রাজনাথ উর্মিলার বিয়েতে আমন্ত্রিত ছিল বৈদেহি! অনিন্দিতার কথায় সন্দেহ বাড়লো জগদ্ধাত্রীর

এই মুহূর্তে জি বাংলার (Zee Bangla) নাম্বার ওয়ান ধারাবাহিক বলতে যার কথা প্রথমেই মাথায় আসে সে হলো জগদ্ধাত্রী (Jagaddhatri)। শুরুতেই বাজিমাত করেছে ধারাবাহিকের নায়িকা। টিআরপি ধরে রাখতে ধারাবাহিকটির প্রতিটি পর্ব হয়ে উঠেছে আরো অনেক বেশি আকর্ষণীয়। টিআরপিতে একেবারে শীর্ষে রয়েছে এই মেগা।
আরো পড়ুন: জেল থেকে হাসপাতালে নিয়ে যেতেই সেখান থেকে পালালো ময়ূরী! মেঘের ফুলশয্যায় হাজির হলো সে!
ধারাবাহিকের বর্তমান গল্প অনুযায়ী, উৎসবের যথপুযুক্ত শাস্তির ব্যবস্থা করেছে ধারাবাহিকের নায়িকা জগদ্ধাত্রী। এরপর সে লেগে পড়েছে তার পরবর্তী কেসে। এটাও বেশ রহস্যে ঘেরা। উপর মহলের এক আমলার ব্যাক্তিগত বিষয় হওয়ার যতটা সম্ভব গোপনে কাজ করার নির্দেশ রয়েছে জগদ্ধাত্রীর উপর।
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, বৈদেহি রাজনাথকে জিজ্ঞাসা করছে, তাহলে কি উৎসবকে বাঁচানো যাবে না? ওকে ১৪ টা দিন ওই জেলে পচতে হবে? রাজনাথ বলে, সে চেষ্টা করছে। যতদূর সম্ভব সে যাবে। উৎসবকে খুব বেশি দিন জেলে থাকতে দেবে না সে। অন্যদিকে জগদ্ধাত্রী পৌঁছে গিয়েছে অনিন্দিতার মেয়ে অস্মিতার কাছে। শুরু করে দিয়েছে জিজ্ঞাসাবাদ। অস্মিতা যাতে স্বাভাবিকভাবে কথা বলতে পারে, তার জন্য যথেষ্ট বন্ধুত্বপূর্ণ আচরণ করছে জ্যাস।
অদ্ভুতভাবে কিছুতেই নিজের মেয়েকে কোনরকম জবাবদিহি করতে দিচ্ছে না অনিন্দিতা। জগদ্ধাত্রী এসেছে শোনা মাত্রই অনিন্দিতা কোর্ট থেকে ছুটতে ছুটতে ঘরে চলে আসে। তার কথাবার্তা অত্যন্ত সন্দেহজনক বলে মনে হয় জগদ্ধাত্রীর। এরপর ডিপার্টমেন্টে ফিরে এসে দেখে সাধু দা আর স্বয়ম্ভু চেষ্টা করছে কিভাবে প্রমাণ করা যায় সেদিন উপল ওই গুলিটা উৎসবের কথায় চালিয়েছিল। কিন্তু উপর এতটাই অস্বাভাবিক আচরণ করে যে জগদ্ধাত্রী বুঝতে পারে না কিভাবে সেটা প্রমাণ করা সম্ভব হবে।
এদিকে কৌশিকী বৈদেহিকে এমন একটা জিনিস দেখায় যেটা দেখার পর পায়ের নিচে মাটি সরে যায় তার। অনেকদিন ধরে অনেক কিছু লুকিয়ে রেখেছিল বৈদেহি। কিন্তু সেটা এবার সবার সামনে চলে এসেছে। রাজনাথ আর উর্মিলার বিয়েতে আমন্ত্রিত ছিল বৈদেহি। বিয়ের কার্ডে স্পষ্ট রয়েছে তার নাম আর এই বিষয়টি সে সবার থেকে লুকিয়ে গিয়েছে। তারমানে সে জানত রাজনাথের সঙ্গে বিয়ে হয়েছে উর্মিলার। অর্থাৎ স্বয়ম্ভু তাদেরই ছেলে। সবটা জেনে শুনে এতদিন মিথ্যে অভিনয় করেছে সে।

