এতদিনে মেহেন্দিকে তার জায়গা দেখালো জগদ্ধাত্রী! টিভির আগেই ফাঁস ধামাকা পর্ব
মেহেন্দিকে উচিত শিক্ষা দিল জগদ্ধাত্রী, জমজমাট জগদ্ধাত্রী ধারাবাহিকের আগামী পর্ব

বর্তমান সময়ে জি বাংলা (Zee Bangla) চ্যানেলে যে সমস্ত ধারাবাহিকগুলি সম্প্রচারিত হয় তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় ধারাবাহিকটি হলো জগদ্ধাত্রী (Jagaddhatri)। শুরু থেকেই চ্যানেলের প্রত্যেকটি ধারাবাহিককে টেক্কা দিয়ে সবার উপরে জায়গা করে নিয়েছে এই ধারাবাহিক।
এই ধারাবাহিকের মূল আকর্ষণ হচ্ছে নায়িকা জগদ্ধাত্রী। কারণ এই ধারাবাহিকের নায়িকা আর পাঁচটা নায়িকার মতন শান্তশিষ্ট লক্ষী মেয়েটি নয়, সে একজন অ্যাকশন কুইন। ঘরের ভিতরে হোক বা ঘরের বাইরে সব জায়গাতেই তার নজর সর্বক্ষণ বিদ্যমান।
তার অ্যাকশন এক কথায় যাকে বলে অনবদ্য। যা ৮ থেকে ৮০ প্রতিটি দর্শককে সম্মোহিত করে রাখতে সক্ষম হয়েছে। সর্বদাই স্টার জলসার অনুরাগের ছোঁয়ার সাথে একটি প্রতিযোগিতা চলে এই ধারাবাহিকের। সেই হাড্ডাহাড্ডি লড়াইয়ে অনুরাগের ছোঁয়াকে টক্কর দিয়ে বর্তমানে প্রথম স্থান দখল করেছে এই ধারাবাহিক।
এই ধারাবাহিকটির প্রতি দর্শকদের আগ্রহ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। ধারাবাহিকের বর্তমান প্লট গুলি হয়ে উঠছে আরো অনেক বেশি আকর্ষণীয়। সম্প্রতি অনেকগুলি রহস্যের সমাধান করেছে জগদ্ধাত্রী। এবার আরো এক রহস্যের দিকে পা বাড়িয়েছে সে। তবে ধারাবাহিটির আগামী পর্ব দেখলে বেশ সন্তুষ্ট হবেন দর্শকমহল।
জগদ্ধাত্রীর সৎ বোন মেহেন্দি সর্বদা জগদ্ধাত্রীকে ছোট করার চেষ্টা করে। সে খুব ভালো করেই জানে জগদ্ধাত্রীর কোন গুনই তার মধ্যে নেই। আর সেই জন্য জগদ্ধাত্রীর প্রতি তার হিংসা অনেক বেশি। ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে জগদ্ধাত্রী মেহেন্দিকে বলছে, “এই পরিবারটা একদম অন্যরকম আর তুই সেখানে সত্যি করেই একটা কলতলা কালচারের।” এই শুনে চেচিয়ে ওঠে মেহেন্দি কিন্তু জগদ্ধাত্রী তাকে তার জায়গাটা বুঝিয়ে দেয়।
View this post on Instagram

