টিআরপিতে পিছিয়ে পড়তেই আবার দমদার প্রোমো! ঢাকের লড়াইয়ের মাঝেই অপরাধীকে শাস্তি!

বর্তমানে জি বাংলা (Zee Bangla) চ্যানেলে যে সমস্ত ধারাবাহিকগুলি সম্প্রচারিত হয় তার মধ্যে অন্যতম ধারাবাহিকটি হলো জগদ্ধাত্রী (Jagaddhatri)। ধারাবাহিকটি দর্শক মহলে বেশ গ্রহণযোগ্যতা পাচ্ছে। এই ধারাবাহিকের নায়কের ভূমিকায় দেখা যাচ্ছে সৌম্যদীপ মুখার্জি, এবং নায়িকার ভূমিকার অভিনয় করছেন অঙ্কিতা মল্লিক। চলতি সপ্তাহে টিআরপিতে প্রথম পাঁচে থাকলেও বেশ পিছিয়ে পড়েছে এই ধারাবাহিকের টিআরপি।

আর পাঁচটা ধারাবাহিকের থেকে একেবারে অন্যরকম ভাবে একজন নির্ভীক পুলিশ অফিসার জগদ্ধাত্রীর ডিউটি এবং সংসার উভয়ের সামলানোর গল্প নিয়ে শুরু হয়েছিল এই ধারাবাহিক। ধীরে ধীরে তার জীবনে আসে নায়ক স্বয়ম্ভু। তারপর এই স্বয়ম্ভুর জীবনটাকে ঠিক করে দিতেই তার জীবনে প্রবেশ করে জগদ্ধাত্রী।

এসবের মাঝে তার জীবনে অনেক বড় বড় বিপদ নেমে এসেছে। কিন্তু জগদ্ধাত্রী থেমে থাকেনি। সর্বদা নিজের অদম্য জেদ এবং ইচ্ছাশক্তি নিয়ে নিজের পাওয়ারকে কাজে লাগিয়ে দোষীদের শাস্তি দিয়েছে। কোন ক্রিমিনাল তার নজর এড়িয়ে পালাতে পারেনি।

বর্তমানে জগদ্ধাত্রী তার পরিবার নিয়ে বেশ যন্ত্রণার মধ্যে রয়েছে। তার স্বামী স্বয়ম্ভুকে আবারো কষ্ট পেতে হচ্ছে তার জন্য। উৎসব আর মেহেন্দি তাকে নিয়ে এক নোংরা খেলায় মাতে, যার ফলস্বরূপ ফের নিজের জায়গা হারিয়ে ফেলে স্বয়ম্ভু। কিন্তু এত কিছুর মধ্যেও নিজের ডিউটি থেকে এক পাও সরেনি সে।

সম্প্রতি প্রকাশ পেয়েছে ধারাবাহিকের একটি নতুন প্রোমো। এখানে দেখা যায়, লাহিড়ী বাড়ির পুজোয় রহস্যের সুরাহা করতে চলে এসেছে জগদ্ধাত্রী। তাকে দেখে ম্যানেজার বলে ওঠে যে কোন মেয়ে মানুষের সঙ্গে সে ঢাক বাজাবে না। কিন্তু জগদ্ধাত্রীও নাছোড়বান্দা। এরপর ম্যানেজারের মাথায় বন্দুক ঠেকিয়ে জগদ্ধাত্রী বলে, “ব্রহ্ম কবুল কোথায় আছে বলে দিন।” স্বয়ম্ভুও পিছন থেকে এসে তাকে ঘিরে ফেলে। এরপর কেউ একজন ভিড়ের মধ্যে লুকিয়ে ম্যানেজারের দিকে বন্দুক তাক করে। তখন জগদ্ধাত্রী ধাক্কা মেরে ম্যানেজারকে সেখান থেকে সরিয়ে দেয়। জগদ্ধাত্রী কি পারবে এই জটিল রহস্যের সমাধান করতে?

Back to top button