ্ধাত্রী তার মেয়েকে সমানে রক্ষা করে চলেছে। তার মেয়েকে সবসময় চোখে চোখে রাখছে, যাতে কেউ ক্ষতি করতে না পারে তার সন্তানের। অন্যদিকে জগদ্ধাত্রী ডাক্তারকে বলে আর কদিন পর স্বয়ম্ভু যাবে বেনারসে জগদ্ধাত্রীর অস্থি ভাসাতে সেখানে জগদ্ধাত্রীকেও যেতে হবে। ডাক্তার এই কথা শুনে তাকে বারণ করে কিন্তু জগদ্ধাত্রী কোনো কথা শোনে না বলে ওই বেনারসে হবে ক্লাইমেক্স।
অন্যদিকে বাগচী মেনানকে ধরে আনে তার মুখ থেকে কথা বার করতে চায়। বাগচী জানতে পেরে গিয়েছে মেনান গিয়েছিল কোর্টে, কোটে আগের দিন মেনান কি করতে গিয়েছিল, জগদ্ধাত্রীর সন্তানকে কে বারবার রক্ষা করছে আর মেনান কার সঙ্গে কোর্টে গিয়েছিল তার সঙ্গে কে ছিল সব জানতে চায়। কিন্তু মেনান তো কিছুতেই মুখ খুলতে চায় না। এদিকে স্বয়ম্ভুর ফোন ট্র্যাক করে মেনান এবং স্বয়ম্ভুর কথোপকথন শুনে নেয় বাগচী। আর সেখান থেকে জানতে পারে মেনান গিয়েছিল কোর্টে। কিন্তু মেনানকে গ্রেপ্তার করার প্ল্যান করলেও সেটা করতে পারে না বাগচী। কারণ মেনান যে কোন অন্যায় করেছে বা মেনান যে কোন কিছুর সাথে যুক্ত তার কোন প্রমাণই নেই।
আরও পড়ুন: বিরাট দুঃসংবাদ! পুলিশের হতে গ্রেফতার অভিনেতা হানি বাফনা! নায়ক শূন্য শুভ বিবাহ!
এদিকে কৌশিকী মেহেন্দির হাতে সাংবাদিকদের ওই চিপ তুলে দিয়ে বলে এই চিপ থেকে সব ড্রামা মুছে ফেলেছে। মেহেন্দির কষ্ট করে করা প্ল্যান সব ভেস্তে গেছে। তারপরই কৌশিকীর কাকা এসে কৌশিকীকে হুমকি দিতে থাকে। কিন্তু কৌশিকী জানিয়ে দেয় কৌশিকী বাড়ির বাইরে আরও করা নিরাপত্তা জারি করেছে। যাতে বাইরে থেকে কোন মাছিও গলতে না পারে। বসেছে মেটাল গেট। যারা বাড়ি থেকে আসবে যাবে সবাইকে সার্চ করা হবে যাতে মুখার্জি পরিবারের কেউ ক্ষতি করতে না পারে। তারপর কাকা ফোন করে জানতে পারে বাগচী গ্রেপ্তার করতে পারেনি মেনানকে। এবারে দেখা যাক কি হয় আগামী পর্বে।

