জ্যাসের হাতে ধরা পড়লো জামাল ভাই, এবার শুধু আসল অপরাধীর ধরা পড়ার পালা, কৌশিকী জগদ্ধাত্রী কি সব চক্রান্ত সামনে আনতে পারবে?

এই মুহূর্তে দাঁড়িয়ে টিআরপি (TRP) তালিকা অনুযায়ী জি বাংলা (Zee Bangla) চ্যানেলের সবচেয়ে জনপ্রিয় এবং সর্বজন গ্রাহী ধারাবাহিকটি হচ্ছে জগদ্ধাত্রী (Jagaddhatri)। মাঝে ফুলকি আসার পর দ্বিতীয় থেকে ধারাবাহিকটি তৃতীয় স্থানে নেমে গেলেও বর্তমানে আবার নিজেদের আকর্ষণীয় প্লটের মধ্যে দিয়ে ফুলকিকে টেক্কা দিয়েছে এই ধারাবাহিনীর।
জগদ্ধাত্রীর গল্প এখন যেদিকে এগোচ্ছে
এই মুহূর্তে ধারাবাহিকের গল্প অনুযায়ী জগদ্ধাত্রী ব্যস্ত স্বয়ম্ভুর মৃত্যু রহস্য সমাধান করতে। এতদিন অব্দি বোঝা যাচ্ছিল না স্বয়ম্ভু আদৌ বেঁচে আছে না মারা গেছে। সম্প্রতি জানা গিয়েছে সে জীবিত এখন জানার পালা তাকে কে গুলি করেছিল। তাকে গুলি করার কিছু নেই কার প্ল্যান রয়েছে।
জামাল ভাইয়ের ডেরার খোঁজ পেয়ে জগদ্ধাত্রীরা সেখানে যায় এবং সেখান থেকে যে রাইফেলটা উদ্ধার করা হয় সেটা দিয়ে স্বয়ম্ভুকে গুলি করা হয়নি। এখন প্রশ্ন হল জামাল ভাই যদি গুলি না করে থাকে তাহলে আসল গুলিটা কে করেছে? সত্যিই কি জামাল ভাইয়ের লক্ষ্যভ্রষ্ট হয়েছিল। এর সত্যতা যাচাইয়ে তিন্নিকে আরো একবার জিজ্ঞাসাবাদ এর জন্য থানায় ডাকে জগদ্ধাত্রী।
আজকের পর্বে কী ঘটবে?
সেখানে তিন্নী অনেকক্ষণ ধরে চোখ বন্ধ করে মনে করার চেষ্টা করে সেখানে ঠিক কী কী হয়েছে। অনেকক্ষণ ভাবনা-চিন্তার পর সে জগদ্ধাত্রীকে বলে সেখানে একটা নয় দুটো গুলি চলেছিল। জগদ্ধাত্রী বুঝা যায় তার সম্ভাবনাই ঠিক। এরপর তিনদিকে বাড়ি পৌঁছে ফিরে আসার সময় রাস্তায় জামাল ভাইকে দেখতে পায় সে। দেখা মাত্রই তাকে ধাওয়া করে জগদ্ধাত্রী।
জামাল ভাইকে ধরে মাথায় বন্দুক ঠেকিয়ে জগদ্ধাত্রী রুদ্রমূর্তি ধারণ করে এবং বলে “তোকে আমি এখানেই শুট করে দেবো”। কিন্তু সেই মুহূর্তে থানা থেকে আরও লোক চলে আসে এবং জগদ্ধাত্রীর হাত থেকে জামাল ভাইকে বার করে গাড়িতে নিয়ে চলে যায়। একটা একটা করে জট খুলছে এই রহস্যের। এখন জগদ্ধাত্রী নিশ্চিত অন্য কেউ গুলিটা করেছে এখন তার কাজ এবং একমাত্র লক্ষ্য সেই মানুষটিকে খুঁজে বের করে শাস্তি দেওয়া।

