শ্বেতা-রণজয়ের নতুন ধারাবাহিকের জন্য কোপ পড়তে চলেছে বেঙ্গল টপার জগদ্ধাত্রীর ওপর! বদলে যাবে স্লট

জি বাংলা (Zee Bangla) হোক বা স্টার জলসা (Star Jalsha) সর্বত্রই এখন নতুন নতুন ধারাবাহিকের সমাহার। প্রত্যেক স্লটে ভালো ভালো ধারাবাহিক থাকা সত্ত্বেও রোজ দিনই এসে চলেছে নতুন নতুন ধারাবাহিক। যদিও আবার বন্ধ‌ও হয়েছে কিছু কিছু। চলমান ধারাবাহিক শেষ হয়ে যাচ্ছে আবার সেই জায়গায় নতুন নতুন ধারাবাহিক এসেই চলেছে। একটি ধারাবাহিক যেমন যাচ্ছে তেমনই সঙ্গে সঙ্গেই সেই শূন্যস্থান পূরণ করতে চলে আসছে আরও একটি ধারাবাহিক।

এই যেমন সাম্প্রতিক সময়ে বাংলার পর্দায় বন্ধ হয়েছে গৌরী এলো, খেলনা বাড়ির মতো ধারাবাহিকগুলি। আর সেই শূন্যস্থান পূরণে ছুটে আসছে নতুন ধারাবাহিক। ইতিমধ্যেই সবাই জেনে গেছে, স্টার জলসার অনুজ এবার জি বাংলার পর্দা কাঁপাতে আসছে। কী বুঝতে পারলেন না? অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্যের সঙ্গে জুটি বেঁধে এবার পর্দায় ফিরছেন অভিনেতা রণজয় বিষ্ণু।

jagaddhatri

নতুন এই জুটির আসন্ন ধারাবাহিকের নাম কোন গোপনে মন ভেসেছে। ইতিমধ্যেই এই ধারাবাহিকের প্রোমো প্রকাশ্যে চলে এসেছে এবং প্রোমো হিট। অচেনা শহরে পা রাখছে গ্রামের মেয়ে শ্বেতা। আর সেখানেই তার ত্রাতা হয়ে উঠবে রণজয়। এর আগে জি বাংলার সোহাগ জল ধারাবাহিকে দেখা গিয়েছিল শ্বেতাকে।

তবে সে যাই হোক এই মুহূর্তে সবথেকে বড় আলোচনার বিষয় কোন স্লটে আসছে এই ধারাবাহিক? এক ভক্ত তার অনুমান জানিয়ে বলেছেন হয়ত এই ধারাবাহিককে জায়গা করে দেওয়ার জন্য সরিয়ে দেওয়া হতে পারে বেঙ্গল টপর ধারাবাহিক জগদ্ধাত্রীকে।

এই বিষয়ে কারণ বিশ্লেষণ করে তিনি লিখেছেন, ‘আমার কেন জানি মনে হচ্ছে কোন গোপনে মন ভেসেছের জন্য “জগদ্ধাত্রী” উপরেই এবার কোপ পড়বে। জি বাংলা এই সিরিয়াল প্রাইম টাইম ছাড়া দেবে না৷ প্রাইম স্লটের মধ্যে শুধু ৮ঃ৩০ টার অবস্থাই বেশি ভালো না।

আরও পড়ুনঃ উৎসব মেহেন্দীকে বাড়ি ফিরিয়ে এনে জিতে নিলো বৈদেহীর মন, তবে কি জগদ্ধাত্রীকে মুখার্জী বাড়ির বড় বৌয়ের মান দিলো বৈদেহী!

শোনা যাচ্ছে টেন্টের নতুন সিরিয়াল আসছে জানুয়ারিতে। সন্ধ্যা ৬ টায় তো তোমাদের রাণী হয় তাই ঐ স্লটে কোনমতেই টেন্টের সিরিয়াল দেবে না। আর তাই সম্ভাবনা যে টেন্টের সিরিয়াল ৮ঃ৩০ টায় দেবে। তাই এখন কোন গোপনে মন ভেসেছের জন্য জি বাংলা হয়তো জগদ্ধাত্রীর সাথে অন্যায় করবে। অনেকেই বলবেন বেঙ্গল টপার সিরিয়াল সরাবে কেন। কিন্তু এমনটা হলে অবাক হওয়ার কিছু নেই। কারণ এর আগেও তারা অন্যায়ভাবে গৌরী এলোকে সরিয়েছে বেঙ্গল টপার থাকা অবস্থায়।’

Back to top button