জগদ্ধাত্রীর মাস্টার প্লানে কুপোকাত উৎসব, ভয় পেয়ে গেল মেহেন্দি! উদ্ধার হবেই কাঁকন

জি বাংলা (Zee Bangla) চ্যানেলে যে সমস্ত ধারাবাহিকগুলি সম্প্রচারিত হয় তার মধ্যে অন্যতম ধারাবাহিকটি হলো জগদ্ধাত্রী (Jagaddhatri)। বর্তমানে বেশ জমে উঠেছে ধারাবাহিকের প্লট। চলতি সপ্তাহে প্রথম স্থান অধিকার করেছে এই মেগা। ধারাবাহিকের নায়কের ভূমিকায় দেখা যাচ্ছে সৌম্যদীপ মুখার্জি, এবং নায়িকার ভূমিকার অভিনয় করছেন অঙ্কিতা মল্লিক।
বর্তমানে ধারাবাহিকের গল্প অনুযায়ী, কৌশিকী তার একমাত্র মেয়ে কাঁকনকে হারিয়ে ফেলেছে। এর জন্য দায়ী তার ভাই উৎসব আর ভাই এর বউ মেহেন্দি। কৌশিকী জগদ্ধাত্রী দুজনেই চেষ্টা করে চলেছে বাচ্চাটাকে ফিরিয়ে আনার। কিন্তু তাদের শত্রুরা কিছুতেই তাদেরকে সেই সুযোগ পারে দিচ্ছে না।
ধারাবাহিক এই দিনের পর্বে দেখা যায়, কাঁকন মেননদের ইঙ্গিত করে জগদ্ধাত্রীর নাম বলে। তখন তারা বুঝতে পারে এই বাচ্চা মেয়েটা তাদের ভয় দেখাতে চাইছে। মেনন ভাবে, এই কিডন্যাপ করায় তাদের অনেক বড় বিপদে পড়তে হতে পারে তাই যত তাড়াতাড়ি সম্ভব এই বিষয়টাকে শেষ করতে হবে।
অন্যদিকে কাঁকন তাদের অনুপস্থিতির সুযোগে তাদের ফোন নিয়ে নিজের মাকে ফোন করে কিন্তু ফোনটা ধরে দেবু। আর সে শয়তানি করে কিছুতেই কাঁকনকে তার মায়ের সাথে দেখা করতে দেয় না। উল্টে সেই নাম্বারটা নিয়ে বাগচিকে দেয় এটা জানার জন্য যে নাম্বারটা কার। আর কাঁকনের হাতে ফোন দেখে ভয় পেয়ে যায় মেনন।
আরও পড়ুনঃ “আমি বাবা হিসেবে খারাপ….”, হঠাৎ আক্ষেপের সুর কৌশিকের গলায়!
এরপর জগদ্ধাত্রী একটা প্ল্যান করে। সে কাঁকনকে খুঁজতে এবার সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে। সে একটি লাইভ করে যেখানে জগদ্ধাত্রী সবাইকে কাঁকনের সন্ধান দিতে বলে আর তার পাশাপাশি যারা কথা বলতে পারে না এবং শুনতে পায় না তাদের ভাষাতেও সমস্ত ঘটনাটা বিশ্লেষণ করে। আর এই লাইভটা দেখে ফেলে মেহেন্দি। মেহেন্দি খুব ভয় পেয়ে যায়। জগদ্ধাত্রির এই প্ল্যানটা কি সাকসেসফুল হবে?
View this post on Instagram

