ভাস্কর চোখে দেখতে পায়! সত্য উদঘাটন করলো জগদ্ধাত্রী! দেবুর আক্রমণ থেকে মেহেন্দিকে বাঁচালো কৌশিকী!

একটা মানুষ ভালো হয়ে গেলে তার আশেপাশে থাকা খারাপ মানুষগুলো তাকে আবারও নিজের দলে টানার জন্য নানারকম চেষ্টা করে থাকে। চেষ্টায় আসফল হলে নানা রকম ভাবে আক্রমণ করা শুরু করে। এই মুহূর্তে মেহেন্দির ওপর ঠিক সেটাই করছে জি বাংলার (Zee Bangla) জগদ্ধাত্রী (Jagaddhatri) ধারাবাহিকের অন্যতম নেতিবাচক চরিত্র দেবু। যতদিন যাচ্ছে জমে উঠছে জগদ্ধাত্রী। টিআরপি তালিকায় প্রথম পাঁচে রয়েছে এই ধারাবাহিকের নাম।
ধারাবাহিকের বর্তমান প্লট অনুযায়ী, জগদ্ধাত্রী বেশ জটিল এক কেসের সমাধানে লিপ্ত হয়েছে। অনেক মানুষের মুখোশ খুলে যাবে এই রহস্যের সমাধান হলে। তাই অনেকেই চাইছে না জগদ্ধাত্রী আর তাদের বিষয় মাথা গলাক। অর্থাৎ অত্যন্ত সাবধানতার সাথে নিজেকে বাঁচিয়ে এই রহস্যের উদঘাটন করতে হচ্ছে ধারাবাহিকের নায়িকাকে। আর এই কাজে তার পাশে আছে তার স্বামী স্বয়ম্ভু।
জগদ্ধাত্রী আজকের পর্ব ১৭ জুন (Jagaddhatri Today Episode 17 June)
ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায়, কৌশিকী সহ তার গোটা পরিবার ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে থাকে। এই ঘুরতে যাওয়ায় মত নেই উৎসব এবং তার মায়ের। উৎসব সবার সামনে মেহেন্দিকে যা নয় তাই বলে অপমান করতে থাকে। কৌশিকী তখন উৎসবকে বলে, সে যেন নিজের স্ত্রীর সাথে ভালোভাবে ব্যবহার করে। মেহেন্দি বর্তমানে সবাইকে একসাথে নিয়ে চলতে চাইছে এবং ভীষণ ভালো থাকতে চাইছে।
ভাস্করের শয়তানি ধরে ফেললো জগদ্ধাত্রী
অন্যদিকে আবারও কাকলি দেবীর বাড়িতে ঢুকে পড়েছে জগদ্ধাত্রী এবং স্বয়ম্ভু। তারা দুজন মিলে তিলক সুন্দরীর ঘরে আর তারপর ভাস্করের ঘরে তদন্ত করছে। ভাস্করের ঘরে ঢুকে তার ড্রয়ার খুলে অবাক হয়ে যায় জগদ্ধাত্রী। কারণ ভাস্কর চোখে দেখতে পায় না কিন্তু তার ঘরে রয়েছে চোখের ওষুধ আর চোখের ড্রপ। এটা কিভাবে সম্ভব সেটাই বুঝে উঠতে পারে না নায়িকা। সে ঠিক করে এই বিষয়ে তাকে ডাক্তারের সঙ্গে কথা বলতে হবে। ভাস্করের অন্ধত্বের রহস্য উদঘাটন হলে অনেক কিছুই সামনে চলে আসবে।
আরও পড়ুন: ইচ্ছে পূরণ হলো অপরাজিতার! অনিকেতের সামনেই শ্যামলীর সিঁথিতে সিঁদুর তুলে দিলো মন্দার!
দেবুকে উচিত শিক্ষা দিল কৌশিকী
মেহেন্দিকে একা পেয়ে দেবু আর প্রীতি দুজন মিলে তাকে অপমান করতে থাকে। দেবু মেহেন্দিকে বলে, সে নাকি ভালো মানুষের মুখোশ পরে এই রাজত্ব কৌশিকীর চেয়ার হাসিল করার চেষ্টা করছে। সোজা পথে এসব করা সম্ভব হয়নি বলে এখন একটা মুখোশ পরে নিয়েছে। সেই সময় সেখানে চলে আসে কৌশিকী। সে এসে দেবু আর প্রীতিকে উচিত শিক্ষা দেয়। তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে তাদের রুচি ঠিক কতটা নিম্ন মনের।

