নতুন রূপে ইন্ডাস্ট্রির নাম্বার ওয়ান নায়িকা! বলুন তো আপনাদের পছন্দের এই নায়িকা কে?

বাংলা সিরিয়ালের মধ্যে দর্শকদের পছন্দের তালিকায় বেশ কিছু ধারাবাহিক অন্তর্ভুক্ত রয়েছে। আর তার মধ্যে জি বাংলার (Zee Bangla) ‘মিঠাই’য়ের পরেই যার নাম উঠে আসে সে হলো ‘জগদ্ধাত্রী’র (Jagaddhatri)। এই সিরিয়ালটি শুরু হওয়ার দু এক মাসের মধ্যেই এক অভাবনীয় ফল দেয় চ্যানেলকে। টিআরপি তালিকাতে জায়গা করে নিতে শুরু করে এই ধারাবাহিক। একটা সময় টানা বেশ কয়েক সপ্তাহ ধরে টপার হওয়ার সুযোগও ছিল ‘জগদ্ধাত্রী’র হাতে।
ধারাবাহিকটি যার জন্য জনপ্রিয়তার শিকড়ে পৌঁছেছে তিনি হলেন ধারাবাহিকের নায়িকা জগদ্ধাত্রী অর্থাৎ অঙ্কিতা মল্লিক।। প্রথম সিরিয়ালেই কার্যত বাজিমাত করে দিয়েছেন অঙ্কিতা। বাংলাতে তার বেশ নামডাকে হয়েছে এখন। কেবল পশ্চিমবঙ্গে নয়, এই সীমানা ছাড়িয়ে বাংলাদেশেও তিনি অনেক মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন। অবশ্য এপার বাংলার নায়ক-নায়িকারা ওপার বাংলাতেও বেশ জনপ্রিয়তা পান।

শুরুটা হয়েছিল মডেলিং দিয়ে।অঙ্কিতা মডেলিং করতে করতেই সিরিয়ালের প্রস্তাব পেয়েছিলেন। কোন আতি পাতি চ্যানেলে নয়, শুরুতেই জি বাংলার জগদ্ধাত্রীর মত সিরিয়ালের নায়িকা হওয়ার সুযোগ পেয়েছেন তিনি। আর পাঁচটা নায়িকার তুলনাতে একেবারেই আলাদা এক বৈশিষ্ট্য বহন করে এই চরিত্র। তার চরিত্রের মধ্যে দ্বৈত সত্তা রয়েছেন। এমনিতে শান্ত প্রকৃতির মনে হলেও ‘জগদ্ধাত্রী’ আসলে একজন দাপুটে গোয়েন্দা।
অন্যরকম রূপে জগদ্ধাত্রী
কেবলমাত্র অভিনয় নয় নিজের সৌন্দর্যের জন্য দর্শকমহলে সব সময় চর্চায় থাকতে দেখা যায় নায়িকা অঙ্কিতা মল্লিককে। মেকআপ ছাড়া হোক বা মেকআপ সহকারে, উভয় ভাবেই অসামান্য সৌন্দর্যের অধিকারী তিনি। এই পুজোর মরশুমে যখন অন্যান্য অভিনেত্রীরা গ্ল্যামারাস মেকআপে ফটোশুটে ব্যস্ত ঠিক তখনই একেবারে অন্যরকম লুক নিয়ে দর্শকদের হৃদয়ে ঝড় তুললেন জগদ্ধাত্রী।

সম্প্রতি অভিনেত্রীর বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় চর্চায় উঠে এসেছে। এই ছবিগুলিতে তিনি যেনো সাক্ষাৎ দেবীর অংশ। শ্যাম বর্ণ গায়ে গাঢ় লাল রঙের শাড়ি, হালকা গয়না, এলোমেলো কেশগুচ্ছ সবমিলিয়ে নিজের সৌন্দর্যকে একেবারে এক অন্য মাত্রা দিয়েছেন এই অভিনেত্রী। পৃথিবীর সমস্ত নারী সুন্দর। এই ছবিগুলোতে জানো তিনি সেই বার্তাই দিতে চান।

