খুনের তদন্তের সাথে জগদ্ধাত্রী সয়ম্ভুর হানিমুন সব কিছুই থাকছে আজকের পর্বে

একদিকে খুনের রহস্য উদঘাটন আর অন্যদিকে না হওয়া হানিমুন, দুই একসঙ্গে সারলেন জ্যাস সান্যাল আজকের পর্ব রইল আপনাদের জন্য

বর্তমানে বাংলা ধারাবাহিকগুলি দর্শকদের অবসর জীবন যাপনের একটি প্রধান অঙ্গ হয়ে উঠেছে। টেলিভিশনের চরিত্রগুলি হয়ে উঠেছে তাদের নিজেদের বাড়ির সদস্য। আর এই ধারাবাহিক গুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় হচ্ছে জগদ্ধাত্রী। এক কথায় বলা যায়, বাঙালির ড্রয়িং রুম থেকে ডাইনিং রুমের চর্চায়ও ঢুকে পড়তে পেরেছে জি বাংলায় (Zee Bangla) সম্প্রচারিত ‘জগদ্ধাত্রী’ (Jagaddhatri)।

শুরু হওয়ার পর থেকেই জগদ্ধাত্রীদের গুনগান দর্শকদের মুখে মুখে। দর্শকদের মনের একেবারে কাছে পৌঁছেছে জগদ্ধাত্রী ওরফে অঙ্কিতা মল্লিক (Ankita Mallick) এবং স্বয়ম্ভু অর্থাৎ সৌম্যদীপ মুখোপাধ্যায় (Soumyadeep Mukherjee)। শুরু হওয়ার পর থেকেই আকর্ষণীয় প্লট এবং দমদার অ্যাকশন সিন দিয়ে ভরপুর এই ধারাবাহিক নিমিষেই মন জয় করে নিয়েছে সমাজে অবস্থিত সমস্ত বয়সের দর্শকদের। বর্তমানে চ্যানেল টপার এই ধারাবাহিক।

বাবা মাকে আইবুড়ো ভাত খাওয়ালো কাঁকন

এ দিনের পর্বে দেখা যায় বিয়ে করতে রাজি হয়েছে কৌশিকী তাই সবাই মিলে ধুমধাম করে বিয়ে দিচ্ছে কৌশিকীর। বিয়ের শুরুতেই আইবুড়ো ভাত, আর সেই দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছে কৌশিকীর মেয়ে কাঁকন। বাড়ির বাকি সদস্যদের সহায়তায় রান্না করে এই ছোট্ট মেয়েটি। এরপর মুখার্জি বাড়িতে চলে আসে সমরেশ অর্থাৎ কৌশিকীর স্বামী। এরপর নিজের হাতে মা এবং বাবা দুজনকে আইবুড়ো ভাত খাইয়ে দেয় কাঁকন।

কৌশিকীর বিয়েতে অনুপস্থিত জগদ্ধাত্রী

ঠিক সেই সময় জগদ্ধাত্রীকে ফোন করে সাধু দা। ফোন করে সে বলে, “তোমার বাড়িতে এত বড় একটা বিয়ের অনুষ্ঠান হচ্ছে সেটা আমি জানি, কিন্তু তারপরেও নিরুপায় হয়ে তোমায় ফোন করলাম। এদিকে একটা জোড়া খুন হয়েছে তার তদন্তের জন্য তোমায় খুব দরকার।” সেই শুনে কৌশিকীকে কানে কানে খুব তাড়াতাড়ি ফিরে আসার প্রতিজ্ঞা করে বেরিয়ে পড়ে জগদ্ধাত্রী।

তদন্ত করতে করতে সমুদ্রে হানিমুন

অফিসে গিয়ে জগদ্ধাত্রী জানতে পারে এই খুনের তদন্ত করতে তাকে যেতে হবে সাগরে। সাধু দা জগদ্ধাত্রীকে বলে স্বয়ম্ভুকেও যেন সে ডেকে নেয়। এই সুযোগে তদন্ত হবে আর তার সাথে সাথে তাদের হানিমুনটাও হয়ে যাবে। এই শুনে বেশ লজ্জা পায় জগদ্ধাত্রী। তারপরে আর এক মুহূর্ত দেরি না করে সবাই মিলে বেরিয়ে পড়ে সাগরের উদ্দেশ্যে। আর সেখানে গিয়ে জগদ্ধাত্রী জানতে পারে এক মহিলা খুন হয়েছেন এবং অন্য মহিলা গুরুতর অসুস্থ। জিজ্ঞাসাবাদ করে জগদ্ধাত্রী বলে যে মহিলা অসুস্থ সে সুস্থ হয়ে গেলে অনেক তথ্য উঠে আসবে। জগদ্ধাত্রীদের এই নতুন রহস্যের উন্মোচন দেখতে উৎসুক ভক্তরা।

Back to top button